JnU Green Campus Club

JnU Green Campus Club Green Peace Accomodations

১ রোল থেকে ৩ রোল হলেও অবাক হইনি কারণ এটা বাংলাদেশের আবহাওয়া। বিশ্ববিদ্যালয় গুলো খুলে দিলে আবার পড়াশোনা করে প্রথম হবে।...
29/11/2025

১ রোল থেকে ৩ রোল হলেও অবাক হইনি কারণ এটা বাংলাদেশের আবহাওয়া। বিশ্ববিদ্যালয় গুলো খুলে দিলে আবার পড়াশোনা করে প্রথম হবে। গবেষণার কাজে হয়তো একটু ঘুরতে গেছে!!

Food court সম্বন্ধে অনেকে অনেক কথাই বলে। শুনতে ভালই লাগে! রোদে খেতে হয় আরো কত কত অভিযোগ! কিন্তু আমরা যখন ক্যাম্পাসে প্র...
01/11/2025

Food court সম্বন্ধে অনেকে অনেক কথাই বলে। শুনতে ভালই লাগে! রোদে খেতে হয় আরো কত কত অভিযোগ! কিন্তু আমরা যখন ক্যাম্পাসে প্রথম আসি আমরা দেখেছি ক্যাম্পাসের ময়লা আবর্জনার গন্তব্য ছিল ওই জায়গাটি। বিশাল এক ময়লা আবর্জনার ভাগাড়। আমার এখনো মনে আছে ৪০ থেকে ৫০ জন ছেলে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার বেশি সময় লেগেছিল ওই জায়গাটি পরিষ্কার করতে। অনেকে হয়তো ভাবছে অনেক কষ্টের কাজ ছিল কিন্তু আমাদের কাছে মোটেও কষ্ট লাগে নি কারণ ওই জায়গাটা নিয়ে আমরা আমাদের ফুড কোটের স্বপ্ন দেখতাম। ময়লা আবর্জনা পলিবন্দী করার পর আমরা সকলেই ট্রেজার ম্যাম এর কাছে গেলাম এবং জায়গাটিতে একটি ফুড কোর্ট বানানোর জন্য আবেদন জানালাম। প্রশাসনকে ধন্যবাদ দিতেই হবে যে তারা অতি দ্রুতই কাজটি সম্পাদন করেছিল। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়, ওইখানে গাছ লাগানোর মত মাটি পাওয়া যাচ্ছিল না। বড় বড় ইটের রাবিশ আর পুরনো বিল্ডিং এর ফ্লোর দৃশ্যমান হতে লাগলো। আমি আমার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে বললেও ব্যক্তিগত কারণে অনেকে সময় দিতে না পারলেও অবশেষে শুরু করে দিলাম রাবিশ থেকে মাটি আলাদা করার কাজ। কিছুদিন লেগেছিল তাতে কি? উদ্ভিদ বিজ্ঞানের শ্রদ্ধেয় সাখাওয়াত হোসেন স্যার কে যখন এই বিষয়টি জানালাম তিনি আমাদেরকে পরামর্শ দিলেন এখানে কি কি গাছ লাগালে ভালো হবে। তিনি তোকোমা, লেন্টেনা ও কাঠবাদামের গাছ লাগাতে বললেন। আবারো এক সমস্যা হাজির, টোকোমা ফুলের গাছ নেই মানে নেই। খুঁজতে খুঁজতে উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশেই যে বাগান গুলো আছে সেখানে দুটি ইন্ডিয়ান হলুদ রঙের একটি লাল রংয়ের গাছ নিয়ে বাসে করে আসতে ছিলাম। প্রচন্ড ভ্যাপসা গরম! লোকজন জিজ্ঞেস করতেছিল এগুলো কি ফুল! আমি নাম বলতাম তারা চিনতে পারত না। অবশ্য আমিও আগে তেমন চিনতাম না। অবশেষে, সেই মহেন্দ্রক্ষণ আসলো গাছগুলো লাগানো হলো। বোটানিক্যাল গার্ডেনের জাহাঙ্গীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ তিনি অনেক শ্রম দিয়েছেন। কিন্তু কষ্ট তখন লাগে জানেন, যখন অবহেলায় অযত্নে পদ পিষ্ট হয়ে তিনটি গাছ বিলীন হয়ে যায়। শূন্যস্থান বারবার পূরণ করা যায় না। তাই অনুরোধ, গাছগুলোকে ভালবাসবেন। ক্ষুদ্র পথের পথিক আমি আমার কাছে একটি ফুল হীরার চেয়েও দামি!!

নবীনদের হাত ধরে নতুনত্ব আসুক জবির বুকে।
17/07/2025

নবীনদের হাত ধরে নতুনত্ব আসুক জবির বুকে।

১৯ ব্যাচের,১৯ টি বৃক্ষ রোপন কর্মসূচি।  আপনারা সবাই আমন্ত্রিত ।তারিখঃ ১৫.০৭.২৫সময়ঃ ৩:০০ PMস্থানঃ ৩য় গেট (মুক্ত মঞ্চ)ফান্ড...
14/07/2025

১৯ ব্যাচের,১৯ টি বৃক্ষ রোপন কর্মসূচি।
আপনারা সবাই আমন্ত্রিত ।
তারিখঃ ১৫.০৭.২৫
সময়ঃ ৩:০০ PM
স্থানঃ ৩য় গেট (মুক্ত মঞ্চ)
ফান্ডিং -১৯ ব্যাচ
সার্বিক সহযোগিতা -জবি সকাস

ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ঢাকা,  ১৫ মে:পরিবেশ, প্রতিবেশ ও জী...
18/05/2025

ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

ঢাকা, ১৫ মে:
পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন- ১ অধিশাখা হতে প্রজ্ঞাপন জারি করে এ নিষেধা ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশিয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

উল্লেখ্য, উক্ত প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ু যুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে উর্বরতা নষ্ট হয়। এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি, কারণ বহু দেশীয় গাছ, পোকামাকড় ও পাখি এই গাছে বাসা বাঁধে না বা খাদ্য খুঁজে পায় না।

তাই পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো।

সবুজ গাছের জন্য একটা ছবি কেউ জীবিত লাগে।গাছ কে ভালোবাসেন, মন শান্ত থাকবে।
18/05/2025

সবুজ গাছের জন্য একটা ছবি কেউ জীবিত লাগে।

গাছ কে ভালোবাসেন, মন শান্ত থাকবে।

😢😢😢😢
01/04/2025

😢😢😢😢

Address

Jagannath University
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when JnU Green Campus Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share