Ovibashi Karmi Unnayan Program - OKUP

Ovibashi Karmi Unnayan Program - OKUP Ovibashi Karmi Unnayan Program (OKUP), stands for migrant workers’ development program, is a grassroots migrants’ organization based in Bangladesh.

OKUP is a community based migrant workers’ organization in Bangladesh. Believing in that the unity of migrant workers enhances their empowerment and contributes to the protection of their rights and dignity, OKUP came up as a platform of returnee migrant workers in 2004. We operate on the principle of human rights first priority, gender justice, child protection, and non-discrimination. OKUP is re

gistered with NGO Affairs Bureau, the government of Bangladesh, registration no. 2343 dated 24/04/2008. The vision of OKUP is to create enabling environment for migrant workers across borders, and irrespective of gender and legal status. We work for promoting informed migration by choice, ending labour trafficking, forced labour and slavery. Our priority intervention areas are promoting migration through legal pathways, fair and ethical recruitment, migrants’ access to basic services, access to justice, climate migration, and sustainable reintegration and livelihoods of the migrants and left behind families and protection of migrants’ children.

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বিদেশ ফেরত কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে বাংলাদেশের অভিবাসীপ্রবণ জেলাগুলোতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সংস্থাটির প্রধান লক্ষ্য অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশে বিদেশে অভিবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখা।

মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে লিঙ্গ বৈষম্যসহ যে কোনো ধরনের বৈষম্যহীনতা ও শিশু সুরক্ষাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে ওকাপ কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত। যার নিবন্ধন নম্বর-
২৩৪৩, তারিখ ২৪/০৪/২০০৮।

নারী-পুরুষ, ভৌগলিক এবং আইনগত অবস্থানের কোনো ভেদাভেদ ছাড়াই সকল অভিবাসী কর্মীর জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য ওকাপ কাজ করছে। পাশাপাশি মানবপাচার, জবরদস্তিমূলক শ্রম, দাসত্বের অবসানকল্পে ওকাপ ভূমিকা রাখছে।

ওকাপ বিশ্বাস করে জেনে-বুঝে বিদেশ যাওয়ার মাধ্যমে স্বচ্ছ, নৈতিক ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা সম্ভব। অভিবাসীদের ন্যায়বিচার ও মৌলিক সেবাসমূহ নিশ্চিতকরণ, টেকসই পুনঃএকত্রীকরণ ছাড়াও অভিবাসী কর্মীদের সন্তান ও পরিবারের সুরক্ষাদানের জন্য কাজ করছে ওকাপ।

অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরবিট্রেশন (বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থা নিয়ে আলোচনা।ওকাপের আয়োজনে গত ১০–১১ আগস...
12/08/2026

অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরবিট্রেশন (বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থা নিয়ে আলোচনা।

ওকাপের আয়োজনে গত ১০–১১ আগস্ট ২০২৬ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সিভিল সোসাইটি কনসালটেশন কর্মশালা। কর্মশালায় মূলত বিএমইটির বিদ্যমান আরবিট্রেশন ব্যবস্থা এবং অভিবাসী কর্মীদের জন্য আরও কার্যকর ও সহজলভ্য প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অভিবাসন ও মানবপাচার নিয়ে কাজ করা প্রায় ১৫টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি এবং ILO, IOM ও Winrock International-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় উঠে আসে—বিদেশে কর্মরত বা বিদেশফেরত কোনো অভিবাসী কর্মী যদি প্রতারণা, বঞ্চনা বা অন্য কোনো সমস্যার শিকার হন, তাহলে তিনি কীভাবে দ্রুত ও সহজে আইনি প্রতিকার পেতে পারেন। বিএমইটির বর্তমান আরবিট্রেশন ব্যবস্থার চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলো কীভাবে দূর করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

নেপালের অভিবাসন ট্রাইব্যুনালের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে অনুরূপ কোনো ব্যবস্থা করা যায় কি না, সেটিও আলোচনায় আসে। বিশেষ করে অভিবাসনপ্রবণ এলাকাগুলোতে পরীক্ষামূলকভাবে এমন একটি ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

দুই দিনের আলোচনার শেষে বিদ্যমান ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য একটি সুপারিশমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পরবর্তী কাজ এগিয়ে নিতে ৮ সদস্যবিশিষ্ট একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যেখানে ওকাপও রয়েছে।

এই উদ্যোগে ওকাপের সঙ্গে Helvetas-এর SIMS প্রকল্প সহযোগিতা করেছে। SDC-এর Migration and Protection Adviser Lisa Greminger-সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অভিবাসী কর্মীদের জন্য দ্রুত, সহজ ও ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করতে একটি কার্যকর আরবিট্রেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

09/08/2026

🎓 স্টুডেন্ট ভিসার নামে প্রতারণা থেকে সাবধান!

“IELTS লাগবে না।”
“১০০% ভিসা করে দিচ্ছি।”
“আজকেই টাকা পাঠান, না হলে সুযোগ চলে যাবে।”

বিদেশে পড়াশোনার স্বপ্নকে কাজে লাগিয়ে প্রতারকরা এমন নানা কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। ভুয়া অফার লেটার, নকল ভর্তি নিশ্চিতকরণ কিংবা অতিরিক্ত ফি—প্রতারণার ধরন হতে পারে নানা রকম।

⚠️ মনে রাখুন, কোনো ব্যক্তি বা এজেন্সি স্টুডেন্ট ভিসার ১০০% নিশ্চয়তা দিতে পারে না।

বিদেশে পড়াশোনার স্বপ্নকে প্রতারণার শিকার হতে দেবেন না।

🔎 যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।

#সচেতনহোন #ভিসাপ্রতারণা

🌸 শুভকামনা জুয়াইরিয়া ইসলাম ও এনামুল হক মুন্নার জন্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের মাস্টার্স শিক্ষার্থী...
02/08/2026

🌸 শুভকামনা জুয়াইরিয়া ইসলাম ও এনামুল হক মুন্নার জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের মাস্টার্স শিক্ষার্থী জুয়াইরিয়া ইসলাম এবং এনামুল হক মুন্না একটি ইন্টার্নশিপ কোর্সের অংশ হিসেবে গত তিন মাস ওকাপের সঙ্গে কাজ করেছেন।

এই সময়ে তারা বিভিন্ন কার্যক্রমে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও শেখার আগ্রহ নিয়ে যুক্ত ছিলেন।

বিদায়ের এই মুহূর্তে তাদের দু'জনের জন্য রইল শুভকামনা। সামনে তাদের শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনের প্রতিটি পদক্ষেপ সফল ও সমৃদ্ধ হোক।

🌱 ওকাপ অভিবাসী ফোরাম সদস্য ও ওকাপের সহকর্মীদের উপহার হিসেবে দেওয়া গাছের চারা রোপণ করা হয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
02/08/2026

🌱 ওকাপ অভিবাসী ফোরাম সদস্য ও ওকাপের সহকর্মীদের উপহার হিসেবে দেওয়া গাছের চারা রোপণ করা হয়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরশালেপুরে অবস্থিত ওকাপ সেন্টারে।

এ সময় উপস্থিত ছিলেন ওকাপ চেয়ারপারসন শাকিরুল ইসলাম, নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, BetterStories-এর প্রতিষ্ঠাতা মিনহাজ আনোয়ার, অভিবাসী ফোরামের সদস্যবৃন্দ এবং ওকাপের সহকর্মীরা।

#বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ

ওকাপ চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, শুধু অভিবাসীদের সচেতন করলেই হবে না—মানব পাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব...
02/08/2026

ওকাপ চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, শুধু অভিবাসীদের সচেতন করলেই হবে না—মানব পাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সমন্বয় নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ইউএনওডিসি, উইনরক ইন্টারন্যাশনাল ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ২২ জুলাই ঢাকার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রযুক্তির ফাঁদে প্রতারণা ও মানব পাচার: করণীয় কী?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

📰 প্রথম আলো, ৩০ জুলাই ২০২৬: https://www.prothomalo.com/roundtable/iqjsp61cj1

🚨 Not every online scammer is a criminal by choice. Many are victims of human trafficking, trapped through fake job offe...
30/07/2026

🚨 Not every online scammer is a criminal by choice. Many are victims of human trafficking, trapped through fake job offers and forced into cyber fraud.

30 July | World Day Against Trafficking in Persons 2026

OKUP recently organized a Strategic Planning Workshop, bringing together colleagues from our head office, field offices,...
29/07/2026

OKUP recently organized a Strategic Planning Workshop, bringing together colleagues from our head office, field offices, and members of the Migrants Forum to reflect on our journey and chart the organization's future direction.

The workshop was facilitated by Minhaz Anwar, Founder and Chief StoryTeller of BetterStories Limited, alongside migration expert Asif Munier. The sessions were joined by Shakirul Islam, Chairperson of OKUP, Omar Faruque Chowdhury, Executive Director, and the broader OKUP team.

Through collaborative discussions, strategic planning exercises, and the exchange of diverse perspectives, participants reflected on organizational priorities, explored emerging opportunities, and contributed ideas to help shape OKUP's future direction.

⏳ Application Deadline: 1 August 2026📢 Call for Applications — OKUP Media Fellowship 2026: Investigative Reporting on La...
27/07/2026

⏳ Application Deadline: 1 August 2026

📢 Call for Applications — OKUP Media Fellowship 2026: Investigative Reporting on Labour Migration

Ovibashi Karmi Unnayan Program (OKUP) is calling on Bangladeshi journalists to apply now for a 4-month fellowship (August–November 2026) supporting evidence-based, investigative reporting on labour migration — from unethical recruitment and high migration costs to trafficking, access to justice, and gender-specific vulnerabilities.

Only 6 fellowships are available. Don't miss your chance.

🎯 6 fellows will receive:
• A comprehensive fellowship grant
• Access to OKUP's research and field data
• Organized field-exposure visits
• Mentorship, culminating in a national dissemination event (December 2026)

✅ Eligibility and Application Requirements
The fellowship is open to Bangladeshi journalists affiliated with recognized print, online, or electronic media organizations, as well as established freelance journalists.

Applicants must have:
• At least three years of professional journalism experience;
• Demonstrated interest or experience in labour migration, migrant rights, labour rights, human trafficking, governance, or social justice reporting;
• Willingness to travel for field-based investigative reporting;
• Commitment to publishing fellowship-supported reports through their media platforms.

📄 Applications should include:
• An updated Curriculum Vitae (CV);
• A cover letter and detailed investigation proposal outlining the title, problem statement, significance of the investigation, research questions, methodology, evidence sources, expected outputs, publication plan, and proposed timeline;
• At least three published journalism samples;
• A letter of endorsement from the applicant's media organization (where applicable).

📩 How to apply
Send your complete application to: [email protected]
🗓 Deadline: 1 August 2026

📄 Learn more:
https://okup.org.bd/news/okup-launches-media-fellowship-2026-on-investigative-reporting-on-labour-migration/

📣 Calling all passionate Bangladeshi journalists! OKUP is officially launching the 2026 Media Fellowship on Investigativ...
09/07/2026

📣 Calling all passionate Bangladeshi journalists!

OKUP is officially launching the 2026 Media Fellowship on Investigative Reporting on Labor Migration to help uncover the ground realities of migrant workers and amplify grassroots voices. If you have at least three years of professional experience across print, electronic, online, or freelance media, this is your opportunity to produce evidence-based reporting that drives policy change and protects migrant rights. Submit your application, including your updated CV and investigation proposal, by August 1, 2026.

To learn more about the application requirements and thematic areas, click the link here:https://hotjobs1.bdjobs.com/ovibashi-karmi-unnayan-program--okup-/ToR-54.pdf

Address

466, Sawdagor Garden, Nayapara, Post Office Road, Donia, Jatrabari
Dhaka
1236

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801842773300

Alerts

Be the first to know and let us send you an email when Ovibashi Karmi Unnayan Program - OKUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ovibashi Karmi Unnayan Program - OKUP:

Shortcuts

Share