গরীবি হটাও ফাউন্ডেশন

গরীবি হটাও ফাউন্ডেশন প্রতি মাসে একজন সহায়সম্বলহীন হতদরিদ্র লোককে কোনকিছুর মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” – “গরীবি হটাও ফাউন্ডেশন” কথাটি অনেক বৃহৎ অর্থ ধারণ করলেও আমাদের প্রয়াস খুবই ক্ষুদ্র, কিন্তু চেষ্টা করবো ক্ষুদ্রাকৃতি অথবা সংক্ষিপ্ত না রাখতে।
জনকল্যাণ এবং সমাজসেবামুলক কর্মকাণ্ডের মুল স্রোতের সাথে সংযুক্ত হবার প্রয়াসে আমাদের এই কর্মসূচি।

প্রথমে আমাদের পরিচয় দেইঃ আমরা সবার মতই সাধারণ মানুষ, সবাই যার যার মতো কর্মক্ষেত্রে আছি, বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছে আমাদের সাথে।

আমরা প্রায় ৩০০ জন সদস্য, সবাই সাধারণ সদস্য, সবার সম্মতিতেই কর্মসূচী হাতে নেই। আমরা দেখি না কে আত্মীয় আর কে অনাত্মীয়। আমরা দেখি কে দুস্থ, কে হতদরিদ্র।

আমাদের কর্মসূচির দিকে আসি; প্রতি মাসে অন্তত একজন বাংলাদেশি সহায়সম্বলহীন হতদরিদ্র লোক খুঁজে বের করা যাকে কোনকিছু প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যায়। হতে পারে সেটা রিক্সা কিনে দেওয়া, গরু কিনে দেওয়া, ছোট দোকান চালু করে দেওয়া, সেলাই মেশিন কিনে দেয়া অথবা অন্য কোনভাবে। পরবর্তীতে ফলোআপ করা এবং যাতে সে তার আয় থেকে কিছু সঞ্চয় করতে পারে সেই বেপারে উদ্যোগী করা। ফাউন্ডেশনের অর্থসংস্থান হয় সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে। যাহা মূলত মাসিক সর্বনিম্ন ২০০ টাকা।

আমাদের লক্ষ্য সুদূরপ্রসারী করতে আমরা সদস্যরা সবাই সমমনা। “আমরা সবার সহযোগিতা নিয়ে অনেক দূর হাঁটতে চাই।”

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when গরীবি হটাও ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গরীবি হটাও ফাউন্ডেশন:

Share