Akij-Monowara Trust

Akij-Monowara Trust Dedicated to uplifting communities through charitable and non-profit initiatives.

Akij-Monowara Trust was established in 2022 in the form of a Non-Government Organization and registered by the Joint Stock Companies & Firms in Bangladesh (Reg. No: S-13940/2022) Our objectives are :

To provide education, health, micro insurance, and access to justice support to the community, engaging in charitable and non-profitable activities. To promote, run, maintain, assist, and finance soc

ial enterprises or other ventures that generate income in collaboration with other persons or entities. To promote and advance charity, welfare, and well-being among communities, regardless of race, religion, origin, sexual orientation, and gender. To engage in the welfare of vulnerable and victimized women, securing and promoting victimized women's rights, anti-dowry, and anti-domestic violence movements and operations. Arranging full-time and part-time learning courses combining traditional and research-based approaches to promote a wide range of training and workshop programs in medical treatment and public health. To provide emergency response, health awareness, hygiene, family planning services, and basic and vocational education/training. To encourage investigation in any field for human wellbeing and development, supporting organizations engaged in setting up and managing accommodation facilities for slum dwellers. To engage in joint programs with organizations, either individually or in association, seeking the goal of relief, rehabilitation, and sustainable development in vulnerable communities through Income Generating Activities (IGA). To encourage good and close relationships and amity among communities and the people of Bangladesh. To collaborate with other national and international institutions and organizations to implement the objects of the Trust.

24/08/2026

দক্ষতা অর্জনের এই উদ্যোগ তৈরি করছে কর্মসংস্থানের নতুন সুযোগ এবং আত্মনির্ভরতার পথ।

সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।“এক লক্ষ্যে এক লাখ” বৃক্ষরোপণ কর্মসূচিতে Education Partner হিসেবে যুক...
24/08/2026

সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।

“এক লক্ষ্যে এক লাখ” বৃক্ষরোপণ কর্মসূচিতে Education Partner হিসেবে যুক্ত হতে পেরে Akij-Monowara Trust গর্বিত। দেশব্যাপী এই উদ্যোগের মাধ্যমে সফলভাবে ১,০১,৭৫০টি গাছ রোপণ করা হয়েছে।

পরিবেশ সচেতনতা, শিক্ষা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে Akij-Monowara Trust ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 🌱

এই উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সকল অংশীদার ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

একসঙ্গে গড়ে তুলি সবুজ ও টেকসই বাংলাদেশ।

কুড়িগ্রামে আকিজ-মনোয়ারা ট্রাস্টের সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্যোগে অংশ নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা। দক্ষ হাতে তৈরি হোক নতুন সম...
20/08/2026

কুড়িগ্রামে আকিজ-মনোয়ারা ট্রাস্টের সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্যোগে অংশ নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা। দক্ষ হাতে তৈরি হোক নতুন সম্ভাবনা, নতুন জীবিকার পথ।

🚑জরুরি সময়ে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবায় আপনার পাশে আকিজ-মনোয়ারা ট্রাস্ট।জরুরি রোগী পরিবহনে স্বল্প মূল্যে অ...
19/08/2026

🚑জরুরি সময়ে দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স সেবায় আপনার পাশে আকিজ-মনোয়ারা ট্রাস্ট।

জরুরি রোগী পরিবহনে স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে। প্রয়োজনের মুহূর্তে নিরাপদ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

🕐 সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা
🇧🇩 সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স সেবা
❄️ শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স
👨‍✈️ অভিজ্ঞ চালক দ্বারা পরিচালিত
❤️ দরিদ্র ও স্বল্প আয়ের রোগীদের জন্য অগ্রাধিকার
🫁 প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবার ব্যবস্থা

📞 যোগাযোগ:
০৮০০০২০২০২০- সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত
০১৩২৪৮৬২৭৫৯- দিন-রাত ২৪ ঘণ্টা, যেকোনো সময়

আপনার প্রয়োজনের মুহূর্তে—আকিজ-মোনোয়ারা ট্রাস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস।
মানবতার সেবায়, আমরা আছি আপনার পাশে💚

#সেবাইআমাদেরঅঙ্গীকার

প্রতিটি শিশুরই প্রাপ্য দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই ৩৮২টি মক্তবে ১২ হাজারের বেশি শিক্ষার্থীর মা...
09/08/2026

প্রতিটি শিশুরই প্রাপ্য দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ। সেই লক্ষ্যেই ৩৮২টি মক্তবে ১২ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে কুরআন ও ইসলাম শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। তাদের জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের পথে এগিয়ে নেওয়াই আমাদের প্রত্যয়।

31/07/2026
'সুস্থ চোখে সুন্দর জীবন’—এই অঙ্গীকারে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে ২৮ জুলাই ২০২৬ মিরপুর প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়েছে ...
29/07/2026

'সুস্থ চোখে সুন্দর জীবন’—এই অঙ্গীকারে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে ২৮ জুলাই ২০২৬ মিরপুর প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়েছে ফ্রি আই ক্যাম্প। বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চশমা ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।

🌿 স্বাবলম্বিতার পথে আরেকটি অনুপ্রেরণামূলক গল্প 🌿মোছা: নুরু জাহান বেওয়া, কুড়িগ্রাম জেলার ধনঞ্জয় বেলগাছা এলাকার একজন সং...
26/07/2026

🌿 স্বাবলম্বিতার পথে আরেকটি অনুপ্রেরণামূলক গল্প 🌿

মোছা: নুরু জাহান বেওয়া, কুড়িগ্রাম জেলার ধনঞ্জয় বেলগাছা এলাকার একজন সংগ্রামী বিধবা নারী। দীর্ঘদিন ধরে তিনি চরম আর্থিক সংকট ও অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন। সীমিত সামর্থ্যের কারণে জীবিকার স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না।

মানবিক দায়বদ্ধতা থেকে আকিজ-মনোয়ারা ট্রাস্ট তার পাশে দাঁড়ায়। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তাকে তিনটি ছাগল প্রদান করা হয়, যাতে তিনি গবাদিপশু লালন-পালনের মাধ্যমে একটি টেকসই আয়ের উৎস গড়ে তুলতে পারেন।

আলহামদুলিল্লাহ, এই সহায়তার মাধ্যমে তিনি নতুন আশায় পথচলা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি, তার পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় তিনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

আমরা বিশ্বাস করি— মানুষকে স্বাবলম্বী করে তোলাই সবচেয়ে বড় সহযোগিতা।
আপনাদের দোয়া ও সহযোগিতায় আকিজ-মনোয়ারা ট্রাস্ট এভাবেই মানুষের জীবনে আশা, আত্মবিশ্বাস ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে চলেছে।

🤲 আল্লাহ তাআলা তাঁর রিজিকে বরকত দান করুন, তাঁর প্রচেষ্টাকে কবুল করুন এবং তাঁকে সম্মানজনক ও স্বাবলম্বী জীবন দান করুন। আমীন।






🌿 স্বাবলম্বিতার পথে আরেকটি অনুপ্রেরণামূলক সফলতার গল্প 🌿মোঃ আমিনুর রশিদ আমিন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কবিরাজপাড়া এল...
23/07/2026

🌿 স্বাবলম্বিতার পথে আরেকটি অনুপ্রেরণামূলক সফলতার গল্প 🌿

মোঃ আমিনুর রশিদ আমিন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কবিরাজপাড়া এলাকার একজন পরিশ্রমী ও সংগ্রামী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি একটি ছোট্ট দোকান পরিচালনা করলেও সীমিত পুঁজি ও আর্থিক সংকটের কারণে ব্যবসার পরিধি বাড়াতে পারছিলেন না। ফলে পরিবার নিয়ে তাকে নানা অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করতে হতো।

মানবিক দায়বদ্ধতা থেকে আকিজ-মনোয়ারা ট্রাস্ট তার পাশে দাঁড়ায় এবং দোকানের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসার উন্নতির ফলে তার পরিবারের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং তিনি এখন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য ও সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন।

আমরা বিশ্বাস করি— সাময়িক সহায়তার চেয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলাই সবচেয়ে বড় সহযোগিতা।
আপনাদের দোয়া ও সহযোগিতায় আকিজ-মনোয়ারা ট্রাস্ট এভাবেই মানুষের জীবনে পরিবর্তনের আলো ছড়িয়ে যেতে বদ্ধপরিকর।

🤲 আল্লাহ তাআলা তাঁর ব্যবসায় আরও বরকত দান করুন এবং স্বাবলম্বিতার এই পথচলাকে আরও সমৃদ্ধ করুন। আমীন।






16/07/2026

দুর্গত মানুষের উঠে দাঁড়ানোর শক্তি হয়ে আমরা আছি তাঁদের পাশে।

Address

Dhaka

Telephone

+9613100800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akij-Monowara Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share