CnS Bangla Foundation

Directions

CnS Bangla Foundation CnS Bangla is a Charitable Foundation. Aid for Sustainable Income, Health, Education, Drinking Water, Emergency Disaster Response and Other humanitarian work.

13/07/2026

🚨 জরুরি মানবিক আবেদন:

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় অসংখ্য পরিবার আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও চিকিৎসাসেবার সংকট বাড়ছে।

CnS Bangla Foundation & Care & Shine Foundation বরাবরের মতো বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।

আপনার ছোট্ট সহযোগিতাও একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।
আপনার অনুদান এই A/C এ পাঠাতে পারেনঃ
A/C Name: CNS BANGLA FOUNDATION
A/C Number : 0001533003551
Routing Number: 070264634
BANK ASIA, UTTARA BRANCH

আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। সংকটের এই সময়ে একসাথে কাজ করাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

See less

আমরা অত্যন্ত আনন্দের সাথে 'প্রজেক্ট ডিজিটাল নাগরিক: একটি দেশব্যাপী ইয়ুথ সিভিক অ্যাকশন ও রিপোর্টিং প্ল্যাটফর্ম'-এর আনুষ্ঠ...
04/07/2026

আমরা অত্যন্ত আনন্দের সাথে 'প্রজেক্ট ডিজিটাল নাগরিক: একটি দেশব্যাপী ইয়ুথ সিভিক অ্যাকশন ও রিপোর্টিং প্ল্যাটফর্ম'-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিচ্ছি।

প্রজেক্ট ডিজিটাল নাগরিক হলো একটি সুনির্দিষ্ট উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের তরুণ স্বেচ্ছাসেবকদের কার্যক্রমকে একটি কাঠামোগত এবং তথ্যভিত্তিক গণতান্ত্রিক জবাবদিহিতার রূপ দেওয়া।

আগামী কয়েক মাস আমরা বাংলাদেশের ৭টি জেলায় ১০০ জন ইয়ুথ লিডারদেরকে প্রশিক্ষণ প্রদান করবো এবং প্রশিক্ষণ গ্রহণের পর তারা ৩টি অপারেশনাল জোনে বিভক্ত হয়ে কাজ করবে: রংপুর জোন, ঢাকা জোন এবং রাজশাহী জোন।

একটি সুরক্ষিত এবং মোবাইল-বান্ধব 'সিভিক রিপোর্টিং ইঞ্জিন' ব্যবহার করে আমাদের ইয়ুথ লিডাররা স্থানীয় পর্যায়ের অবকাঠামোগত সমস্যা এবং জনসেবার ঘাটতিগুলো চিহ্নিত, যাচাই এবং নথিবদ্ধ করবেন।

এই যাচাইকৃত রিপোর্টগুলোকে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রশাসনিক চিঠিতে রূপান্তর করা হবে, যা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

একটি সুনির্দিষ্ট স্ট্যাটাস ট্র্যাকিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই প্রকল্পটি প্রাতিষ্ঠানিক সাড়া প্রদানের সময় এবং স্থানীয় সমস্যা সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বচ্ছ ও স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করবে।

অ্যাকাউন্টেবিলিটি ল্যাব-এর সহায়তায় 'ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ (DDI) সাউথ এশিয়া'-এর অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে সিএনএস বাংলা ফাউন্ডেশন।

স্থানীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই ডিজিটাল উদ্যোগটি চালু করার ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখা এবং সহযোগিতা করার জন্য আমরা অ্যাকাউন্টেবিলিটি ল্যাব-কে আন্তরিক ধন্যবাদ জানাই।

আমাদের ইয়ুথ লিডারদের কাছ থেকে মাঠ পর্যায়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন!

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ও গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সিএনএস বাংলা ফাউন্ডেশনের সম্মানিত কার্যকরী সদস্য, জনাব আব্...
30/06/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ও গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সিএনএস বাংলা ফাউন্ডেশনের সম্মানিত কার্যকরী সদস্য, জনাব আব্দুল খালেক কচি আজ সকালে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তার এই অকাল মৃত্যুতে সিএনএস বাংলা ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত সদালাপী, আন্তরিক এবং একজন খাঁটি মানুষ ছিলেন। ফাউন্ডেশনে তার অবদান এবং তার শূন্যতা আমাদের মাঝে সর্বদা অনুভূত হবে।

আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম প্রার্থনা করছি। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও তৌফিক দান করুন। আমিন।

#শোকবার্তা #আব্দুলখালেককচি #সিএনএসবাংলাফাউন্ডেশন

❤️ মানবতার পাশে CNS Bangla Foundation ❤️অসহায় বৃদ্ধা কমলা বেগম (৮০) দীর্ঘদিন ধরে বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে চলা...
22/06/2026

❤️ মানবতার পাশে CNS Bangla Foundation ❤️
অসহায় বৃদ্ধা কমলা বেগম (৮০) দীর্ঘদিন ধরে বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে চলাফেরায় চরম কষ্ট ভোগ করছিলেন। নিজের কোনো ঘরবাড়ি নেই, জীবনের শেষ প্রান্তে এসে মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন তিনি।

আলহামদুলিল্লাহ, CNS Bangla Foundation এর পক্ষ থেকে আজ তাঁর হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে। এই ছোট্ট সহায়তা তাঁর দৈনন্দিন চলাফেরা কিছুটা সহজ করবে এবং জীবনযুদ্ধে এগিয়ে চলার শক্তি জোগাবে।

মানুষ মানুষের জন্য। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে CNS Bangla Foundation সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

🤝 আসুন, সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি।


#

সিএনএস বাংলা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা! 🎉​এই ঈদ কেবল একটি আনন্দের দিন নয়, এটি পর...
27/05/2026

সিএনএস বাংলা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা! 🎉

​এই ঈদ কেবল একটি আনন্দের দিন নয়, এটি পরম করুণাময়ের প্রতি নিঃশর্ত ত্যাগ, প্রার্থনা এবং আমাদের সম্পদ সুবিধাবঞ্চিতদের সাথে ভাগ করে নেওয়ার এক গভীর অনুস্মারক।

​আজ যখন আমরা আমাদের পরিবার ও প্রিয়জনদের সাথে উৎসব উদযাপন করছি, আসুন আমাদের সমাজের সেই সব মানুষের জন্যও হৃদয় উন্মুক্ত করি যাদের এই দিনে একটু হাসির প্রয়োজন।

অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই রয়েছে ঈদের প্রকৃত আনন্দ।

​মহান আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন, আমাদের প্রার্থনা মঞ্জুর করুন এবং সবার জীবনে অনাবিল শান্তি ও সমৃদ্ধি দান করুন।

​ঈদ মোবারক 🎉

​

নদী ভাঙ্গন কবলিত একটি পরিবারের জন্য দৈনন্দিক চাহিদা পূরণ করাই অনেক কষ্টকর। কারণ নদী ভাঙন এর স্বীকার পরিবারগুলোর আসলে বলত...
03/05/2026

নদী ভাঙ্গন কবলিত একটি পরিবারের জন্য দৈনন্দিক চাহিদা পূরণ করাই অনেক কষ্টকর। কারণ নদী ভাঙন এর স্বীকার পরিবারগুলোর আসলে বলতে গেলে কিছুই থাকে না। এমন পরিবারের মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয় সেটা পরিবারের জন্য অনেক সময় দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়!

এমনই একটি নদী ভাঙ্গন কবলিত পরিবারের কন্যা সম্প্রদানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা শুধু পরিবারের কর্তা ব্যক্তি দুশ্চিন্তার একটু অংশীদার হয়েছিলাম।

আলহামদুলিল্লাহ, আমাদের প্রদানকৃত অর্থ দিয়ে বর-কনের বিয়ের কাপড়-চোপড় এবং মেহমানদারির যোগান দেওয়া হয়েছিল।

আমাদের মূল্যবান সময়, শ্রম এবং চেষ্টার একটাই লক্ষ্য এসব পরিবারের কষ্টের সামান্য হলেও লাঘব করা।


# CnS Bangla Foundation
Care & Shine Foundation

🌍 Earth Day 2026 🌱Today, on this special occasion of Earth Day, we proudly took a small step towards a greener future th...
23/04/2026

🌍 Earth Day 2026 🌱

Today, on this special occasion of Earth Day, we proudly took a small step towards a greener future through our tree plantation initiative. 🌿

Planting a tree means planting hope, life, and a better tomorrow for the next generation. Every small effort counts, and together we can make our planet healthier and more beautiful. 💚

Let’s care today so we can shine tomorrow.

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸CnS Bangla Foundation-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন বছর ব...
13/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

CnS Bangla Foundation-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।সব দুঃখ-গ্লানি পেছনে ফেলে নতুন আশা ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক আমাদের জীবন।
আসুন, মানবতার কল্যাণে একসাথে কাজ করি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

✨ সবাইকে আবারও জানাই—শুভ নববর্ষ! ✨

💧 ৯০তম টিউবওয়েল স্থাপন সম্পন্ন 💧আলহামদুলিল্লাহ!CnS Bangla Foundation-এর উদ্যোগে সফলভাবে ৮৯তম টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়ে...
20/03/2026

💧 ৯০তম টিউবওয়েল স্থাপন সম্পন্ন 💧

আলহামদুলিল্লাহ!

CnS Bangla Foundation-এর উদ্যোগে সফলভাবে ৮৯তম টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়েছে।
নিরাপদ পানির এই ব্যবস্থা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো একটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহৎ কাজে যারা অর্থ, শ্রম ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের অবদানেই আমাদের এই মানবিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

আসুন, আমরা সবাই মিলে আরও বেশি মানুষের কাছে নিরাপদ পানির ব্যবস্থা পৌঁছে দেই। 🤝
📌 আপনারাও চাইলে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।

# Care_and_shine_foundation


Address

97 Zam Zam Shopping Center, West Kafrul, Sher-E Bangla Nagar, Taltola, Agargaon
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when CnS Bangla Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share