Hasanah Foundation

Directions Website

Hasanah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasanah Foundation, Nonprofit Organization, Ibsan Tower, 13 Shanti Dhara (Res. Area), Road No. 1, Signboard, Fatullah, Narayanganj, Dhaka.
(437)

সুশিক্ষা জাতির দিকনির্দেশক, যা নৈতিক মূল্যবোধ ও উন্নত জীবনবোধের জন্ম দেয়। তাই একটি আলোকিত ও সত্য-সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার ভিশন নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন।

https://hasanahfoundation.com/Donate/

13/10/2026

Any guesses..?

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম’ (২য় ব্যাচ) সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী পর...
12/10/2026

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম’ (২য় ব্যাচ) সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরবি শিক্ষাদানকে আরও আধুনিক, ফলপ্রসূ ও সহজবোধ্য করে তোলার লক্ষ্যে, অংশগ্রহণকারী শিক্ষকগণ পাঠ পরিকল্পনা, আধুনিক পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বিকাশের কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

আমরা আশাবাদী, অর্জিত এই জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে মানসম্মত আরবি ভাষা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে হাসানাহ ফাউন্ডেশনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইন শা আল্লাহ।

সবুজে ঘেরা এই প্রাঙ্গণেই বিকশিত হোক আগামী দিনের স্বপ্ন।📌 শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম, হাতিয়া, নোয়াখালী।
09/10/2026

সবুজে ঘেরা এই প্রাঙ্গণেই বিকশিত হোক আগামী দিনের স্বপ্ন।

📌 শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম, হাতিয়া, নোয়াখালী।

05/10/2026

স্বপ্ন পূরণের আলো ছড়িয়ে দিতে হাসানাহ ফাউন্ডেশন এবার ময়মনসিংহের ভালুকায়

ধন্যবাদ সময় নিউজকে ❤️https://www.facebook.com/share/1C8JiBqKSh/
04/10/2026

ধন্যবাদ সময় নিউজকে ❤️
https://www.facebook.com/share/1C8JiBqKSh/

ময়মনসিংহের ভালুকায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে…

প্রকৃতি ও শিল্পের সুষম মেলবন্ধনে বিকশিত ময়মনসিংহের ভালুকা—একদিকে শালবনের সবুজে ঘেরা প্রকৃতি ও খিরু নদীর অববাহিকা, অন্যদি...
04/10/2026

প্রকৃতি ও শিল্পের সুষম মেলবন্ধনে বিকশিত ময়মনসিংহের ভালুকা—একদিকে শালবনের সবুজে ঘেরা প্রকৃতি ও খিরু নদীর অববাহিকা, অন্যদিকে শিল্পায়নের ক্রমবর্ধমান বিস্তারে পরিবর্তিত এক সম্ভাবনাময় জনপদ। তবে শিল্পায়নের সুফল এখনও সব পরিবারের কাছে সমানভাবে পৌঁছায়নি; গ্রামাঞ্চলের বহু পরিবারকে সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে হয়। সেখানে সন্তানের শিক্ষার ব্যয়ভার বহন করাও অনেক সময় পরিবারের জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়ায়। ফলে প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা-সহায়ক উপকরণের অভাবে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাযাত্রাকে আরও নির্বিঘ্ন করতে পাশে দাঁড়িয়েছে হাসানাহ ফাউন্ডেশন।

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে ৩ অক্টোবর ২০২৬ এ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির মাধ্যমে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ সিফাত হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা মো. তাজুল ইসলাম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করার এ ধরনের উদ্যোগ নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

ধর্মীয় জ্ঞান হলো ন্যায়পরায়ণতার জ্যোতি।
02/10/2026

ধর্মীয় জ্ঞান হলো ন্যায়পরায়ণতার জ্যোতি।

01/10/2026

পরবর্তী মিশনের জন্য প্রস্তুত টিম হাসানাহ

30/09/2026

এমন ছোট ছোট ভালো লাগাগুলোই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞানী মানুষ তৈরি করা নয়..
25/09/2026

শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞানী মানুষ তৈরি করা নয়..

Address

Ibsan Tower, 13 Shanti Dhara (Res. Area), Road No. 1, Signboard, Fatullah, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasanah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share