Set support Bangladesh

Set support Bangladesh We Support Bangladesh. We Love Bangladesh.

কুমিল্লা বিভাগ কেবল প্রশাসনিক পুনরাবৃত্তি (administrative redundancy) সৃষ্টি করবে, কিন্তু জাতীয় বিকেন্দ্রীকরণ নীতি, Blue...
11/10/2025

কুমিল্লা বিভাগ কেবল প্রশাসনিক পুনরাবৃত্তি (administrative redundancy) সৃষ্টি করবে, কিন্তু জাতীয় বিকেন্দ্রীকরণ নীতি, Blue Economy Policy, Vision 2041 বা Delta Plan 2100–এর কোনও মূল উদ্দেশ্যই পূরণ করবে না।
নিচে সব যুক্তি ধাপে ধাপে দেওয়া হলো
কুমিল্লা বিভাগ কেন অযৌক্তিক: নীতিগত, ভৌগোলিক ও অর্থনৈতিক বিশ্লেষণ
১️.Need-Based Decentralization নীতির পরিপন্থী
জাতীয় বিকেন্দ্রীকরণ নীতির (National Decentralization Policy Framework, 2012 Draft & Vision 2041) মূল উদ্দেশ্য হলো —
“অর্থনৈতিকভাবে পিছিয়ে, ভৌগোলিকভাবে প্রান্তিক, ও প্রশাসনিকভাবে অবহেলিত অঞ্চলে বিভাগ স্থাপন করা।”

কিন্তু কুমিল্লা এমন নয় —
• এটি ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি, সরাসরি মহাসড়ক সংযুক্ত,
• অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে ইতিমধ্যেই উন্নত,
• এখানে বহু সরকারি দপ্তর, শিল্প এলাকা, এবং শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান।
অর্থাৎ, কুমিল্লা বিভাগ করলে নতুন কোনো সুবিধা বা বিকেন্দ্রীকরণ হবে না, বরং প্রশাসনিক পুনরাবৃত্তি ঘটবে।

২️ ভূগোলগতভাবে ঢাকা–চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল
• কুমিল্লা ভৌগোলিকভাবে ইতিমধ্যেই ঢাকা ও চট্টগ্রামের দুই বৃহৎ প্রশাসনিক কেন্দ্রের মাঝখানে।
• এখানে বিভাগ গঠন করলে দুটি বৃহৎ মেট্রো অঞ্চলের (Dhaka & Chittagong) মাঝখানে আবার একটি নতুন প্রশাসনিক স্তর তৈরি হবে, যা কার্যকারিতা না বাড়িয়ে বিউরোক্রেটিক ওভারল্যাপ সৃষ্টি করবে।
• অন্যদিকে নোয়াখালী দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, যা চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় ২০০ কিমি দূরে—একেবারে “peripheral zone”।

তাই বিকেন্দ্রীকরণের প্রয়োজন নোয়াখালীর, কুমিল্লার নয়।

৩️উপকূলীয় উন্নয়ন ও Blue Economy–এর সঙ্গে কুমিল্লার কোনো সংযোগ নেই
• কুমিল্লা অভ্যন্তরভাগের জেলা, যার সমুদ্র বা ব্লু-ইকোনমি সংশ্লিষ্ট কোনো ভৌগোলিক অবস্থান নেই।
• অথচ সরকার “Blue Economy Policy 2014”–এর ধারা ৩(খ)–এ বলেছে,
“অর্থনৈতিক সম্ভাবনাযুক্ত উপকূলীয় এলাকাগুলোকে বিকেন্দ্রীভূত শাসনের অগ্রাধিকার দিতে হবে।”
• অর্থাৎ ব্লু-ইকোনমি বাস্তবায়নের ক্ষেত্রে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, হাতিয়া, নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ হলো অগ্রাধিকার এলাকা।
কুমিল্লা বিভাগ এই জাতীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

৪️ জনসংখ্যা ও অর্থনৈতিক কেন্দ্র ইতিমধ্যেই উন্নত
• কুমিল্লা জেলার জনগণ উচ্চ সাক্ষরতার হার, উন্নত সড়ক, বাণিজ্যিক কেন্দ্র (কুমিল্লা EPZ) ও শিক্ষা প্রতিষ্ঠান–এর মাধ্যমে জাতীয় গড়ের চেয়ে এগিয়ে।
• অন্যদিকে নোয়াখালী অঞ্চলের উপকূলীয় উপজেলা (হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ) এখনো দুর্গম ও অবহেলিত।
তাই কুমিল্লা বিভাগ “need-based” নয়, বরং “comfort-based” — যা নীতিগতভাবে বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যকে ব্যর্থ করবে।

৫️.প্রশাসনিক পুনরাবৃত্তি (Administrative Duplication)
• কুমিল্লা চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে অবস্থিত, যেখানে সরকারি দপ্তরগুলোর (শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, শিল্প) কার্যক্রম ইতিমধ্যেই সহজলভ্য।
• কুমিল্লা বিভাগ করলে এসব দপ্তর ও অফিস আবার নতুন করে স্থাপন করতে হবে — এতে অতিরিক্ত রাজস্ব ব্যয়, কিন্তু উন্নয়নগত সুবিধা প্রায় শূন্য।
• বিপরীতে, নোয়াখালী বিভাগ করলে চট্টগ্রাম থেকে প্রশাসনিক বোঝা কমবে এবং নতুন উপকূলীয় প্রশাসনিক নেটওয়ার্ক গড়ে উঠবে।
৬️ আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের অভাব
• কুমিল্লা অঞ্চলের নিজস্ব আলাদা ভাষা বা সাংস্কৃতিক ঐক্য নেই;
• বরং এর জনসংখ্যার বড় অংশ নোয়াখালী উপভাষায় কথা বলে, এবং ঐতিহাসিকভাবে বৃহত্তর নোয়াখালী সংস্কৃতির প্রভাবে।
• বিপরীতে, নোয়াখালীর রয়েছে আন্তর্জাতিক স্বীকৃত ভাষা কোড (ISO 639-3: nxd), যা একে সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র করে তোলে।
প্রশাসনিক পরিচয় সাধারণত সাংস্কৃতিক ঐক্য ও ভাষাগত স্বাতন্ত্র্যের ভিত্তিতেও গঠিত হয় — এই মানদণ্ডেও নোয়াখালী এগিয়ে।

৭️.Vision 2041 ও Delta Plan–এর নীতিগত বিচ্যুতি
• Vision 2041–এর লক্ষ্য “balanced regional development” এবং Delta Plan 2100–এর মূল ফোকাস “coastal resilience & adaptive governance।”
• কুমিল্লা বিভাগ করলে এই দুই পরিকল্পনার উদ্দেশ্য পূরণ হবে না, কারণ এটি কোনো উপকূলীয় বা প্রান্তিক অঞ্চল নয়।
• বিপরীতে নোয়াখালী বিভাগ হলে Vision 2041–এর “inclusive growth” ও Delta Plan–এর “coastal adaptation” দুই-ই বাস্তবে রূপ পাবে।

কুমিল্লা বিভাগ নীতিগতভাবে অযৌক্তিক, অর্থনৈতিকভাবে অপ্রয়োজনীয় এবং প্রশাসনিকভাবে পুনরাবৃত্তিমূলক।
এটি বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যকে ক্ষুণ্ন করবে, বরং নোয়াখালী বিভাগই হবে Blue Economy, Vision 2041 ও Delta Plan 2100–এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাস্তবসম্মত পদক্ষেপ.....

16/09/2024

গণ-আন্দোলনের মুখে দেশত্যাগই পদত্যাগ।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে একটি আলোচনা চাউর হয়েছে। তিনি পদত্যাগ করেন নি!! তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী!!

বিগত ৫ আগস্ট'২৪ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকার প্রধান দেশত্যাগে বাধ্য হন। তখন মাননীয় রাষ্ট্রপতি নিজে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। তারপরও বিষয়টা দেখছি অনেককেই ভাবিয়ে তুলেছে। তবে আমার হচ্ছে এই বিষয়টাকে কৃত্রিমভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে আশা হচ্ছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগের যত অন্ধ সাপোর্টার আছে। অনেক রাজনৈতিক দলের মোট সাপোর্টারও তত নয়। সরকারের অস্বাভাবিক পতনে তার সাপোর্টারদের মধ্যে দুর্নীতিগ্রস্ত,ক্ষমতার অপব্যবহারকারী ও চরিত্রহীন নেতা-কর্মীরা ও সাধারণ কর্মীদের একটি বড় অংশ নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই নেতা-কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য এই ধরনের আলোচনা খুবই কাজে দেয়।

এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ওয়াজেদ আসলেই কি পদত্যাগ করেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন। তবে সাংবিধানিক প্রসেসে তিনি পদত্যাগ করেন নি। এখন আরেকটা প্রশ্ন আসছে, তাহলে কি তার পদত্যাগ শুদ্ধ হয়েছে? এখানেও উত্তর হচ্ছে হ্যাঁ পদত্যাগ শুদ্ধ হয়েছে। কারণ, রাষ্ট্রীয় সফরে দেশ ভ্রমণ ও গণ-আন্দোলনের মুখে দেশত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া একনয়। তার দেশ ও বাস ভবনকে অরক্ষিত রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়া পদত্যাগের শামিল। তারপরও একটি সাধারণ ফরম্যাটের পদত্যাগ পত্র শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। এটা ৫ তারিখ পরবর্তী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রদর্শন করা হয়েছিল। কিছু বিদেশি কূটনীতিককে ই-মেইল করা হয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশের চলমান সংবিধান রহিত হয়নি তাই জটিলতা এড়ানোর জন্য এটা প্রকাশ করা হচ্ছে না।

যাইহোক, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। বিপ্লবের মুখে বিতর্কিত শাসক ক্ষমতা রেখে দেশত্যাগ করেছে। পদত্যাগ করলেই কি আর না করলেই কি? দেশের বর্তমান অবস্থার কোন পরিবর্তন হবে না।

এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে এতো আলোচনা হওয়ার কারণ কি? একটা কারণ, আগেই বলেছি নেতা-কর্মীদেরকে উজ্জীবিত রাখা। আরেকটি অপটপিক কারণও আছে। তা হচ্ছে, বিপ্লবীরা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত করে তার পদত্যাগ দাবী করছেন। আর মহামান্য মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগ পরবর্তী অবস্থার ব্যপারে চিন্তিত। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাকে পদত্যাগ করার কথা বলতে পারে না তাই সাবেক সরকারের পদত্যাগের আলোচনা তাকে সুবিধাজনক অবস্থানে রাখে।
বিঃদ্রঃ অনলাইনে যে পদত্যাগ পত্রটি ঘুরে বেড়াচ্ছে সেটি ফেইক।

24/05/2024

২৫,২৬,২৭ এই তিনদিনে ফলাফল নির্ধারণকারী ভোটারগণ পছন্দের প্রার্থি সিলেক্ট করে ফেলবে।
আপনার অঙ্গিকার সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করুন।

26/04/2024

নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ জগৎপুর গ্রামের হাজী বাড়ির কিশোর তারেক। ভুগছেন বিরল ক্যান্সার Nasopharyngeal Carcinoma তে। ২০২২ সালের ডিসেম্বরে শনাক্ত হওয়ার পর থেকে তিনি ঢাকা মেডিকেল ও ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই পর্যন্ত তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার সর্ব শান্ত। তার চিকিৎসা চালাতে অক্ষম হয়ে পড়ছে তার পরিবার। অনুপায় হয়ে সকলের কাছে হাত পেতেছেন। বিস্তারিত ভিডিওতে-

আরও বিস্তারিত জানতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুন।
01820088263 (Bkash/Nagad) তারেকের মা।

একাউন্টেও সাহায্য পাঠাতে পারেন
3806701022145
Tarek
Sonali Bank PLC, Charmatua Branch
Sadar, Noakhali.

29/03/2024

বৃহত্তর চরমটুয়ার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনগুলোর সাথে একদিন ইফতার করতে চাচ্ছি।
মতামত প্লিজ..

প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গবীর, দুস্থ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রজেক্ট হাতে নিয়েছি। ইন শা আল্লাহ আপনাদে...
21/03/2024

প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গবীর, দুস্থ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রজেক্ট হাতে নিয়েছি। ইন শা আল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহ আমাদেরকে সফল করবেন।

গত বছর আমরা ৫০ জন নারী-পুরুষকে ঈদ উপহার দিয়েছিলাম। এবং অনেককেই আমাদের অপারগতার কারণে খালি হাতে ফেরত দিয়েছিলাম। তাই এই বছর আমরা ১০০ জনের সাথে "ঈদ শুভেচ্ছা" বিনিময় করার উদ্যোগ নিয়েছি।
প্রজেক্ট নামঃ "ঈদ শুভেচ্ছা বিনিময়"
মোট খরচঃ ৬০,০০০/-
বাস্তবায়নের তারিখঃ ঈদের আগের রাত।
যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান। তারা যোগাযোগ করুন।
01815964033 (Bkash পার্সোনাল) (আকবর)
01933573657 (Bkash পার্সোনাল) (রাকিব)
কৃতজ্ঞতায়ঃ স্মাইল ভিশন ফাউন্ডেশন।

20/03/2024

আলহামদুলিল্লাহ

01/03/2024

টেকেরহাট মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহ এর বাড়ির মাহফিল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Set support Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share