Citizen's Platform for SDGs, Bangladesh

Citizen's Platform for SDGs, Bangladesh Launched officially in June 2016 by prominent civil society figures, it has expanded into a national network comprising around 150 NGOs.
(1)

‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ বৈশ্বিকভাবে গৃহীত টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্যে গঠিত দেশের নাগরিক সমাজের একটি উদ্যোগ। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ বৈশ্বিকভাবে গৃহীত টেকসই উন্নয়ন অর্জনে এজেন্ডা-২০৩০ বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্

যে গঠিত দেশের নাগরিক সমাজের একটি উদ্যোগ। ২০১৬-এর জুনে নাগরিক সমাজের বিশিষ্ঠজনদের উদ্যোগে এ প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।
বর্তমানে প্রায় দেড়শ বেসরকারি সংস্থা নিয়ে গঠিত প্ল্যাটফর্ম একটি জাতীয় নেটওয়ার্কে রূপ নিয়েছে। প্ল্যাটফর্ম তার সহযোগীদের সমর্থন নিয়ে এসডিজির “কাউকে পেছনে রাখা যাবে না” প্রত্যয়ের আলোকে দেশের বিযুক্ত যুবসমাজ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে দৃশ্যমান করতে ও নীতি প্রক্রিয়ায় সেগুলিকে প্রতিফলিত করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর কন্ঠস্বরকে উচ্চকিত করে তাদের দৃষ্টিকোণ থেকে গবেষণা ও প্রকাশনা বৃহত্তর পরিসরে প্রচার করে, সহযোগী সংগঠনসমূহের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংঘবদ্ধ শক্তি বৃদ্ধি করাই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

The Citizen’s Platform for SDGs Bangladesh is a civil society initiative actively engaging with the government to drive the agenda-2030 implementation for sustainable development. Collaborating with partners, the platform prioritizes marginalized communities, youth and disadvantaged groups striving to represent their interests and concerns in policymaking under the SDG principle of "Leave no one behind." It aims to empower these communities collectively by elevating their voices, promoting research prepared from their perspectives, and strengthening partner organizations' capacities. All these are being done to make these left behind people visible and heard in the national policy discourse and its programmatic delivery.

19/07/2026
15/07/2026
𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐏𝐚𝐧𝐞𝐥𝐢𝐬𝐭𝐬 | 𝐖𝐨𝐫𝐤 𝐢𝐧 𝐅𝐥𝐮𝐱: 𝐅𝐨𝐫𝐞𝐬𝐢𝐠𝐡𝐭 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐖𝐨𝐫𝐤 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐒𝐨𝐮𝐭𝐡 As automation, artificial intell...
15/07/2026

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐏𝐚𝐧𝐞𝐥𝐢𝐬𝐭𝐬 | 𝐖𝐨𝐫𝐤 𝐢𝐧 𝐅𝐥𝐮𝐱: 𝐅𝐨𝐫𝐞𝐬𝐢𝐠𝐡𝐭 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐖𝐨𝐫𝐤 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐒𝐨𝐮𝐭𝐡

As automation, artificial intelligence, and structural economic changes redefine labour markets, how can Bangladesh—and the Global South—prepare for a future that is productive, inclusive and resilient?

Join leading researchers and policy experts from Bangladesh, Sri Lanka, India, Argentina and the International Labour Organization (ILO) as they discuss the findings of CPD's latest policy brief, Is Bangladesh Ready for the Future of Work?, and explore what foresight reveals about the changing world of work.

🗓 Wednesday, 15 July 2026
🕒 09:00–10:30 PM (Bangladesh Time, UTC+6)
📍 Live on CPD's Facebook, YouTube and LinkedIn

LIRNEasia IDRC / CRDI

We look forward to your participation in this timely global conversation.

05/07/2026

𝐖𝐡𝐚𝐭 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐫𝐞𝐚𝐜𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐨𝐨𝐦𝐬 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐝𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧𝐬 𝐚𝐫𝐞 𝐦𝐚𝐝𝐞?

Like the sound gradually receding as it travels farther from its source, the voices of the left behind people tend to fade away as it approaches centres of power and decision making. This documentary tells the story of people and communities whose contribution to the economy and society often remain unappreciated, and whose aspirations and demands often remain unheard in the mainstream narrative of development. We undertake a journey that goes beyond the headlines to see the everyday life of common people, the struggles they wage and the things they aspire for.

Citizen's Platform aims to foster understanding and empathy, advocate for inclusive and equitable development, and endeavours to ensure that no one is left behind in our efforts and activities to attain the SDGs.

🎥 Watch the full documentary below. We invite policymakers, development practitioners, and civil society colleagues to engage with these voices.

কৃষি খাতকে অবহেলা করে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়—মত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্...
28/06/2026

কৃষি খাতকে অবহেলা করে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়—মত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি হওয়া সত্ত্বেও এবারের বাজেটে কৃষি খাতের বরাদ্দ গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। তার মতে, এই প্রবণতা কৃষি উৎপাদন, কৃষকের জীবিকা এবং সামগ্রিক খাদ্য ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ড. ফরিদ উদ্দিন খান উল্লেখ করেন, উত্তরবঙ্গে আম চাষের মতো কৃষি কাঠামোর পরিবর্তনের ফলে বহু আদিবাসী শ্রমিক কর্মসংস্থান হারিয়ে শহরমুখী হতে বাধ্য হচ্ছেন এবং সেখানে তীব্র মজুরি বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। তিনি আরও বলেন, সারের জন্য বরাদ্দকৃত ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি প্রকৃত চাহিদার তুলনায় অপ্রতুল, যা ভবিষ্যতে সারের মূল্য বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় বাজেটে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

জ্বালানি খাতে সুশাসন, বাস্তবসম্মত পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক ভর্তুকি ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়—মত দিয়েছেন জ্বালানি বিশ...
28/06/2026

জ্বালানি খাতে সুশাসন, বাস্তবসম্মত পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক ভর্তুকি ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়—মত দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।

তিনি বলেন, অপরিকল্পিত মেগা প্রকল্প ও নীতিগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত আজও বিপুল ক্যাপাসিটি চার্জের বোঝা বহন করছে। চলতি বাজেটে এই দীর্ঘদিনের সংকটের কোনো কার্যকর সমাধান না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ড. ইজাজ হোসেন রান্নার জ্বালানির জন্য সুস্পষ্ট নীতিমালার অভাব এবং এলপিজি সিলিন্ডারের ওপর নতুন কর আরোপের সমালোচনা করেন। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক ভর্তুকি চালুর দাবি জানান, যাতে জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়ের চাপ থেকে তারা কিছুটা স্বস্তি পেতে পারে।

তিনি আরও বলেন, সোলার ইরিগেশনের মতো টেকসই উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় কৃষকেরা সম্ভাব্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তার মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লোকসাননির্ভর কাঠামো থেকে বের করে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং কার্যকর ভর্তুকি ব্যবস্থার মাধ্যমে একটি বাণিজ্যিকভাবে টেকসই খাতে রূপান্তর করা জরুরি।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

ভূমি প্রশাসনের সংস্কার ছাড়া সুশাসন, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা কঠিন—মত দিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফ...
27/06/2026

ভূমি প্রশাসনের সংস্কার ছাড়া সুশাসন, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা কঠিন—মত দিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা।

তিনি বলেন, দেশের আদালতগুলোর প্রায় ৭৫–৭৭ শতাংশ মামলা ভূমিসংক্রান্ত এবং নারীর বিরুদ্ধে সংঘটিত ৫০–৫৫ শতাংশ সহিংসতার পেছনেও ভূমি ও সম্পদের প্রশ্ন জড়িত। এত গুরুত্বপূর্ণ একটি খাত হওয়া সত্ত্বেও ভূমি দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক সংস্কারের জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

শামসুল হুদা আরও উল্লেখ করেন, কৃষি শ্রমশক্তির প্রায় অর্ধেকই নারী হলেও তাদের উৎপাদনশীল সম্পদ ও ভূমির ওপর অধিকার নিশ্চিত করতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। তার মতে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনায় বৈষম্য ও দুর্নীতি দূর করা অপরিহার্য।

তিনি বাজেট পাসের আগেই ভূমি প্রশাসনের সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সম্পূরক প্রস্তাব অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

'sRights

টেকসই উন্নয়ন অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে দৃশ্যমান করা এবং তাদের জন্য লক্ষ্যভিত্তিক বরাদ্দ নিশ্চিত করা জরুরি—মত দিয়েছেন ন...
27/06/2026

টেকসই উন্নয়ন অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে দৃশ্যমান করা এবং তাদের জন্য লক্ষ্যভিত্তিক বরাদ্দ নিশ্চিত করা জরুরি—মত দিয়েছেন নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেন।

তিনি উল্লেখ করেন, এসডিজির মূল প্রতিশ্রুতি ‘কাউকে পেছনে না রাখা’ হলেও গত ১৫ বছরেও সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা, অবস্থান ও বাস্তব পরিস্থিতি নির্ধারণে কোনো বিস্তৃত জরিপ পরিচালনা করেনি। ফলে নীতি ও বাজেট প্রণয়নে তাদের চাহিদা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

জাকির হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা খাতের মোট বরাদ্দের বড় একটি অংশ সরকারি পেনশন ও কৃষি খাতে ব্যয় হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর বরাদ্দ তুলনামূলকভাবে সীমিত থেকে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের মতো কিছু কর্মসূচি থাকলেও দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য কোনো পৃথক বরাদ্দ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, জেন্ডার, জলবায়ু ঝুঁকি এবং জাতিগত বৈচিত্র্যের মতো কাঠামোগত বাস্তবতাকে বিবেচনায় নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে স্পষ্টভাবে চিহ্নিত না করলে সামাজিক সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ...
27/06/2026

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ—মত দিয়েছেন মানবাধিকারকর্মী ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ইলিরা দেওয়ান।

তিনি বলেন, পাহাড়ে সীমান্ত সড়ক নির্মাণ ও পর্যটন খাতের বড় বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, ন্যায্য ক্ষতিপূরণ এবং পরিবেশগত প্রভাবের বিষয়গুলো প্রায়ই উপেক্ষিত থেকে যায়। এছাড়া বিদ্যুৎ ও ইন্টারনেট নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলে ডিজিটাল শিক্ষার সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।

ইলিরা দেওয়ানের মতে, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে স্থানীয় সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন নীতিগত কাঠামোর মাধ্যমে অঞ্চলটির বাস্তব চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

জেন্ডার সমতা, জলবায়ু ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারকে বাজেটের মূলধারায় আনার আহ্বান জানিয়েছেন একশনএইড বাংলাদেশ...
26/06/2026

জেন্ডার সমতা, জলবায়ু ন্যায়বিচার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারকে বাজেটের মূলধারায় আনার আহ্বান জানিয়েছেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জেন্ডার বাজেটের অংশ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য উদ্বেগজনক। পাশাপাশি, ফ্যামিলি কার্ড বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ফারাহ্ কবির অনানুষ্ঠানিক খাতে, বিশেষ করে নির্মাণ শিল্পে নারী শ্রমিকদের বিদ্যমান মজুরি বৈষম্য দূর করতে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। এছাড়া তিনি বলেন, জলবায়ু বাজেটকে শুধু অবকাঠামোকেন্দ্রিক না রেখে উপকূল ও চরাঞ্চলের ভুক্তভোগী নারী, কৃষক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে ‘জলবায়ু ন্যায়বিচার’ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের অভিযোজন, গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ প্রতিবেদন: https://bdplatform4sdgs.net/post-national-budget-2026-27/

'sRights

Address

House 40/C, Road No 11 (new), Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880255001185

Alerts

Be the first to know and let us send you an email when Citizen's Platform for SDGs, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Citizen's Platform for SDGs, Bangladesh:

Shortcuts

Share