Election Commission: Bangladesh Nurses Association- BNA

Election Commission: Bangladesh Nurses Association- BNA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Election Commission: Bangladesh Nurses Association- BNA, Nonprofit Organization, Dhaka Nursing College, Dhaka.

12/04/2025
23/03/2025
20/03/2025

বিএনএ সদস্য আবেদনের ফি বিকাশে আর গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই শুধু মাত্র নগদ অ্যাপস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
আবেদনের শেষ সময় আজ রাত ১২টা।

17/03/2025

বিএনএ ওয়েবসাইট ওপেন করে দেওয়া হয়েছে। সবাই অনলাইনে আবেদন করতে পারবেন।

সাময়িক অসুবিধার জন্য দুঃখিত

      বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও বিভাগীয় মত বিনিময় সভা- সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর।
05/03/2025





বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও বিভাগীয় মত বিনিময় সভা- সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর।

আসন্ন বিএনএ নির্বাচন ২০২৫https://bna.org.bd/বাংলাদেশ নার্সিং পেশার অগ্রগতিকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে স...
03/03/2025

আসন্ন বিএনএ নির্বাচন ২০২৫

https://bna.org.bd/
বাংলাদেশ নার্সিং পেশার অগ্রগতিকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ নার্সরা ঐক্যবদ্ধ। এবারের বিএনএ নির্বাচন হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ, ইনশাল্লাহ।

নির্বাচন কমিশনার হিসেবে আমাদের সকলের প্রিয় নিরু সামসুন্নাহার ম্যাম (অধ্যক্ষ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং) অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তার প্রতি সারা বাংলাদেশের নার্সদের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে।

নার্সিং পেশার মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী বিএনএ গঠনের বিকল্প নেই। আমরা সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশি নার্সরা বিশ্ব দরবারে আরও দৃঢ়ভাবে প্রতিনিধিত্ব করতে পারবে।

সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং সদস্য ফরম বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা নার্সদের ঐক্যবদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এগিয়ে চলুক নার্সিং পেশা, গঠিত হোক শক্তিশালী নেতৃত্ব!

আসন্ন বিএনএ নির্বাচন ২০২৫https://bna.org.bd/আমরা সকল রেজিস্টার্ড নার্সগণ জানি প্রতিটি দেশেই নার্সদের একটা জাতীয় সংগঠন রয়...
02/03/2025

আসন্ন বিএনএ নির্বাচন ২০২৫
https://bna.org.bd/

আমরা সকল রেজিস্টার্ড নার্সগণ জানি প্রতিটি দেশেই নার্সদের একটা জাতীয় সংগঠন রয়েছে যে সংগঠন নিজ নিজ দেশের নার্সদের পেশাগত উন্নয়ন,চাহিদা সমূহ সহ বিভিন্ন গতানুগতিক ধারার কাজ করে থাকে সেই সাথে সমগ্র বিশ্বের নার্সদের এক ছায়াতলে আনার জন্য কাজ করে আন্তর্জাতিক নার্সিং সংগঠন(ICN)।বাংলাদেশেও রয়েছে ICN কর্তৃক অনুমোদিত বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ) নামক একটি সংগঠন।আমরা নতুন প্রজন্ম নার্সিং-এ আসার আগ পর্যন্ত বাংলাদেশে নার্সদের যতো অধিকার আদায় সম্ভব হয়েছে তা এই সংগঠনের মাধ্যমেই কিন্তু বিগত কয়েক বছর ধরে কিছু দুষ্টচক্রের জন্য আমাদের এই সংগঠন আজ প্রশ্নবিদ্ধ এবং নিজেদের মধ্যে বিভাজিত।২০২৪-এর গনঅভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশে এখন সময় এসেছে সকলে একত্রিত হয়ে দুষ্টচক্র দমনের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার।যেখানে আমরা সকল রেজিস্টার্ড নার্সদের ভোটাধিকার নিশ্চিত করে নিজের পছন্দসই দক্ষ, চৌকস নেতৃবৃন্দের কাছে এদেশের নার্সদের মাদার সংগঠন (বিএনএ) -এর দায়িত্ব হস্তান্তর করা যাতে আমরা আমাদের সকল অধিকার বাস্তবায়ন করতে পারি।আমরা সকলেই জানি,"দশের লাঠি একের বোঝা।" আমাদের নার্সদের কিছু চাওয়া-পাওয়া বা অধিকার আছে যেগুলো ছিন্ন বিচ্ছিন্নভাবে আদায় করা সম্ভব নয় সেজন্য অবশ্যই একটা দক্ষ বলয় প্রয়োজন যেটা আমরা পেতে পারি এই নির্বাচনের মাধ্যমে। এদেশের নার্সিং সমাজকে এক ও অভিন্ন ছায়াতলে আনার লক্ষে, নির্ভরযোগ্য এবং সমগ্র পৃথিবীতে গ্রহণযোগ্য রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন ও আইসিএন অন্তর্ভুক্ত বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি বের করে আনার জন্য একঝাক নিবেদিত, চৌকস নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রাথমিকভাবে সদস্যপদ গ্রহণের জন্য বিভিন্ন বিভাগে ক্যাম্পেইন শুরু করেছেন।আমাদের সকলের উচিত তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য উপজেলা পর্যায় পর্যন্ত এর বিস্তার ঘটানো।সবাইকে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই পেশার আমূল পরিবর্তনে নিজেকে একজন গর্বিত স্টেকহোল্ডার হিসেবে সম্পৃক্ত করুন এবং নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহনমুলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহারে সার্বিক সহযোগিতা করুন।এজন্য অবশ্যই প্রথমে আপনাকে বিএনএ-র সদস্যপদ গ্রহণ করতে হবে। বিএনএ-র সদস্যপদ গ্রহণ করে আপনার ভোটাধিকার নিশ্চিত করুন।সদস্যপদ গ্রহণ করার জন্য এই ওয়েবসাইট(https://bna.org.bd/) আবেদন ফরম পূরণ করুন।

"আপনার একটি ভোটই পারে আমাদের ভঙ্গুর এই নার্সিং পেশার আমূল পরিবর্তন করতে।"

    বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নির্বাচন -২০২৫ উপলক্ষ্যে সাধারণ সদস্য আবেদনের তারিখ আগামী ১৫ মার্চ ২০২৫ইং তারিখ প...
28/02/2025




বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নির্বাচন -২০২৫ উপলক্ষ্যে সাধারণ সদস্য আবেদনের তারিখ আগামী ১৫ মার্চ ২০২৫ইং তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। (বিভাগীয় ও জেলা প্রতিনিধিদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)

বিএনএ নির্বাচন  কার্যক্রম-২০২৫ বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং কুমিল্লা...
27/02/2025

বিএনএ নির্বাচন কার্যক্রম-২০২৫

বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বৃহত্তর কুমিল্লা জেলা ও বৃহত্তর বরিশাল জেলার বিএনএ সদস্য সংগ্রহ কার্যক্রম।
আপনাদের দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রমে প্রতিটি নার্স বিএনএ নির্বাচনকে কেন্দ্র করে সদস্য হওয়ার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তা সত্যিই প্রশংসনীয়।সর্বোপরি বিনীত প্রার্থনা আসুন সব ভেদাভেদ ভুলে সকল রেজিস্টার্ড নার্সবৃন্দ একটি মাত্র সংগঠনের ছায়াতলে এসে এই পেশার সার্বিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করি।আমরা সকলেই স্ব-স্ব প্রতিষ্ঠানে উদ্যোগী হয়ে সদস্য সংগ্রহের কাজ শুরু করি।
সদস্য হওয়ার জন্য https://bna.org.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজে ফরম পূরণ করুন অন্যকেও উৎসাহিত করুন। আপনার একটি ভোটেই বদলে যেতে পারে নার্সিং-এর ভবিষ্যত।


    বিএনএ নির্বাচন কার্যক্রম (বেসরকারি প্রতিষ্ঠানসমূহ), কুমিল্লা
25/02/2025




বিএনএ নির্বাচন কার্যক্রম (বেসরকারি প্রতিষ্ঠানসমূহ), কুমিল্লা

    পরিচালক অর্থ ও বাজেট জরিনা খাতুন মেডাম বগুড়ায় বিএনএ’র সদস্য সংগ্রহ কার্যক্রমে। তিনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন একটি অং...
25/02/2025




পরিচালক অর্থ ও বাজেট জরিনা খাতুন মেডাম বগুড়ায় বিএনএ’র সদস্য সংগ্রহ কার্যক্রমে। তিনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য।

Address

Dhaka Nursing College
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Election Commission: Bangladesh Nurses Association- BNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Election Commission: Bangladesh Nurses Association- BNA:

Share