Bangladesh Food and Nutrition Association - BAFNA

Bangladesh Food and Nutrition Association - BAFNA Bangladesh Food and Nutrition Association (BAFNA). BAFNA is a completely non- governmental, non- Pol

বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা) একটি অরাজনৈতিক, অলাভজনক, সম্পূর্ণ বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন। বাফনা একটি কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা কিনা খাদ্য ও পুষ্টি সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, গবেষক, চাকরিজীবি, মালিকপক্ষ ও সরকারি-বেসরকারি পলিসি মেকার এর সম্বনয়ে পরিচালিত। অর্থাৎ ফুড চেইনের সাথে সম্পৃক্ত প্রতিটি ক্ষেত্রকে সাথে নিয়ে বাফনা সম্মলিত ভাবে কাজ করে।

Bangladesh

Food and Nutrition Association (BAFNA) is a non-political, non-profitable, completely private and voluntary organization. BAFNA works as a communication platform for Food and Nutrition students, educators, researchers, practitioners, employers and policy makers in the public and private sectors. That is, BAFNA works in an integrated manner with every sector related to the food chain.

7th June Word Food Safety Day
07/06/2026

7th June Word Food Safety Day

সবাইকে নববর্ষের শুভেচ্ছা !!
14/04/2026

সবাইকে নববর্ষের শুভেচ্ছা !!

Happy Women's Day
08/03/2026

Happy Women's Day

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
21/02/2026

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

🔴 জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ 🍽️এমন ফটোকার্ড পেতে আপনাদের  ছবি দিন আমাদের whatsapp গ্রুপে https://chat.whatsapp.com/Ho...
02/02/2026

🔴 জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ 🍽️
এমন ফটোকার্ড পেতে আপনাদের ছবি দিন আমাদের whatsapp গ্রুপে https://chat.whatsapp.com/How7moiDZ3b1RWrleQCHFC

“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ রা ফেব্রুয়ারী পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬।

নিরাপদ খাদ্য শুধু একটি অধিকার নয়, এটি একটি জাতির স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে ভোক্তার টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আসুন আমরা সবাই—
✅ নিরাপদ খাদ্য গ্রহণ করি
✅ ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সচেতন হই
✅ একটি সুস্থ ও সবল বাংলাদেশ গড়ে তুলি

জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উপলক্ষে সবাইকে বাফনা পরিবারের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩🌱

#জাতীয়_নিরাপদ_খাদ্য_দিবস

BAFNA-বাফনা

Bangladesh Food and Nutrition Association - BAFNA

🔴 জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ 🍽️“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ রা ফেব্র...
01/02/2026

🔴 জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ 🍽️

“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ রা ফেব্রুয়ারী পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬।

নিরাপদ খাদ্য শুধু একটি অধিকার নয়, এটি একটি জাতির স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। খাদ্য উৎপাদন থেকে ভোক্তার টেবিল পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আসুন আমরা সবাই—
✅ নিরাপদ খাদ্য গ্রহণ করি
✅ ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সচেতন হই
✅ একটি সুস্থ ও সবল বাংলাদেশ গড়ে তুলি

জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উপলক্ষে সবাইকে বাফনা পরিবারের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩🌱

#জাতীয়_নিরাপদ_খাদ্য_দিবস

BAFNA-বাফনা

Bangladesh Food and Nutrition Association - BAFNA

🏵️📚 শুভ সরস্বতী পূজা 📚🏵️মা সরস্বতীর কৃপায় জ্ঞান হোক আলোকিত,বিদ্যা হোক জীবনের শক্তি,আর প্রজ্ঞায় গড়ে উঠুক সুন্দর ভবিষ্য...
23/01/2026

🏵️📚 শুভ সরস্বতী পূজা 📚🏵️

মা সরস্বতীর কৃপায় জ্ঞান হোক আলোকিত,
বিদ্যা হোক জীবনের শক্তি,

আর প্রজ্ঞায় গড়ে উঠুক সুন্দর ভবিষ্যৎ।
সবার জীবনে আসুক শিক্ষা, শুদ্ধতা ও সৃজনশীলতার আশীর্বাদ।

🙏 শুভ সরস্বতী পূজা 🙏

Hard work বনাম Smart work — ক্যারিয়ার গ্রোথের আসল রহস্য! 🎯প্রফেশনাল লাইফে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করি — কেউ দিনরাত ...
02/01/2026

Hard work বনাম Smart work — ক্যারিয়ার গ্রোথের আসল রহস্য! 🎯

প্রফেশনাল লাইফে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করি — কেউ দিনরাত খেটে যাচ্ছে, ঘাম ঝরাচ্ছে, কিন্তু ক্যারিয়ার এগোচ্ছে না। আবার কেউ তুলনামূলক কম পরিশ্রমেই দ্রুত সফল হয়ে যাচ্ছে। কখনো কি ভেবেছেন আসল পার্থক্যটা কোথায়?

🔴 Hard work — কেন জরুরি, কিন্তু যথেষ্ট নয়?
পরিশ্রম ছাড়া সফলতা আসে না — এটা সত্য। কিন্তু শুধু পরিশ্রমই যথেষ্ট নয়।

ভুল দিকে দৌড়ালে যত দ্রুতই দৌড়ান না কেন, লক্ষ্যে পৌঁছাবেন না। দায়িত্ববোধ ও অভিজ্ঞতা বাড়ে ঠিকই, কিন্তু ক্যারিয়ার গ্রোথ তখনই হয় যখন আপনার কাজের ভ্যালু দৃশ্যমান হয়। কৌশল ছাড়া শুধু পরিশ্রম অনেক সময় অদৃশ্য থেকে যায়

🟢 Smart work — যেটা ক্যারিয়ারকে আসলে এগিয়ে নেয়। স্মার্ট ওয়ার্ক মানে কম কাজ করা নয়, সঠিক কাজে ফোকাস করা।

স্মার্ট ওয়ার্কের মূলমন্ত্র:

✅ কাজের আগে পরিষ্কার পরিকল্পনা — কোন কাজটা বেশি ফল দেবে, সেটা ঠিক করা
✅ শুধু ব্যস্ত থাকা নয়, আউটপুট তৈরি করা
✅ নতুন স্কিল, টুলস ও প্রযুক্তি কাজে লাগানো
✅ নেটওয়ার্কিং ও সঠিক মানুষের সাথে যোগাযোগ রাখা
✅ কম সময়ে বেশি ভ্যালু দেওয়ার উপায় খুঁজে বের করা

♦️ কেন অনেকে পরিশ্রম করেও আটকে যায়?
চারটা প্রধান কারণ:

❌ কাজ দেখা যায়, কিন্তু ভ্যালু দেখা যায় না
❌ নতুন স্কিল শেখা বন্ধ হয়ে যায় — পুরনো পদ্ধতিতেই আটকে থাকা
❌ সিদ্ধান্ত নেওয়ার ভূমিকায় যাওয়ার সুযোগ তৈরি হয় না
❌ অপ্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় নষ্ট হয়

❇️ যারা স্মার্ট ওয়ার্ক করে — তারা এগিয়ে যায় কারণ:
🔹 সঠিক দিক ঠিক করে কাজ শুরু করে
🔹 সুযোগ নিজেই তৈরি করে নেয়
🔹 নেটওয়ার্কিং ও কমিউনিকেশনের শক্তি কাজে লাগায়
🔹 পরিশ্রম করে — কিন্তু সঠিক জায়গায়

✅ আজ থেকে কী করবেন?

▪️শুধু কাজ নয় — পরিকল্পনা নিয়ে কাজ করুন
▪️নতুন স্কিল শিখতে বিনিয়োগ করুন — যা আপনার ভ্যালু বাড়াবে
▪️৮০/২০ রুল মনে রাখুন — ২০% কাজ যা ৮০% ফল দেয়, সেগুলোতে ফোকাস করুন
▪️ আপনার কাজের ভ্যালু দৃশ্যমান করুন — লিডারশিপকে জানান আপনি কী অর্জন করেছেন
▪️Hard Work + Smart Work — দুটোরই সমন্বয় করুন

🎯 মনে রাখবেন:
✔️ যে শুধু কাজ করে — সে টিকে থাকে
✔️ যে কৌশলে কাজ করে — সে এগিয়ে যায়

👉 তাই মূলমন্ত্র একটাই:
"Work Hard, but Think Smart"
এটাই ক্যারিয়ার গ্রোথের আসল চাবিকাঠি।

আমরা বাফনা পরিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
30/12/2025

আমরা বাফনা পরিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

🔹বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা) এর সম্মানিত কারিগরি পরামর্শক জনাব অনুপ কুমার সাহা স্যার আকিজ ফ্লাওয়ার ...
25/12/2025

🔹বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা) এর সম্মানিত কারিগরি পরামর্শক জনাব অনুপ কুমার সাহা স্যার আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড-এর সম্মানিত Chief Executive Officer এবং আকিজ বেকার্স লিমিটেড-এর Advisor হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাফনা পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি জানাই
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🏵️🏵️

আমরা বিশ্বাস করি, তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের খাদ্যশিল্পের উন্নয়ন এবং মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা মিঃ অনুপ কুমার সাহা স্যারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করি।🙏🙏

Address

Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Food and Nutrition Association - BAFNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Food and Nutrition Association - BAFNA:

Share