Shishu Neer Bangladesh

Shishu Neer Bangladesh We want to contribute to improve livelihood & school education of slum/street children, implement their right on education, training,nonviolent upbringing.

Our school is located close to the slum near Malibag in Dhaka. 70 children from age 7 to 15 are visiting the school. All are from extremely poor families; many grow up with just one parent. Many of them have to work to help earning for their families. In the school they get education that targets their backgrounds. They are provided with education materials. Additionally they receive one warm meal

per day. They can take shower, brush teeth and wash their clothes. If needed, they will get medical treatment. All free of cost. With the development 17 children are going to high schools and 14 to government primary school. This will establish mental and physical requirements for successful learning and a growing self-confidence. We want to encourage the children and establish together with them a new life perspective to break the vicious cycle of poverty. In Shishu Neer Bangladesh the children have the possibility to attend vocational training in sewing, block-batik and embroidery. 30-35 children are given vocational training every year.

19/03/2026
সেই করোনাকাল থেকেই শিশুনীড় যে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছে, সেটা অনেকেরই জানা। গত তিন বছর বা...
19/03/2026

সেই করোনাকাল থেকেই শিশুনীড় যে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসছে, সেটা অনেকেরই জানা। গত তিন বছর বাচ্চাদের আমরা উৎসবের পোষাক কিনে দিতে পারিনি। কিন্তু তাই বলে সুবিধাবঞ্চিত এই শিশুরা আনন্দবঞ্চিতও থাকেনি। আমাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের প্রতিবারই আমাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছি এবং তারাও তাদের অন্তর দিয়ে আমাদের বাচ্চাদের মুখে হাসি অমলিন রাখার চেষ্টার কোনো কমতি রাখেননি। এইবারও আমাদের কতিপয় প্রবাসী ও নিবাসী বন্ধু এবং আমাদের সদস্যের সময়োচিত বদান্যতায় আমরা বাচ্চাদের ঈদের পোষাক দিয়ে হাসিমুখে তাদের বাড়ি পাঠিয়েছি। আমাদের সকলের ঐকান্তিক কৃতজ্ঞতা, শুভকামনা ও প্রার্থনায় এইসব মহানুভব মানুষের কল্যাণ হোক।
ঈদ মুবারক!
Many people know that Shishu Neer has been carrying out its activities under financial constraints since the Corona period. For the last three years, we have not been able to buy festive clothes for the children. But these underprivileged children have not been deprived of joy either. We have informed our friends and well-wishers about our limitations every time, and they have also spared no effort to keep our children smiling with their hearts. This time too, with the timely generosity of some of our expatriate and resident friends and our members, we have sent the children home with Eid dresses and smiles. May the welfare of these great people be blessed with our heartfelt gratitude, good wishes and prayers. Eid Mubarak!

দূরের ও কাছের, দেশে বা বিদেশে, আমাদের বন্ধু ও শুভানুধ্যায়ী, যে যেখানেই থাকুন, সবাইকে ঈদের অফুরান শুভেচ্ছা। ঈদ মুবারক!To ...
11/03/2026

দূরের ও কাছের, দেশে বা বিদেশে, আমাদের বন্ধু ও শুভানুধ্যায়ী, যে যেখানেই থাকুন, সবাইকে ঈদের অফুরান শুভেচ্ছা। ঈদ মুবারক!
To all our friends and well-wishers, near and far, at home or abroad, wherever you may be, we extend our warmest Eid greetings. Eid Mubarak!

26/02/2026
12/01/2026

Im neuen Film zur Aktion Dreikönigssingen 2026 reist Reporter Willi Weitzel nach Bangladesch, um das Thema Kinderarbeit in den Fokus zu rücken. Hier geben wi...

'সবার গেছে কিছু নাহয় কিছু,আর কেউ দিয়েছে সবই উজাড় করে।বুক চিতিয়ে কেউ দাঁড়িয়েছিলোসবুজ জমিন-লাল সূর্যের তরে।'এই সবুজ ভূমির...
07/01/2026

'সবার গেছে কিছু নাহয় কিছু,
আর কেউ দিয়েছে সবই উজাড় করে।
বুক চিতিয়ে কেউ দাঁড়িয়েছিলো
সবুজ জমিন-লাল সূর্যের তরে।'

এই সবুজ ভূমির জন্য অকুতোভয়ে বুকের লাল রক্ত অকাতরে ঢেলে দিয়েছিলো যারা, তাড়া খাওয়া বুনো জন্তুর মত অবর্ণনীয় কষ্ট সয়েছে যেই জনতা, আর নিষ্ঠুর পরিণতি সয়েছে অগণিত যেসব হতভাগিনী,বিজয় দিবসে তাদের প্রতি শিশুনীড়ের অতল শ্রদ্ধা।

'All gave some
And some gave all
And for the green and red
Some stood through tall.'

In the Victory Day, Shishu Neer’s fathomless respect for those who fearlessly shed their red blood for this green land, for the people who suffered indescribable suffering like hunted wild animals, and for the innumerable unfortunate women who suffered cruel consequences.

আজ সাউদার্ন শাওলিন এসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান থেকে আমাদের ২২টি শিশুকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। আমাদের সুবিধাবঞ্চিত...
24/11/2025

আজ সাউদার্ন শাওলিন এসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান থেকে আমাদের ২২টি শিশুকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়। আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Today, 22 of our children were gifted school bags by an organization called the Southern Shaolin Association. We sincerely thank them for standing by our underprivileged children.

এইতো সেদিন আমাদের সবার প্রিয় (শিশুনীড় জার্মানীর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, যিনি বর্তমানে ভাইস-চেয়ারপারসন) পামেলা মেটশার আমা...
23/11/2025

এইতো সেদিন আমাদের সবার প্রিয় (শিশুনীড় জার্মানীর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, যিনি বর্তমানে ভাইস-চেয়ারপারসন) পামেলা মেটশার আমাদের কেন্দ্র ঘুরে গেলেন। ধন্যবাদ পামেলা আপনার প্রচন্ড কর্মব্যস্ততার মাঝেও আমাদের জন্য খানিকটা সময় বের করার জন্য। আপনি সর্বদাই আমাদের শিশুদের জন্য অনুপ্রেরণা বয়ে এনেছেন।

That day, our dear Pamela Metscher (founding chairperson of Shishuneer Germany, who is presently vice-chairperson) visited our centre. Thank you Pamela for taking some time out of your busy schedule for us. You have always been an inspiration to our children.

শুনে আপনারা খুশী হবেন যে, ২৯শে অক্টোবর মাননীয় জার্মান রাষ্ট্রদূত ডঃ রুডিগার লোৎস, তাঁর সহধর্মিনী মাননীয়া ঈভানা লোৎস ও দূ...
04/11/2025

শুনে আপনারা খুশী হবেন যে, ২৯শে অক্টোবর মাননীয় জার্মান রাষ্ট্রদূত ডঃ রুডিগার লোৎস, তাঁর সহধর্মিনী মাননীয়া ঈভানা লোৎস ও দূতাবাসের একজন কর্মী তাদের পূর্বপরিকল্পনা অনুসারে শিশুনীড়ে অভ্যাগমন করেছিলেন। তাঁর মত একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তির আমাদের ক্ষুদ্র সংস্থার প্রতি আগ্রহ অনুভব করাটা আমাদের জন্য এক বিরল সৌভাগ্য। তাঁর এই মহানুভবতার জন্য আমরা তাঁকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। শিশুনীড়ের উদ্ভব, এর অতীত ও বর্তমান- সমস্ত কিছু সম্পর্কে তাঁরা সবাই অবহিত হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং জানা ও বোঝার জন্য নানা প্রশ্ন করেছেন। কেন্দ্রের সবকিছু তাঁরা ঘুরে দেখেছেন ও আপাতদৃষ্টে মনে হয়েছে যে, আমাদের কর্মসূচী তাঁদের ভালো লেগেছে। শিশুদের জন্য তাঁরা নানা উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন। নিঃসঙ্কোচে শিশুদের সাথে তাঁরা দুপুরের খাবার গ্রহণ করেছেন। তাঁদের এই অভ্যাগমন ভবিষ্যতে শিশুনীড়ের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে বলে আশা রাখি।

You will be happy to hear that on October 29, the His Excellency German Ambassador Dr. Rudiger Lotz, his wife Her Excellency Ivana Lotz and a staff member of the embassy visited Shishu Neer as planned. It is a rare privilege for us to feel the interest of such an important person in our small organization. We thank him from the bottom of our hearts for this generosity. They all expressed their interest in learning about the origin of the children's home, its past and present - everything and asked many questions to know and understand. They looked around the center and apparently liked our program. They brought various gifts for the children and talked to them. They had lunch with the children without hesitation. We hope that their visit will bring something beneficial for Shishu Neer in the future.

সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় টাইফয়েড এর টীকা প্রদান করা হয়েছে শিশু নীড় বাংলাদেশ এর অনুর্ধ ১৫ বছর বয়সী শিশুদের।Typhoid v...
22/10/2025

সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় টাইফয়েড এর টীকা প্রদান করা হয়েছে শিশু নীড় বাংলাদেশ এর অনুর্ধ ১৫ বছর বয়সী শিশুদের।

Typhoid vaccination has been provided to children under the age of 15 in Shishu Neer Bangladesh under the government's EPI program.

26/08/2025
'লুমেন ডেন্টাল কেয়ার' নামে একটি প্রতিষ্ঠান গতকাল শিশু নীড়ে বিনামূল্যে দাঁত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের একটি প্রচ...
25/08/2025

'লুমেন ডেন্টাল কেয়ার' নামে একটি প্রতিষ্ঠান গতকাল শিশু নীড়ে বিনামূল্যে দাঁত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের একটি প্রচারনা অভিযান পরিচালনা করে। তাদের এই অভিযানের আওতায় আমাদের শিশুরা ও তাদের পরিবার এবং এলাকার যেকোন ইচ্ছুক ব্যক্তি অন্তর্ভূক্ত ছিল। লুমেন ডেন্টাল কেয়ারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য।
An organization called 'Lumen Dental Care' conducted a campaign yesterday to provide free dental check-ups and primary care at Shishu Neer. Their campaign included our children and their families and any willing person in the area. Many thanks to Lumen Dental Care for taking care of our children.

Address

34, West Malibag
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shishu Neer Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shishu Neer Bangladesh:

Share