09/06/2026
বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল”-এর Official Collaboration Partner হিসেবে যুক্ত হতে পেরে শেকৃবি ফিল্ম সোসাইটি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের জীবন, ছাত্র রাজনীতির নানা বাস্তবতা এবং তরুণ সমাজের অনুভূতিগুলোকে গভীর সংবেদনশীলতায় তুলে ধরা এই চলচ্চিত্র ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সিনেমাকে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি। মর্যাদাপূর্ণ “ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ড (FIPRESCI - Best Film) ২০২৬” অর্জনের মাধ্যমে সিনেমাটি দেশীয় চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়।
আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বহুল আলোচিত চলচ্চিত্র “দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল”-এর প্রধান চরিত্রে অভিনয় করা প্রতিভাবান অভিনেতা Devodyuti Aich💥
আগামী ১২ই জুন থেকে থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে বহু আলোচিত এই সিনেমা “দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল”।
সকল শিক্ষার্থী, চলচ্চিত্রপ্রেমী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক আমন্ত্রণ। ✨
Lights, Camera, SAUFS! 💥
The University of Chankharpul