27/07/2026
বন্যার পানি নেমে গিয়েছে কিন্তু রেখে গিয়েছে ক্ষত, আকষ্মিক বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী থানার বাহার ছড়া ও কাতারিয়া ইউনিয়নের ইলশা, রত্নপুর ও বাঁশখালা গ্রাম। একটু গহীনে হওয়ায় রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযুক্ত। গত কিছুদিনের খোঁজখবরে আমরা জানতে পেরেছি এই গ্রামগুলোতে পর্যাপ্ত ত্রান বা সহায়তা পৌছায়নি।
আলহামদুলিল্লাহ গত শুক্রবার শিহরন পরিবারের পক্ষ থেকে এই তিনটি গ্রামের বাছাই করা ৬০ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা আসলে কিছুই না কিন্তু ক্ষুদ্র পরিসরে হলেও আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাড়াতে।
আমাদের ভলেন্টিয়াররা অনেক পথ পায়ে হেটে, বৃষ্টিতে ভিজে প্রতিটি পরিবারের কাছে গিয়ে তাদের হাতে সহায়তা তুলে দিয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং ভলেন্টিয়ারিং করে যারা ভালবেসে শিহরন পরিবারের পাশে থেকেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।