BDAID ASIA

BDAID ASIA We're creating CSR.

আমাদের মাধ্যমে আপনি আপনার যাকাত প্রকৃত হক্বদারদের কাছে পৌঁছাতে পারেন৷ যাকাতের যে খাতগুলো আছে, প্রতিটি ক্ষেত্রেই আমরা যাক...
11/03/2025

আমাদের মাধ্যমে আপনি আপনার যাকাত প্রকৃত হক্বদারদের কাছে পৌঁছাতে পারেন৷

যাকাতের যে খাতগুলো আছে, প্রতিটি ক্ষেত্রেই আমরা যাকাতের অর্থ ব্যয় করে থাকি৷ বিশেষত ত্বালিবুল ইলমদের পড়ালেখা, দরিদ্রদের চিকিৎসা, অসহায় কোনো ব্যক্তিকে সাবলম্বী করা, ঋণগ্রস্ত ব্যক্তিকে সহায়তা বিশেষভাবে উল্লেখযোগ্য।

১. ত্বালিবুল ইলমের জন্য যাকাতের অর্থ ব্যয়:
যাকাতের ওসীলায় এ দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী দ্বীনি ইলম অর্জন করছে৷ ত্বালিবুল ইলমের জন্য যাকাত দিলে শুধু যাকাত আদায় হয় না, তা সাদকায়ে জারিয়া হয়ে যায়, দ্বীন প্রসারে পৃষ্ঠপোষকতাও হয়। এতে একজন শিক্ষার্থী আপনার অর্থে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করে৷

২. দরিদ্রদের চিকিৎসায় সহযোগিতা:
মানুষের সবচেয়ে বড় সম্পদ সুস্থতা৷ সুস্থতার প্রত্যাশায় এবং অসুস্থের চিকিৎসায় মানুষ সর্বস্ব বিলিয়ে দিতেও দ্বিধা করে না। অথচ সর্বস্ব বেচেও অনেকে চিকিৎসা করতে পারেন না। আমরা তাদের পাশে এগিয়ে আসি।

৩. সাবলম্বী করা:
অনেকে আছেন, কাজের দক্ষতা আছে৷ সামান্য পুঁজি হলেই সাবলম্বী হয়ে যেতে পারেন। আবার অনেকে আছেন, যাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করা সম্ভব। এ সমস্ত মানুষদেরকে আমরা যাকাতের অর্থ থেকে সহায়তা করে থাকি৷

৪. অসহায় বিধবা ও বৃদ্ধদেরকে সহায়তা:
যাকাত প্রদানের ক্ষেত্রে আমরা বিধবা ও বৃদ্ধদেরকে প্রাধান্য দিয়ে থাকি৷ কাউকে ইনকামের ব্যবস্থা করে দিই আমরা। আর যারা কর্ম করতে অক্ষম তাদের জীবিকার ব্যবস্থা করে দিই৷

এ ছাড়াও শারয়ীভাবে যাকাতের একান্ত হক্বদারদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমাদের অধীনে পরিচালিত শুধু পাঁচটি মাদরাসা নয়, বরং দেশের বিভিন্ত প্রান্তে পৌঁছে যাবে আপনার যাকাতের অর্থ ইন শা আল্লাহ।

যাকাত প্রেরণের মাধ্যম:
নগদ / বিকাশ - 01878658227 (Personal), 01762543797 (bKash Merchant)
ব্যাংক একাউন্ট ডিটেলস:
A/C Name: BDAID Foundation
A/C Number: 0162112000003010
Routing Number: 245471544
Bank: United Commercial Bank PLC
Branch: Khulna

যাকাত সংক্রান্ত জিজ্ঞাসায়: 01521-253468
আমাদের ঠিকানা: প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।
যাকাত ম্যানেজমেন্টে কর্তব্যরত ব্যক্তির সাথে যোগাযোগ: 01878658227 WhatsApp

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BDAID ASIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share