02/04/2026
সম্মানিত সদস্যবৃন্দ,
ঈদের আনন্দে বৈশাখী বরণ!
আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উত্তরা ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য, চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সময়: সকাল ১১:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত
স্থান: কার পার্কিং ও টেনিস কোর্ট
মধ্যাহ্নভোজে থাকবে ঐতিহ্যবাহী বাঙালি নানা পদের সুস্বাদু খাবার। এছাড়াও আয়োজন করা হয়েছে রবীন্দ্র সঙ্গীত, বাউল গান ও জনপ্রিয় ব্যান্ড রোমিও ব্রাদার্স, আলপনা অঙ্কন, রণপা, ৩৬০ ডিগ্রি ক্যামেরাসহ আরও আকর্ষণীয় নানা আয়োজন।
টিকেট মূল্য (জনপ্রতি)
সদস্য ও পরিবার: ৮০০ টাকা
সদস্যের সন্তান (১০ বছরের নীচে)-৫০০ টাকা
অতিথি: ১৩০০ টাকা
ড্রাইভার: ৩০০ টাকা।
যোগাযোগঃ ইউসিএল মেইন রিসেপশন
হটলাইন: ০১৯৬৬-৬০৪৩১০-১১
সকলকে সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ ফয়সাল তাহের
সভাপতি
ও
পরিচালনা পর্ষদ
উত্তরা ক্লাব লি.