Foundation for Disaster Forum

Foundation for Disaster Forum A National Network on Disaster Preparedness and Risk Reduction.

Disaster Forum (DF) is a Dhaka based National Disaster Preparedness Network of seventy humanitarian and development agencies, research institutions, government departments and independent activists who are working on various disaster and environmental issues with special focus on preparedness. Since 1994, Forum is working for ensuring the accountability of the humanitarian and development agencies

and to promote the rights of all vulnerable people. Promoting alternative perspective on Disaster Mitigation against the prevalent dominant perspective is the prime objective of Disaster Forum.

এবার মৃত্যুকূপ মিরপুরে | ১৪ অক্টোবর ২০২৫ | সম্পাদকীয় | Sompadokio | Talk Show | Somoy TV
15/10/2025

এবার মৃত্যুকূপ মিরপুরে | ১৪ অক্টোবর ২০২৫ | সম্পাদকীয় | Sompadokio | Talk Show | Somoy TV

বিষয় : এবার মৃত্যুকূপ মিরপুরেসঞ্চালক : জাফর সাদিকঅতিথি :গওহার নঈম ওয়ারাদুর্যোগ ব্যবস্থাপনা বিশে....

https://www.prothomalo.com/opinion/column/phx0c18tib
12/10/2025

https://www.prothomalo.com/opinion/column/phx0c18tib

পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩০ এ বছরের নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে।

সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২...
27/09/2025

সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় যশোরের মনিরামপুর উপজেলায়, যার উৎপত্তিস্থলও সেখানেই। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, ‌'ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এটি তেমন শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্ট অনুভব করেছে।'
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
চলতি মাসে এটি তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের ছাতকে ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের এমন ঘনঘন ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে, যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় যশোরের মনিরাম...

27/09/2025
27/09/2025

জোয়ারের সঙ্গে ভেসে আসা পলি স্লুইসগেটের মুখে জমা হয়ে নদীর গতিপথ সরু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই নদীর দুই কূ....

21/09/2025

আজ বড় জোয়ারার সম্ভাবনা

আজ রোববার (২১ সেপ্টেম্বর)।২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১.২৯ মিনিটে শুরু হওয়া গ্রহণটির স্থায়ীত্ব হবে প্রায় ৪ ঘন্টা ২৪ মিনিট।
টাইডাল ফোরকাস্টের তথ্য অনুযায়ি ২১ সেপ্টেম্বর ২০২৫,কক্সবাজারে রাত ৯.৫৮ মিনিটে জোয়ারের পানির উচ্চতা হবে ১১.৩২ ফুট।অগাষ্ট মাসের ২৩ তারিখ অমাবস্যায় পানির উচ্চতা ছিল ১০.৯৫ ফুট ।

আর সি টেম্পেচার এর তথ্য অনুযায়ি ২১ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ মিনিটে পানির উচ্চতা হবে ১৮.০৪ ফুট এবং ২২ সেপ্টেম্বর পরবর্তী জোয়ারের সময় ০০.৪৫ মিনিটে পানির উচ্চতা হবে ১৮.৩৭।
আবহাওয়া পূর্বাভাস:
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর অথবা সন্নিহিত সময়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে; তবে উজানে ভারতে উল্লেখযোগ্য ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। আগামী ৪৮ ঘণ্টা (২১ সেপ্টেম্বর ০৯.০০টা থেকে ২৩ সেপ্টেম্বর ০৯.০০টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তাঃ

• চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে এবং এ সময়ে নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে; তবে ৩য় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রান্নাঘর থেকে প্লাস্টিকের কাটিং বোর্ড ফেলে দিন!বাইরে খেতে গেলে যেখানে প্লাস্টিক বোর্ডে কাটাকুটি করে খাবার তৈরি হতে দেখবে...
13/09/2025

রান্নাঘর থেকে প্লাস্টিকের কাটিং বোর্ড ফেলে দিন!
বাইরে খেতে গেলে যেখানে প্লাস্টিক বোর্ডে কাটাকুটি করে খাবার তৈরি হতে দেখবেন সেখানে খাবেন না!
প্লাস্টিক বোর্ডে ছুরিচাকু দিয়ে চপিংয়ের সময় মাইক্রোপ্লাস্টিক্স উৎপন্ন হয়। এটা প্রতিনিয়ত খাবারের সাথে দেহে প্রবেশ করবে।
বিশেষ করে সস্তা, রংচঙে, চাইনিজ বোর্ডগুলো বেশি ক্ষতিকর।
প্লাস্টিক কাটিং বোর্ড ব্যবহারে খাবারে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমা হয় তা নিয়ে একটি গবেষণা করা হয়। বিজ্ঞানীরা প্লাস্টিক বোর্ডে গাজর কেটে তাতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা পরীক্ষা করেন। দেখা যায়, প্রতিবার গাজর কাটলে গড়ে ১,১১৪টি মাইক্রোপ্লাস্টিক কণা গাজরে চলে আসে। যেগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য ৫ মিলিমিটারের কম।
প্লাস্টিক বোর্ডে গাজর কাটলে প্রতি কাটে প্রায় ১৫ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। প্রতিদিন এভাবে চলতে থাকলে বছরে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ গ্রাম, যা ১০টি প্লাস্টিক ক্রেডিট কার্ডের ওজনের সমান!
(https://www.ewg.org/.../making-meals-without...)
প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহারে প্রতি বছর একজন ব্যক্তি ১৪.৫ থেকে ৭৯.৪ মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণার সংস্পর্শে আসতে পারেন!
এই মাইক্রোপ্লাস্টিক কণাগুলো মানবদেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জমা হতে পারে, যার ফলে ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
(https://pubs.acs.org/doi/10.1021/acs.est.3c00924)
প্লাস্টিক শুধু পরিবেশের শত্রু না, সরাসরি আমাদের হার্টেরও শত্রু!
প্লাস্টিক কণা আমাদের দেহে প্রবেশ করে ধমনীতে প্লাক জমাতে সাহায্য করে, হার্টের পাম্পিং ক্ষমতা কমায়, রক্তচাপ বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে। এগুলো রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়িয়ে দেয়।
প্লাস্টিকের অতিক্ষুদ্র কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক (MNPs), তা মানবদেহের রক্তনালী বা ধমনির ভেতরে জমতে পারে এবং হৃদরোগের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
গবেষণায়, যাদের হার্টে প্লাক দিয়ে ব্লক হয়ে হার্ট এ্যাটাক হয়েছে তাদের প্লাক পরীক্ষা করে সেখানে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে!
এই গবেষণায় অংশগ্রহণ করে ইতালির ২৫৭ জন রোগী, যাদের অ্যাসিম্পটোমেটিক ক্যারোটিড আর্টারি স্টেনোসিস ছিল। অর্থাৎ, সবার রক্তনালিতে প্লাক (জমা চর্বি) ছিল।
তাদেরকে অপারেশন করে এই প্লাক বের করে সেটি ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হয়। সেখানে রোগীদের প্লাক স্যাম্পলগুলোতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক (MNPs) শনাক্ত হয়!
৫৮.৪% রোগীর প্লাকে পলিথিন (polyethylene) পাওয়া যায়।
আর, ১২.১% রোগীর প্লাকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) পাওয়া যায়।
(Marfella, R., et al. (2024). "Microplastics and Nanoplastics in Atheromas and Cardiovascular Events". The New England Journal of Medicine,
https://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa2309822)
সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো, যেসব রোগীর প্লাকে এই প্লাস্টিক কণাগুলো পাওয়া গেছে, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হঠাৎ মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি ছিল!
তাই নিজের ভালো বুঝলে সবসময় যথাসম্ভব প্লাস্টিক বর্জন করবেন।
রান্নাঘরে প্লাস্টিক বোর্ড ফেলে দিয়ে কাঠ ও বাঁশের বোর্ড ব্যবহার করুন।

Address

10/15 Iqbal Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801305640535

Alerts

Be the first to know and let us send you an email when Foundation for Disaster Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Foundation for Disaster Forum:

Share