26/03/2026
২৬শে মার্চ—আমাদের গৌরব, আমাদের অহংকার।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এর রক্তঝরা দিনগুলোর বিনিময়ে পেয়েছি এই স্বাধীন দেশ, এই লাল-সবুজের পতাকা।
এই মহান দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শহীদদের,
যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন।
তাদের ত্যাগ কখনো ভোলার নয়, তাদের স্বপ্নই আমাদের প্রেরণা।
স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে, আমাদের গৌরবময় ইতিহাস ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
চলো প্রতিজ্ঞা করি দেশকে ভালোবাসবো, সততা ও পরিশ্রম দিয়ে
আমাদের প্রিয় বাংলাদেশ-কে আরও এগিয়ে নিয়ে যাবো।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ স্কাউটসের পক্ষ থেকে
স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩