12/08/2026
বসুন্ধরা আবাসিকে এটা ছিলো আমাদের প্রথম বৈশাখী মেলা ২০২৫ সালে। নতুন ভেন্যু ছিলো কিন্তু তাতে কি..মানুষের ঢল আমরা সামলাতে হিমশিম খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ আমাকে কল করে করে জায়গা চিনে এসেছিলো। আলহামদুলিল্লাহ।
👉 এই মেলায় এত এত মানুষ হবার পরেও, আমার মন খারাপ ছিলো। কারণ যারা জানেন না তাদের কে জানাতে চাই 👉 মেলা ১৩ & ১৪ তারিখ ছিলো কিন্তু মেলার ৩ দিন আগে আমার মেইন আইডি আর আমার মেলার আগের পেইজ হ্যাক করে ফেলে কোন এক জেলাস অযোগ্য মানুষ আর তার চিনি বাবাদের দল 😁। আমার পেইজ আইডি হ্যাক করে অনেক ডলার খরচ করে FB rules regulation এর against এ যায় এমন সব পোস্ট তারা করে আমার আইডি আর পেইজে, আবার সেগুলো boosting এও দেয়😁... তার মানে বুঝতেই পারছেন, তারা কি পরিমান আমাকে ভালোবাসে 😁
তখন মন খারাপ হয়েছে ঠিকই কিন্তু পরে মাথায় আসলো, কিছু বছর মাঠের বাইরে ছিলাম কিন্তু আমিতো সেই ২০১৩ থেকে ব্যাবসায় আছি। দশটা মানুষ হলেও আমাকে জানে। আমি রেহনুমা সুলতানা, পানিতে ভেসে আসিনাই। নিজের কাজে পরিচিত, আলহামদুলিল্লাহ।
একটা কেন দশটা পেইজও যদি অযোগ্যে জেলাস মানুষরা হ্যাক করে তাহলে আবারও খুলবো। যত বার হ্যাক করবে ততবার খুলে নিবো।
👉 কারন আমি শুধু পেইজ নির্ভর না, আলহামদুলিল্লাহ। আমি রেহনুমা, মানুষের ভরসার জায়গা, আলহামদুলিল্লাহ। সম্মান দিবার মালিক শুধুই আল্লাহ তায়ালা। 🫰
- রেহনুমা সুলতানা