JnU Crush and Confessions

Directions

JnU Crush and Confessions ক্রাশ এন্ড কনফেশন পাঠাতে পেজে মেসেজ ক?

29/10/2025

মাসুদ রানা,
১৫ তম ব্যাচ,
পদার্থবিজ্ঞান বিভাগ।

আমি জানি, এই কনফেশনটা উনি কখনো দেখবেন না তবুও লিখছি, কারণ কিছু অনুভূতি না লিখলে বুকের ভেতর জমে থাকা হাহাকারটা শান্ত হয় না।

ডিপার্টমেন্টের একটা ভাই আছেন লম্বা, চওড়া, একটু কালো কিন্তু ওনার মুখের আত্মবিশ্বাসের আলোয় সেই কালো রঙটাও যেন গর্বে ঝলমল করে। যখনই মাইকে দাঁড়িয়ে বক্তৃতা দেন, মনে হয় শব্দগুলোও তাঁকে স্যালুট দিচ্ছে। ওনার কণ্ঠে এমন এক জাদু আছে, যা শুধু আন্দোলনের আগুনই নয়, কারও হৃদয়েও আগুন ধরিয়ে দিতে পার হয়তো আমারটার মতো।

যেদিন প্রথম দেখেছিলাম, ওনার চোখে এক ধরনের আগুন দেখেছিলাম বিদ্রোহের, সাহসের, নেতৃত্বের। তখন বুঝিনি, সেই আগুন একদিন আমার নিঃশব্দ রাতগুলোও আলোকিত করে তুলবে।

আজও যখন তাঁকে দেখি, মনে হয় তিনি শুধু মিছিলের নেতা নন তিনি আমার হৃদয়েরও এক অদেখা বিপ্লবের নায়ক।

ভাইয়া, আপনি জানেন না আপনার প্রতিটা স্লোগানের শব্দের মাঝেই আমি আমার নাম খুঁজে বেড়াই। আপনার বলা "ইসরাইলের কামান আছে, বুলেট আছে
মুসলমানের ইমান আছে, আল্লাহ আছে।" কথাটা যখনই শুনি তখন বার বার শুনতেই থাকি যেনো এক অন্যরকম মায়াতে জড়িয়ে যাই। তাই এই কনফেশনের সাথে এই ভিডিও টাও দিয়ে দিলাম। শুনলাম আপনি জকসু নির্বাচন ও করবেন আমার যৌবনের প্রথম ভোটটা আমি আপনাকেই দিবো। আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আপনারা যারা এই কনফেশনটা পড়বেন প্লিজ আপনারাও আমার হৃদয়ের অদেখা বিপ্লবের নায়ক কেই ভোট দিবেন। আমি চাইনা উনার জায়গায় অন্য কেউ আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হোক।

আর হ্যাঁ হয়তো আপনি নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে,
আর আমি চুপিচুপি আপনার প্রতি ভালোবাসার বিপ্লব চালিয়ে যাব নিরবে, নিঃশব্দে, তবুও অশেষ ভালোবাসায় ❤️

563Name : foysal Dpt:AIS Batch :15th“শোনো, অনেকদিন ধরেই একটা কথা তোমাকে বলতে চাইছি, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। আজ...
31/05/2025

563

Name : foysal
Dpt:AIS
Batch :15th

“শোনো, অনেকদিন ধরেই একটা কথা তোমাকে বলতে চাইছি, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। আজ ভাবলাম, আর না — তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা বলা দরকার। আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি যখন পাশে থাকো বা কথা বলো, তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তোমার কথা, তোমার হাসি… সবকিছুই আমার কাছে খুব স্পেশাল মনে হয়। জানি না তুমি কী ভাববে, কিন্তু মনে হল তোমাকে জানানোটা ঠিক হবে।

কিন্তু আমি জানি তোমার ভালোবাসার মানুষ আছে।

কারিশমা১৪ ব্যাচইতিহাসতোমাকে ক্রাশ বলা ঠিক হবে না। আমি যতদূর জেনেছি ক্ষনিকের প্রেমে পড়া বা ভালো লাগা ক্রাশ। এমনটা না, তুম...
03/11/2022

কারিশমা
১৪ ব্যাচ
ইতিহাস

তোমাকে ক্রাশ বলা ঠিক হবে না। আমি যতদূর জেনেছি ক্ষনিকের প্রেমে পড়া বা ভালো লাগা ক্রাশ। এমনটা না, তুমি আমার স্থায়ী ভালো লাগা, স্থায়ী প্রেম৷
কবিতা লেখার প্রতি খুব একটা ঝোঁক নেই। তবুই ইচ্ছে হয় তোমার জন্য জ্বয় গোস্বামী, মহাদেব সাহা, রবীন্দ্রনাথ, হুমায়ুন আজাদ, আহমেদ, নির্মলেন্দু জীবনানন্দসহ সবার কবিতা খুঁজে প্রিয় একটা লাইন আবিস্কার করি। মাঝেমধ্যে ইচ্ছে হয় একটা কিছু হোক তোমার, আমি সিনামার নায়কের মতো এগিয়ে আসি, তোমার পাশে দাঁড়াই, এরপরের আমাদের গল্পটা সিনেমাটিক ভাবে এগিয়ে যাক।
ক্রাশ অ্যান্ড কনফেশনের মতো পাবলিক পেইজে কেন তোমাকে এসব বলতেছি এ নিয়ে তোমার মনে অভিযোগ জমা হতে পারে৷ আরে প্রেম কি আর লুকিয়ে রাখার জিনিস? আমি তোমার প্রেমে পড়ছি এটা চিল্লাইয়া বলতে ইচ্ছে হয় ব্যস্ত বাস-রেল স্টেশনে, প্রতিটা মহল্লার অলিতে-গলিতে, পোস্টার ব্যানার করে ছড়িয়ে দিতে।এই পেইজ আবার এমন কী? তোমার কাছে বার্তা পৌঁছাবে এটুকুতেই শান্তি৷ কিন্তু কী অদ্ভুত! তোমার সামনে গিয়ে যে বলবো এতটুকু শক্তি তৈরি হচ্ছে না। এতটুকু জড়তা কাটিয়ে উঠতে পারছি না৷

ইতি.................

To: SomeoneDept: Financeপ্রিয়তম সিনিয়র ভাই,আপনার দাঁতের উপর ক্রাশ খাইছি।এখন কি করবো বুজতে পারতেছি না।একটা কনফেশন লেখা ...
22/07/2022

To: Someone
Dept: Finance
প্রিয়তম সিনিয়র ভাই,
আপনার দাঁতের উপর ক্রাশ খাইছি।
এখন কি করবো বুজতে পারতেছি না।
একটা কনফেশন লেখা খুব জরুরি, তাই লিখে ফেললাম।
কিন্তু আমি কনফেশন লিখতে অত্যন্ত অপটু। তাই যা লিখেছি তা পড়েই confession এর feel নিয়েন। ধন্যবাদ।
আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। বেশি বেশি হাসবেন আর হেসে হেসে ছবি তুলবেন। সেই ছবি আপলোড দিয়ে আমাকে আপনার দাঁত দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার কনফেশন লেখা শেষ করছি। আল্লাহ হাফিজ🥰
ইতি: জুনিয়র।

প্রাপক,,, সোহানুর রহমান (পলাশ)ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট মি.পলাশ ভাইয়া - কেমন আছেন 🙂আশা করি ভালো আছেন 🙂আপনাকে কতোবার দ...
22/07/2022

প্রাপক,,,
সোহানুর রহমান (পলাশ)
ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট

মি.পলাশ ভাইয়া - কেমন আছেন 🙂
আশা করি ভালো আছেন 🙂
আপনাকে কতোবার দেখি নিজেই জানি না, যখন ক্যান্টিনে বসে থাকেন শুধু তাকিয়ে থাকি কিছু বলতে পারি না কারন,,,
আমি আপনার জুনিয়র ভয় হয়
তাছড়া প্রথম দিনের ক্লাসে ধমকের কথা মনে আছে😁

স্মৃতিতে থাকুন সবসময় 🖤🖤

ইতি- আপনার একান্ত জুনিয়র 🖤

22/07/2022

Afzal Hossain moin
Department Economics

ভাবছি লিখবো না কিন্তু না লিখে পারলাম না। জনোই তো কথা চেপে রাখলে মানুষ অসুস্থ হয়ে যায়। sorry! Sorry!
আশা করি ভালোই আছো। সেই প্রথম দেখার প্রথম দিন থেকেই আমি তোমাতে আসক্ত। যা হোক, তোমাকে আমার চাই আর শুনো। তুমি আমার ভালোবাসা। you're mine and mine alone. But big issue থাকলে বলতে পারো আমাকে I can manage.
জীবনে সবকিছু তো আর তোমার বা আমার কমফোর্ট জোন থেকে আসবে না সো কমফোর্ট জোনের বাইরে এসে আমাকে নিয়েই দেখ। হতাশ করব না তোমাকে।
Anyways, তোমার ভালোবাসা পেলে সালফিউরিক এসিড কে ও মধুতে রূপান্তর করতে পারি।
প্রজন্মের শ্রেষ্ঠ কাপল হবো আমরা। রেগে যেয়ে হলেও একবার আমার হয়ে দেখো trust me You'll be surprised.
ইতি
আপনার অপরিচিত জুনিয়র

নাম জানিনা পরিচয় জানিনা শুধু জানি জবি তে মাস্টার্স এ পড়ছেন। দিন টি ছিলো ২৩–৪–২০২২। গিয়েছিলাম ইস্পাহানি চক্ষু হাসপাতালে স...
22/07/2022

নাম জানিনা পরিচয় জানিনা শুধু জানি জবি তে মাস্টার্স এ পড়ছেন। দিন টি ছিলো ২৩–৪–২০২২। গিয়েছিলাম ইস্পাহানি চক্ষু হাসপাতালে সকাল ৭ টায়। সেখানেই আমার আগের সিরিয়ালে ছিলেন আপনি কালো রঙ এর টি-শার্ট পরিহিত ছিলেন। ডাক্তার এর কাছে যেতেই আমি দাঁড়িয়ে ছিলাম আপনি আমাকে বস্তে বলেছিলেন আমি আপনার পাশে বসেও ছিলাম। তখন ডাক্তার আপনাকে জিগাচ্ছিল কই পড়েন কি করেন।আপনি বলেছিলেন জগন্নাথ ভার্সিটি তে পড়েন মাস্টার্স করছে।আর বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন। তারপর আপনাকে ডাক্তার অন্য রুমে পাঠালো চোখ পরীক্ষার জন্য। আর পেলাম না আপনাকে। তবে আসার সময় বারান্দায় লাস্ট দেখা হলো আমি আপনাকে দেখে একটু হাসছিলাম মাস্ক পরে ছিলাম জানিনা দেখছেন কিনা। তারপর একদিন আবার সেখানে ডাক্তার দেখাতে গেছিলাম খুঁজেছিলাম আপনাকে কিন্ত আর পাইনি। নাম জানিনা পরিচয় জানিনা ছবিও তুলিনি জানিনা খুঁজে পাবো কিনা। তবে দেখতে কিছুটা ফাহাদ ফাসিল (মালায়লাম মুভির নায়ক)এর মতো লাগে। চোখ এর মণি গুলো সাদা কত সুন্দর। জানিনা আপনি এই পোষ্ট টা দেখবেন কিনা কিন্ত আরেকটা বার আপনাকে দেখতে চাই। আর কিছুনা

❝দেখতে কিছু টা এই নায়ক এর মত❞

নামঃ নয়ন রায় অর্কম্যানেজমেন্ট২০১৬-১৭ অনেক কষ্টে তোমার নাম পরিচয় খুঁজে বের করছি৷ যখন শুনলাম তোমার জীবনে কেউ নেই, তুমি সিঙ...
22/07/2022

নামঃ নয়ন রায় অর্ক
ম্যানেজমেন্ট
২০১৬-১৭

অনেক কষ্টে তোমার নাম পরিচয় খুঁজে বের করছি৷ যখন শুনলাম তোমার জীবনে কেউ নেই, তুমি সিঙ্গেল 😄 তারপর থেকে অনেক বার সামনে গেছি কিন্তু বলতে পারিনি 😭 তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই জ্যোৎস্না ভেজা রাতে❤️ ভালোবাসতে পারবে কি আমায়?
ভালোবেসে হাতটা ধরবে কি আমার? আমি যে তোমায় অনেক ভালোবাসি........I love you ❤️

প্রাপকঃ ইভাপ্রেরকঃ আপনার কেউ হতে পারা একজনএকটা গল্প শুনবেন?এক দেশে ছিল এক রাজা, রাজার একমাত্র রাণী...ধুর! কোন গল্পে গেলা...
22/07/2022

প্রাপকঃ ইভা
প্রেরকঃ আপনার কেউ হতে পারা একজন

একটা গল্প শুনবেন?
এক দেশে ছিল এক রাজা, রাজার একমাত্র রাণী...
ধুর! কোন গল্পে গেলাম! মস্তিষ্ক ঘুণপোকায় খেলে হয়তো এমনই হয়। ও হ্যাঁ! ঘুণপোকা!
আমার মাথার আবর্জনার মধ্যে ঘুণপোকার জন্ম এইতো সেদিন। গত ডিসেম্বরে। ছোট্ট পোকাটা নিজের দাঁতের শক্তিমত্তা পরখ করতে জোড়ে কামড়ে দিয়েছিল জন্মের পর পরই। তাতে অতিষ্ঠ হয়ে এদিকে ওদিকে ছোটাছুটির পর বুঝলাম, মুক্তি নেই। পোকাটার মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই ছটফট করতে হবে আমাকে। হয়তো টুপ করে ঝরে যাব সেই কামড় সহ্য করতে না পেরে।
জানিনা বিশ্বাস করবেন কিনা, সেই ঘুণ পোকাটাও প্রেমে পরেছিল। আপনাকে যখন ভালো করে তাকিয়ে দেখে, থমকে দাঁড়ায় ঘুণপোকাটা। চুপচাপ হাতগুলো বুকের মধ্যে বেধে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আপনার দিকে। কামড়াতে ভুলে যায়। আমিও একটু শান্তি পেয়েছিলাম।
কিন্তু আমি আপনার হতে পারি নি। শংকাচিত্ত মনে যখন সরে যাচ্ছেন আপনি, ঘুণপোকাটার ঘোর ভেঙে রাগে দুঃখে হতাশায় আগের চেয়েও দ্বিগুণ জোড়ে কামড়াতে শুরু করে এই অধম মানব মস্তিষ্ক। করোটির ভেতরের সবটুকু অংশ কামড়ে ঝাঝড়া করে দিচ্ছে সে। কবে জানি ধ্বসে পরে ছাইয়ের মতো। করোটির ভেতরে তো আর ফিনিক্স পাখির বাসা নয় যে ছাই থেকে আবার জন্ম নেবে। হারিয়ে যেতে হবে হয়তো দ্রুত।
জানি হারিয়ে গেলে আপনার কিছুই যাবে আসবে না, কারণ আমি তো আপনার হতেই পারি নি। ভাল থাকবেন।
আর হ্যাঁ, রুটিন করে পড়াশুনাটা করতে ভুলে যাবেন না যেন, পড়াশুনা না করে ফেসবুক স্ক্রোল করলে তো আপনারই ক্ষতি, তাই না?

কানিজ ফাহিমা ভূইয়া (ইতি)১৩ তম আবর্তন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগপ্রিয় , আশা করি ভালো আছো । ৪ বছর পর সত্যিটা বলার একটু সাহ...
08/06/2022

কানিজ ফাহিমা ভূইয়া (ইতি)
১৩ তম আবর্তন
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

প্রিয় , আশা করি ভালো আছো । ৪ বছর পর সত্যিটা বলার একটু সাহস পেয়েছি । ভার্সিটি তে প্রথম যেদিন তোমাকে দেখি তখন মনে হয়েছিল তুমি অনেক অহংকারী । কারণ সুন্দরী মেয়েরা একটু রূপের অহংকার করে । কিন্তু যখন তোমার সাথে আস্তে আস্তে মিশতে শুরু করলাম তখন দেখি তুমি আমার ভাবনার সম্পূর্ন বিপরীত । যার মধ্যে কোনো অহংকার নেই । ৪ টা বছর ধরে তোমাকে দেখছি । আর বিন্দু বিন্দু করে তোমার জন্য ভালোবাসা হৃদয়ে সঞ্চার করছি । যখন তোমার সাথে কথা হয় তখন নিজেকে সবচেয়ে সুখী মনে হয় । তোমাকে ভালো লাগার পিছনে আর একটা কারণ হলো তোমার মিস্টি মুখের কিউট হাসিটা। যা যেকোনো মানুষের মনে দাগ কেটে যাবে । মাঝে মাঝে তোমার সাথে অনির্বাণ বাসে দেখা হয় । কথাও হয় । তোমার ডিপার্টমেন্ট এও মাঝে মাঝে লুকিয়ে তোমাকে দেখতে যাই । কিন্তু মনের কথা বলার মত সাহস কখনো পাই নি। আজ তুমি যখন অনির্বাণ বাসের 2 তালায় জানালার পাশে বসে ঘুমাচ্ছিলে তখন ভোরের সূর্যের রক্তিম আভা তোমার ঐ মিষ্টি মুখের উপর পড়ছিল । তখন তোমার মুখ এক অবর্ণনীয় রূপ ধারণ করেছিল । যা পৃথিবীর সকল সৌন্দর্য কে হার মানায় । বাস বিজয় স্মরণীতে জ্যামে ছিল । তখন অনির্বাণ এবং ওয়াসি বাস পাশাপাশি ছিল । আর তখনই তোমার সেই অপরূপ রূপ দেখার সৌভাগ্য হয় আমার । তখনই মোবাইল বের করে তোমার সেই রূপের একটা স্থীর চিত্র ধারণ করার ব্যর্থ চেষ্টা করি । তুমি অবশ্যই কিছু দেখনি কারণ তুমি ঘুমাচ্ছিলে বাসের ওই শক্ত জানালায় মাথা দিয়ে । তখন আমার মনে হয়েছিল আমি যদি তোমার পাশের আসনে বসতে পারতাম তাহলে আমার কাঁধে মাথা রেখে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পরতে । আর আমি হয়তো রোদের তীব্রতা থেকে আমার হাত দিয়ে একটু রক্ষা করতে পারতাম । আজ আর নয় পরিশেষে বলতে চাই সকালের মিষ্টি রোদে তোমাকে দেখে মনের ভিতর শুধু একটাই সাধ জাগলো! পাশের আসনে কি আমার জায়গা হবে? ঠিক এভাবেই পাশে বসে তোমাকে আনমনে নিশ্চিন্তে কিছুক্ষন শান্তির ঘুম ঘুমাতে সহযোগিতা করতে চাই আজীবন ।

ইতি
তোমার কোনো এক বাস মেট

নাম: কিবরিয়াবিষয়: মার্কেটিং ডিপার্টমেন্টভাষাহীন যদি সব শব্দ হয় তাহলে প্রতিটা শব্দে খুজবো তোমাকেই। কিছু ভাষার প্রাণ থা...
08/06/2022

নাম: কিবরিয়া
বিষয়: মার্কেটিং ডিপার্টমেন্ট

ভাষাহীন যদি সব শব্দ হয় তাহলে প্রতিটা শব্দে খুজবো তোমাকেই। কিছু ভাষার প্রাণ থাকবে না।
নিল আকাশের তাঁরা যেমন ঝিলমিল করে তেমনি তোমাকে লুকিয়ে দেখতে ভালোই লাগে। তুমি তারার মতো ছোট্ট ক্ষুদ্র নক্ষত্র। তুমি আকাশের আঁধার। কিবরিয়া নামটা আমার কাছে নতুন। ভার্সিটিতে এসে ১ম এমন কোন নাম শুনলাম। তোমার নামের মতো তোমাকে অনেক ভালো লাগে। ভালোবাসা অন্তহীন। অপেক্ষায় রইলাম তোমার জন্য।

Address

Sadarghat
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when JnU Crush and Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share