23/06/2026
"মাননীয় স্পীকার, সনাতন ধর্মাবলম্বীরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। তারা আমার কাছে ভাত চাইনা, অর্থ চাইনা, শুধু তাদের জীবনের নিরাপত্তাটুকু চাই। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিতে এবং নিরাপদে থাকতে পারে, আপনি তার ব্যবস্থা করবেন। "
------------- গোপালগঞ্জ - ৩ আসনের ( টুঙ্গিপাড়া - কোটালীপাড়া) মাননীয় সংসদ সদস্য এস. এম. জিলানী।
শুধু নিজের এলাকা তথা গোপালগঞ্জ ৩ আসনের হিন্দুদের প্রেক্ষাপটে নয়, উনার অল্প সময়ের বক্তব্যটা শুনে আমার মনে হয়েছে, সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বড় দাবীটা মহান জাতীয় সংসদে উনি তুলে ধরেছেন। মন থেকে একটা "ধন্যবাদ" মাননীয় এমপি মহোদয়কে অবশ্যই দেওয়া যায়।
আমরা সরকারের কাছে ভাত, কাপড়, অর্থ চাইনা, অবশ্যই শান্তিতে এবং নিরাপদে বসবাসের গ্যারান্টি চাই।।
।