Child & Old Age Care.

Child & Old Age Care. A/N: 015011200000044
Bank Name: Premier Bank
Branch: Shyamoli, Dhaka.
(639)

দান-সহযোগিতা করুন-
■ বিকাশ ও নগদ Agent -
01918660006 (Cash Out)
■ বিকাশ ও নগদ Merchant -
01918660007 (Payment)
------------------------------------------
■ ঠিকানা- ৫৭৬/১, বাহিরটেক রোড, ওয়ার্ড- ০৩, কমলাপুর বাহিরটেক, ৭নং বিরুলিয়া, সাভার, জেলা: ঢাকা। চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের আদ্যোপান্ত...

একবিংশ শতাব্দীতে এসে দেখা যায় মানুষজন বড্ড আধুনিক। এই আধুনিকতার দোহাই দিয়ে, সভ্যতার মুখোশ মুখে লাগিয়ে, তারা

ভুলে যাচ্ছে নিজের শিকড়; মা, মাটি ও মানুষের কথা। পুঁজিবাদী বিজ্ঞাপনের মোহে ভেঙে যাচ্ছে শতবছরের পুরাতন পারিবারিক বন্ধন। একান্নবর্তী পরিবারগুলো হারিয়ে যাচ্ছে। সমাজে দেখা দিচ্ছে নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি ও বিশৃঙ্খলা। সন্তান ভুলে যাচ্ছে নিজের মায়ের কথা, বাবার কথা। মানবতা বিপন্ন হচ্ছে প্রতিনিয়ত। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় রেখে চলে যাচ্ছে পাষাণ সন্তান। তাঁদের জীবনের আকুলিবিকুলি বুঝতে চায় না কেউ, তাঁদের আনন্দের জীবনে নেমে আসে অন্ধকার, জীবন হয়ে ওঠে নিরানন্দ। জনক-জননীর আর্তনাদ-হাহাকারে পৃথিবী হয়ে ওঠে নিস্তব্ধ। ব্যক্তিগত বোধের অভাব ও জীবন সম্পর্কে ভ্রান্তিকর দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এধরনের অমানবিক গল্প। এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয়ে সমুদ্র সমান কান্নার ঝড় তুলবে। ঠিক এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের মানবিক অধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার”। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

■ প্রতিষ্ঠা: ২০১৪ সালের ২১ অক্টোবর একজন বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে “ চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” আশ্রম।

■ নিবন্ধনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলা কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নম্বরঃ ঢ-০৯৬৬১/২০১৮ । স্যাটিফিকেট রেজিস্ট্রেশন অফ স্যোসাইটি (under Act XXI of 1860) চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নম্বরঃ এস- ১৩৭২৪/২০২১ইং।

Child & Old Age Care. প্রতিষ্ঠানটির ১৯৬১ সনের ৪৬ অধ্যাদেশের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মুলক সংস্থা #ট্রেড মার্ক রেজিস্ট্রেশন প্রাপ্ত, রেজিস্টার - পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়, শিল্প ভবন ঢাকা।

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধদের পুনর্বাসন লক্ষ্যে সততা স্বচ্ছতা আইনগত ভাবে মহামান্য সুপ্রিমকোর্ট (হাইকোর্ট) রিট পিটিশন নং ৬০১৫/২০১৯ আপিল বিবেচিত, জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি রয়েছে।

■ সম্মামননা: চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটি ২০১৯ সালে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মমতাময়ী ক্যাটাগরীতে জাতীয় পুরষ্কার এবং এ বছর ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখ হাসিনা ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জনসহ অসংখ্য সামাজিক সংগঠন, সংস্থা এবং এনজিও থেকে পুরষ্কারপ্রাপ্ত হয়েছে।

■ প্রতিষ্ঠানটির দীর্ঘ ০৯ বছরে চলমান বাংলাদেশ সরকার কতৃর্ক বিভিন্ন মন্ত্রণালয় থেকে তদন্ত সাপেক্ষে সততা স্বচ্ছতা যাচাইকৃত।

■ উদ্দেশ্যঃ সমাজের অসুস্থ, অসহায়, পরিবারহীন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা। পাশাপাশি জীবনবোধ ও আত্মসচেতনতা সর্ম্পকে সঠিক শিক্ষা প্রদান করা। বিশেষ করে পরিবার বঞ্চিত বৃদ্ধ ও শিশুদেও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” অঙ্গীকারবদ্ধ।

■ আয়ের উৎসঃ “চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ার“ সম্পূর্ণ অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠান। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ছোট ছোট দান এবং আশ্রমের প্রতিষ্ঠাতা মিলটন সমদ্দারের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। মিলটন সমাদ্দার তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান “মিলটন হোম কেয়ার প্রাঃ লিঃ“-এর আয় থেকেই এই কাজ করছেন।

■ প্রতিষ্ঠাতার কিছু কথাঃ মিলটন সমাদ্দার প্রতিষ্ঠাতা, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।

ছোটবেলা থেকেই মানুষের প্রতি দরদ কাজ করত। মানুষের কষ্ট আমার সহ্য হতো না। বিশেষ করে রাস্তার পাশে মানুষদের পড়ে থাকলে, দেখতে খুব কষ্ট হতো। ভাবতাম যতি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। একজন বৃদ্ধাকে তুলে এনে বাসায় আশ্রয় দিলাম। সেই থেকেই শুরু। মানে ২০১৪ সালে অনুষ্ঠানিকভাবে চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের যাত্রা।

স্বপ্ন দেখতে শুরু করলাম এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায়, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের আশ্রয় দিব। পরিচয়হীনরা পরিচয় পাবে। ঘরহারা মানুষ পাবে নিরাপদ ঘর। বঞ্চিতরা পাবে সেবা। মহান আল্লাহ আমাকে সেই তাওফিক দান করেছেন। এটা প্রতিপালকের অসীম কৃপা। কে সেবা দিবেন আর কে সেবা গ্রহণ করবেন তিনিই একমাত্র নিয়ন্ত্রক। একক উদ্যোগে একটি মানসম্পন্ন বৃদ্ধাশ্রম কেন্দ্র পরিচালনা করা একেবারেই অসম্ভব। মহান আল্লাহর অনুগ্রহে ও আপনাদের সহযোগিতায় এ পর্যন্ত ১০৫০ জন অসহায়, অসুস্থ, বৃদ্ধ-বৃদ্ধা ও ৬০০ অধিক হারিয়ে যাওয়া সুস্থ এবং প্রতিবন্ধী শিশুদের নিরাপদ আশ্রয়সহ মৌলিক অধিকার নিশ্চিত করতে পেরেছি। এছাড়া বার্ধক্যজনিত কারণে ইতোমধ্যে ৪০৫জন বয়স্ক ব্যক্তি ইন্তেকাল করেছেন। তাদেরকেও যথাযথ সম্মানের সাথে বিদায় জানাতে পেরেছি।

অত্যন্ত দুঃখের বিষয় হলো, বর্তমানে আমার এই আশ্রমে ঠাঁই হয়েছে অনেক শিক্ষক, ব্যবসায়ী, নার্স ও ডাক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার বৃদ্ধ-বৃদ্ধাদের। তবে আশার বাণী হলো, আশ্রয় নেওয়া অনেক বাবা-মাকে আমার তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেছি। বর্তমানে আশ্রমটিতে ১৪৫জন বৃদ্ধ-বৃদ্ধা ও ৪৫টি শিশুর আশ্রয় হয়েছে। আশ্রমটিতে নিরাপদ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও বিনোদনসহ অন্যান্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এটি অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই না কোন মানুষকে অসহায় হয়ে বৃদ্ধাশ্রমে আসুক কিংবা কোন বৃদ্ধাশ্রম গড়ে উঠুক। কেননা এটা অমানবিক এবং দেশের জন্য লজ্জাজনক।

মানুষ কখনো রাস্তায় থাকতে পারে না। পরিবারবঞ্চিত কিংবা স্বজনদের অবহেলার শিকার হয়ে যারা ঘরহারা হয়েছে, অসুস্থ অবস্থায় দিনের পর দিন রাস্তায় পড়ে আছে, এই দায় কার? নিশ্চিতভাবে বলতে পারি ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র সবাই দায়ী। দেখুন, এই বৃদ্ধ বাবা-মায়েরাই তো আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। কিন্তু আজ তারা....! অন্তত আমি চাই না আর একজন বাবা-মা এভাবে পরিবারহীন হয়ে রাস্তায় পড়ে থাকুক।

এই সকল অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের পরিবার পরিজন আছে কি না আমি জানি না। বার্ধক্যজনিত কারণে তারা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে নিগৃহীত অসহায়ভাবে নিদারুণ কষ্টে পড়ে থাকা মানুষগুলোর মাথাগোঁজার একটা ব্যবস্থা মহান আল্লাহ্ আমাকে দিয়ে করিয়েছেন। এটা মহান আল্লাহ্ করুণা।

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের আশ্রয়ে থাকা শতাধিক অসহায় ব্যক্তিদের সেবা করা আমাদের সবার দায়িত্ব। আমি শুধু উদ্যোগ নিয়েছি, এগিয়ে আসতে হবে সবাইকে। কেননা আমার একার পক্ষে এতো বড় কাজ করা সহজ নয়। বর্তমানে মাসে খরচ হয় প্রায় ৩০ লক্ষ টাকা। আমার উপার্জনের বড় একটা অংশ এবং আপনারদের সহযোগিতায়ই মানবিক এই কাজ চলছে। তবে আমার স্বপ্ন একদিন আমাদের নিজস্ব ভবন হবে। যেখানে আশ্রয় পাবে পাঁচশ থেকে এক হাজার অসহায় ব্যক্তি। সবার সক্রিয় সহযোগিতার জীবনের শেষ সময়গুলো ভালোভাবে বাঁচতে পারবে এই বাবা-মায়েরা। বিশ্বাস করি, ঘরহারা হয়ে কোন বাবা-মা ও শিশুকে রাস্তায় পড়ে থাকতে হবে না। জীবনের শেষ সময়গুলো তারা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা বেঁচে থাকতে পারবেন।

আমার এই কাজে সাবির্কভাবে সহযোগিতা করছেন আমার স্ত্রী নার্স মিঠু হালদার। আপনার সবাই আমাদের দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন কেয়ামত পর্যন্ত মানুষের সেবা কাজ করে যেতে পারি।

বিঃ দ্রঃ কোনো ব্যক্তি নিজ পরিবারের কোন সদস্যকে উক্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে বা রাখতে পারবেন না।

■■ বিস্তারিত জানতে-Milton Samadder
+88 01622220222
+88 01633330333
-----------------------------------------------------------------
■■ Bank Details:
A/C: Child And Old Age Care. SWIFT Code: PRMRBDDH
Routing Number: 235264303

A/C: Child And Old Age Care Foundation
A/No: 4022788616324
Bank Name: AB Bank
Branch Name: Rokeya Sarani
Swift code: ABBLBDDH
Routing Number: 020264000
-----------------------------------------------------------------
■■ বিকাশ ও নগদ এজেন্ট-
01918660006 Agent (Cash Out)

■■ বিকাশ, নগদ ও রকেট পার্সনাল
01615554444 (Send Money)
01626555222 (Send Money)
01620555222 (Send Money)
-----------------------------------------------------------------
■■ ঠিকানা-
বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।

■■ নগদ সাহায্য সহযোগিতা পাঠাতে-
https://childandoldagecare.org/support
-----------------------------------------------------------------
■■ তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন-
https://childandoldagecare.org/
-----------------------------------------------------------------
■■ Child & Old Age Care. মোবাইল অ্যাপস ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করুন - https://play.google.com/store/apps/details?id=com.childandoldagecare.app
-----------------------------------------------------------------
■■ YouTube - https://www.youtube.com/

20/05/2026

আপনার কোরবানীর অংশ পৌছে দিন প্রকৃত হকদারের হাতে 👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

প্রিয় শুভাকাঙ্ক্ষীগন,

কোরবানি মানে শুধু পশু জবাই নয়—এটা ত্যাগের শিক্ষা, ভালোবাসার শিক্ষা, আর ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত। ❤️

যখন আমাদের চারপাশে কোরবানির আনন্দ ছড়িয়ে পড়বে, তখনও কিছু মানুষ আছে যারা এই আনন্দ থেকে বঞ্চিত হবে। রাস্তার ধারে পড়ে থাকা অজ্ঞাত অসহায় অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু, আর মানসিক ভারসাম্যহীন সেই বোনেরা—যাদের কেউ নেই, কোনো পরিবার নেই, নেই ঈদের আনন্দ। 💔

এই সকল মানুষগুলো আজ আশ্রয় পেয়েছে Child & Old Age Care-এ।
এখানেই তারা খুঁজে পেয়েছে একটু ভালোবাসা, একটু নিরাপত্তা… কিন্তু তাদের মুখে ঈদের হাসি ফোটাতে প্রয়োজন আপনার সহযোগিতা।

🤲 আপনার কোরবানির গোশতের একটি অংশ হতে পারে তাদের জন্য বছরের সবচেয়ে বড় আনন্দ। হতে পারে একবেলা তৃপ্তির হাসি। হতে পারে একটি ভুলে যাওয়া জীবনের মাঝে ঈদের অনুভূতি।

ভাবুন তো— আপনার দেওয়া এক টুকরো গোশত, একজন অসহায় বৃদ্ধ বাবার মুখে হাসি ফুটাবে।

একটি শিশুর চোখে আনন্দের ঝিলিক এনে দেবে। একজন অবহেলিত বোন অনুভব করবে—সে একা নয়। 🥺❤️

📢 তাই আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ:
আপনার কোরবানির গোশতের একটি অংশ এই অসহায় মানুষগুলোর সাথে শেয়ার করুন।

আপনার সামান্য দান— তাদের জন্য অমূল্য ভালোবাসা ❤️
🙏 আসুন, এই ঈদে আমরা শুধু নিজের পরিবার নয়, এই অসহায় মানুষগুলোকেও আমাদের পরিবারের অংশ বানাই।
✨ এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের পরিবার।

🤲 আল্লাহ আপনার কোরবানি কবুল করুন এবং আপনার এই মানবিক কাজকে উত্তম প্রতিদান দিন - আমিন।

📢 যোগাযোগ করুন, দান-সহযোগিতা করুন-
■■ বিস্তারিত জানতে - Child & Old Age Care.
+88 01955541333
+88 01955545333
-----------------------------------------------------------------
■■ Mobile Banking Details:
■ Bkash - Nagad Agent - 01918 660006 (Cash Out)
■ Bkash - Nagad Merchant - 01918 660007 (Payment)
■ বিকাশ, নগদ ও রকেট পার্সনাল-
01615 554444
01620 555222 (Send Money)
-----------------------------------------------------------------
■■ Bank Details:
■ A/C: Child And Old Age Care.
A/N: 015011200000044
Bank Name: Premier Bank
Branch: Shyamoli, Dhaka.
SWIFT Code: PRMRBDDH
Routing Number: 235264303

■ A/C: Child And Old Age Care Foundation
A/No: 4022788616324
Bank Name: AB Bank
Branch Name: Rokeya Sarani
Swift code: ABBLBDDH
Routing Number: 020264000
-----------------------------------------------------------------
■■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।

20/05/2026

আব্দুল্লাহ আল বাকি স্যারের ছেলের জন্য অসহায়দের পক্ষ থেকে দোয়া রইল 👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

20/05/2026

আশ্রয়ের দরজা খোলা রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসে—রাস্তার পাশে পড়ে আছেন কোনো অসুস্থ বৃদ্ধ বাবা-মা, হাসপাতালের বারান্দায় কাঁদছে পরিচয়হীন কোনো শিশু, কিংবা মানসিক ভারসাম্যহীন কোনো বোন ঘুরে বেড়াচ্ছেন নিরাপত্তাহীন অবস্থায়। এমন অসহায় মানুষদের শেষ ভরসার আশ্রয় হয়ে দাঁড়িয়েছে Child & Old Age Care.

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির পক্ষে নতুন অসহায় মানুষদের আশ্রয় দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। প্রতিদিনই ৫ থেকে ১০ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনদের আশ্রয়ের আবেদন আসে। অথচ সীমিত সামর্থ্য, খাদ্য সংকট, চিকিৎসা ব্যয়, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ নিত্যদিনের বিপুল খরচ বহন করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি।

একজন অসহায় মানুষের জন্য নিরাপদ আশ্রয়, তিন বেলার খাবার, চিকিৎসা ও সেবার ব্যবস্থা করা শুধু দায়িত্ব নয়, এটি একটি বড় মানবিক অঙ্গীকার। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সেই দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক সময় বুকভরা কষ্ট নিয়ে নতুন কাউকে আশ্রয় দিতে না পারার বাস্তবতার মুখোমুখি হতে হয়, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তাই আপনাদের সকলের কাছে বিনীত আবেদন—আপনার সামর্থ্য অনুযায়ী দান, সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার হাত বাড়িয়ে দিন। আপনাদের একটি ছোট সহযোগিতাও একজন অসহায় মানুষের মাথার উপর একটি নিরাপদ ছাদ, একবেলা খাবার কিংবা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারে।

আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে কোনো অসহায় বৃদ্ধ বাবা-মা, প্রতিবন্ধী শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন বোন আশ্রয়ের অভাবে রাস্তায় পড়ে থাকবে না।

আপনাদের সহযোগিতাই পারে Child & Old Age Care -এর আশ্রয়ের দরজা খোলা রাখতে এবং আরও অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে। ❤️🙏

📢 যোগাযোগ করুন, দান-সহযোগিতা করুন-
■■ বিস্তারিত জানতে - Child & Old Age Care.
+88 01622 220222
+88 01633 330333
-----------------------------------------------------------------
■■ Mobile Banking Details:
■ Bkash - Nagad Agent - 01918 660006 (Cash Out)
■ Bkash - Nagad Merchant - 01918 660007 (Payment)

■ বিকাশ, নগদ ও রকেট পার্সনাল-
01615 554444
01620 555222 (Send Money)
-----------------------------------------------------------------
■■ Bank Details:
■ A/C: Child And Old Age Care Foundation
A/No: 4022788616324
Bank Name: AB Bank
Branch Name: Rokeya Sarani
Swift code: ABBLBDDH
Routing Number: 020264000
-----------------------------------------------------------------
■■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।

20/05/2026

আলামিন হোসের স্যারের বাবার জন্য অসহায়দের পক্ষ থেকে দোয়া রইলৈ 👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

19/05/2026

চার ভাই থেকেও আজ বৃদ্ধাশ্রমে একমাত্র বোন! 👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

প্রিয়জনরাই যখন বঞ্চিত করে, একা করে, কিংবা সবকিছু কেঁড়ে নেয়। তখন আপনার কেমন লাগবে? কিংবা আপনাকে পরিবার বঞ্চিত করে রাস্তায় ফেলে গেছে। এমন সময়ে একজন মানুষ বড়ই অসহায় এবং একা। তখন আপনি কি নিয়ে বাঁচবেন? কিংবা কেমন করে বাঁচবেন! Child & Old Age Care. এমন অসংখ্য বাবা মায়ের আশ্রয়, যাদের ঘর থাকতেও তারা একা...!

19/05/2026

ফুটপাত থেকে নিরাপদ আশ্রয়ে আসলেন মা 👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

পরিবার ও সমাজ বঞ্চিত হয়ে কিংবা অসুস্থ হয়ে কত মানুষ রাস্তা-ঘাটে পড়ে আছে এর সঠিক হিসেব আমাদের পক্ষে জানা অসম্ভব! জীবন কতটা অসহায় এবং অমানবিক, রাস্তা- ঘাটে অনাদরে পড়ে থাকা মানুষগুলোই জানে। এমন নির্মম জীবন যাদের সেই সব মানুষদের উদ্ধার করে সব ধরণের মানবিক অধিকার নিশ্চিতে গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম আশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।

এসব অজ্ঞাত ও অসহায়রা কোথায় পড়ে ছিলো, কেন পড়ে ছিলো, কিভাবে তাদের উদ্ধার করা হলো এসব তথ্য জানাতে এই প্রতিষ্ঠানের মিডিয়া সেলের নতুন অনুষ্ঠান ‘উদ্ধার’

18/05/2026

মমিনুল ইসলাম স্যারের পরিবারের জন্য অসহায়দের পক্ষ থেকে দোয়া রইল👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

18/05/2026

দীর্ঘ একাকিত্ব শেষে আমাদের পরিবারে বৃদ্ধ বাবা!👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

18/05/2026

ছেলে জার্মানি! বাবা বৃদ্ধাশ্রমে!👤Milton Samadder 🏠 Child & Old Age Care.

মোহাম্মদ খোরশিদ আলম (৬৫) — তিন সন্তানের জনক। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি সৌদিতে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে অত্যন্ত সম্মান ও সুনামের সঙ্গে কাজ করেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি উৎসর্গ করেছেন পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য।

তিন সন্তানের মধ্যে ছেলে বর্তমানে জার্মানিতে প্রতিষ্ঠিত। বড় মেয়েকে বিয়ে দিয়ে সংসারী করেছেন, ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ছেলেকে বিদেশে প্রতিষ্ঠিত করতে তিনি প্রায় ৬০ লক্ষ টাকারও বেশি ব্যয় করেছেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য, স্বপ্ন আর জীবনের সমস্ত উপার্জন বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায়।

কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আজ তার ঠিকানা হয়েছে একটি বৃদ্ধাশ্রম। যে মানুষটি সারাজীবন পরিবারকে আগলে রেখেছেন, সন্তানদের মানুষ করতে নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন—শেষ বয়সে সেই মানুষটিই হয়ে গেছেন একাকী ও অবহেলিত।

এটাই আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। এই গল্প শুধু একজন খোরশিদ আলমের নয়, বরং অসংখ্য বাবা-মায়ের নীরব কান্নার প্রতিচ্ছবি। তাই এখনই আমাদের সচেতন হওয়া উচিত—কারণ বাবা-মা শুধু দায়িত্ব নয়, তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ❤️

পরিবার ও সমাজ বঞ্চিত হয়ে কিংবা অসুস্থ হয়ে কত মানুষ রাস্তা-ঘাটে পড়ে আছে এর সঠিক হিসেব আমাদের পক্ষে জানা অসম্ভব! জীবন কতটা অসহায় এবং অমানবিক, রাস্তা- ঘাটে অনাদরে পড়ে থাকা মানুষগুলোই জানে। এমন নির্মম জীবন যাদের সেই সব মানুষদের উদ্ধার করে সব ধরণের মানবিক অধিকার নিশ্চিতে গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম আশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।

এসব অজ্ঞাত ও অসহায়রা কোথায় পড়ে ছিলো, কেন পড়ে ছিলো, কিভাবে তাদের উদ্ধার করা হলো এসব তথ্য জানাতে এই প্রতিষ্ঠানের মিডিয়া সেলের নতুন অনুষ্ঠান ‘উদ্ধার’

18/05/2026

গরু গোস্তের পাতলা ঝোল রান্না !📍Milton’s Kitchen👤 Milton Samadder 🏠 Child & Old Age Care.

প্রিয় শুভাকাঙ্ক্ষীগন আপনাদের কাছে একটুখানি অনুরোধ 🙏
✅ ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো
✅ আমাদের দুইটি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো ⤵️
Milton Samadder
Child & Old Age Care.

আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার — এগুলো শুধু এনগেজমেন্ট নয়, এগুলো আমাদের বেঁচে থাকার শক্তি ❤️
কারণ এই ভিডিওর রেভিনিউ দিয়েই আমরা
🍽️ বৃদ্ধ বাবা-মায়ের খাবার
💊 অসুস্থ শিশুদের ওষুধ
🌿 আর মানসিক ভারসাম্যহীন নারীদের যত্নের খরচ চালাই।
আপনার সামান্য সহায়তা মানেই — কারো একবেলা ভাত, কারো ওষুধ, কারো জীবনের আশা।
— Milton Samadder
Child & Old Age Care.

#আলু_দিয়ে_গরুর_গোস্তের_ঝোল #গরুর_মাংসের_ঝোল #রান্নার_ভিডিও #বাংলা_রান্না #দেশি_খাবার #মজার_রান্না #রান্নার_ভিডিও

17/05/2026

ভালোবাসা, একবেলা খাবার—বেঁচে থাকার আশ্বাস 🌿

Child & Old Age Care. আশ্রয় কেন্দ্রে বর্তমানে আশ্রয় নিয়ে আছেন দুই শতাধিক অজ্ঞাত, অসহায় বৃদ্ধ বাবা-মা, মানসিক ভারসাম্যহীন বোন এবং প্রতিবন্ধী শিশু। এরা কেউ একসময় পরিবারে ছিলেন, কারো ছিল আপনজন—কিন্তু আজ তারা সমাজের অবহেলায় হারিয়ে গেছেন।🌿 একটু

প্রতিদিন তাদের মুখে একবেলা খাবার তুলে দেওয়া শুধু একটি দায়িত্ব নয়—এটি একটি মানবিকতার পরীক্ষা, একটি ভালোবাসার গল্প।

👉 আমরা চাই না কেউ না খেয়ে থাকুক।
👉 আমরা চাই না কেউ অবহেলায় কষ্ট পাক।

কিন্তু এতগুলো মানুষের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা সত্যিই অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

তাই আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ— আপনি যদি সামান্য একটু এগিয়ে আসেন, তাহলে এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে।

🍽️ আপনার একটি উদ্যোগ হতে পারে তাদের জন্য একবেলা খাবারের নিশ্চয়তা আপনার পরিবারের যেকোনো আনন্দের মুহূর্ত—
✨ বিবাহ বার্ষিকী
✨ জন্মদিন
✨ সুন্নতে খাতনা
✨ মৃত্যুবার্ষিকী
✨ বা অন্য যেকোনো বিশেষ দিন

এই দিনগুলোতে যদি আপনি আমাদের আশ্রয় কেন্দ্রে একবেলার খাবারের দায়িত্ব নেন, তাহলে আপনার আনন্দ ছড়িয়ে পড়বে দুই শতাধিক অসহায় মানুষের জীবনে।

💖 আপনার সুখের দিনে, তাদের মুখে একটুখানি হাসি ফুটুক— এটাই হোক আপনার ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ।

মনে রাখবেন— একটি ভালো কাজ কখনোই ছোট নয়। আপনার সামান্য সহযোগিতা কারো জীবনে এনে দিতে পারে শান্তি, তৃপ্তি আর বেঁচে থাকার শক্তি।

🙏 আসুন, আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই।
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসটাকে সত্যি করে তুলি।

Child & Old Age Care. বিশুদ্ধ ভালোবাসায় আগলে রাখা বঞ্চিত মানুষের ঘর ❤️

📢 যোগাযোগ করুন, দান-সহযোগিতা করুন-
■■ বিস্তারিত জানতে - Child & Old Age Care.
+88 01622 220222
+88 01633 330333
-----------------------------------------------------------------
■■ Mobile Banking Details:
■ Bkash - Nagad Agent - 01918 660006 (Cash Out)
■ Bkash - Nagad Merchant - 01918 660007 (Payment)

■ বিকাশ, নগদ ও রকেট পার্সনাল-
01615 554444
01620 555222 (Send Money)
-----------------------------------------------------------------
■■ Bank Details:
■ A/C: Child And Old Age Care.
A/N: 015011200000044
Bank Name: Premier Bank
Branch: Shyamoli, Dhaka.
SWIFT Code: PRMRBDDH
Routing Number: 235264303

■ A/C: Child And Old Age Care Foundation
A/No: 4022788616324
Bank Name: AB Bank
Branch Name: Rokeya Sarani
Swift code: ABBLBDDH
Routing Number: 020264000

■■ ঠিকানা- বাড়ি নং ৫৭৬/১, ব্লক: বি, রোড: বাহিরটেক রোড, ওয়ার্ড নং: ০৩, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।

Address

House No: 576/1, Village: Kamalapur Bahirtek, Union: 7No. Birulia, Thana: Savar, District: Dhaka
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Child & Old Age Care. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Child & Old Age Care.:

Share