14/06/2026
আজকের দিনের অন্যতম বড় চ্যালেঞ্জ- ভুল তথ্য, অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় ইউএনডিপি United Nations Development Programme in Bangladesh, ইউনেস্কো UNESCO Dhaka এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) যৌথভাবে দেশের ১৮টি কমিউনিটি রেডিও স্টেশনের সাথে কাজ করছে। এই কার্যক্রম কেবল প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
এটি ছিল সেই বিশ্বস্ত কণ্ঠস্বরগুলোকে আরও দৃঢ় করে তোলার জন্য একটি উদ্যোগ, যে কণ্ঠস্বরগুলোর ওপর মানুষ প্রতিদিন আস্থা রাখে। এটি ছিল কমিউনিটিগুলোকে আরও সচেতন, নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রচেষ্টা। এর প্রভাব শুধু এখানেই থেমে থাকেনি।
এই রেডিও স্টেশনগুলো তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়েছে, যেমন-
🎙️সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার
👂স্থানীয় শ্রোতাদের সক্রিয়ভাবে যুক্ত করণ
🤝 সংলাপের সূচনা
🌱 প্রতিদিনের কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি
এই কমিউনিটি রেডিওগুলো আজ সম্প্রচারমাধ্যমের চেয়েও বড় ভূমিকা পালন করে চলেছে। তারা সত্যের রক্ষক, শান্তির প্রবক্তা এবং সচেতন ও ঐক্যবদ্ধ বাংলাদেশের গল্পকার।
কেননা, যখন কোন কমিউনিটির কাছে সঠিক তথ্য থাকে, তখন তাদের হাতেই থাকে সত্যিকার শক্তি।
| |