ভুয়া ডাক্তার ধরিয়ে দিন

ভুয়া ডাক্তার ধরিয়ে দিন information about quack
(3)

ডিএমএফ ( DMF) কথন : *MBBS /BDS ছাড়া ডাক্তার দেখাবেন না*আজ দুপুরে কার্ডিওলজি এডমিশন ডেস্কে ছিলাম,  মধ্যবয়সী এক মহিলা আসেন...
06/04/2026

ডিএমএফ ( DMF) কথন :

*MBBS /BDS ছাড়া ডাক্তার দেখাবেন না*

আজ দুপুরে কার্ডিওলজি এডমিশন ডেস্কে ছিলাম, মধ্যবয়সী এক মহিলা আসেন ডান পাশে বুকে ব্যাথা নিয়ে, এক্সামিনেশন করে বুঝলাম সম্পূর্ন টাই মাংপেশীর ব্যাথা। তাও একটা ecg করালাম। সম্পুর্ন স্বাভাবিক, কথা বলে দেখলাম তিনি গত ৫ মাস আগে সেম টাইপ ব্যাথা নিয়ে গেছিলাম DMF স্যারের কাছে, তখন থেকে স্যার প্রায় ৪ টি হার্টের ঔষধ চলছে

প্রেসার দেখলাম : ৯০/৭০

চলছে নাইট্রোগ্লিসারিন + ডুয়াল antihypertensive

এই যদি হয় দেশের অবস্থা, DMF রাও হার্টের ঔষধ শুরু করে বুঝুক আর না বুঝুক, এদের আবার স্বাস্থ্য খাতে sacmo হিসেবে নিয়োগ দেয়া দেশের মানুষের জন্য সুইসাইডাল

যে সকল ডায়াগনস্টিক / হাসপাতাল এদের স্থান দেয় এদের আগে বন্ধ করা উচিত

ডা. তানভীর আহমেদ
এমবিবিএস
এফসিপিএস (কার্ডিওলজি) ট্রেইনী
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকার বনানীর মত জায়গায় দিনে দুপুরে একজন ফিজিওথেরাপিস্ট নিজেকে,  ডাক্তার সাজিয়ে রীতিমত বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করছেন। ...
29/03/2026

ঢাকার বনানীর মত জায়গায় দিনে দুপুরে একজন ফিজিওথেরাপিস্ট নিজেকে, ডাক্তার সাজিয়ে রীতিমত বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করছেন। বাটপারি করার লেভেল দেখেন। Dr. Tarikul নামে মেনস হেলথ এক্সপার্ট সেজে বসেছে। ❌❌❌❌❌❌❌

প্রথমত সে এমবিবিএস পড়েই নাই। তবুও সে নিজেকে এই বিষয়ের এক্সপার্ট দাবি করছে ।। একজন মেডিকেল কলেজে পড়াশুনা করে, তারপর দীর্ঘ ৫ বছর পোস্ট গ্র্যাজুয়েশন পরে বিশেষজ্ঞ হয়। আর তিনি ফিজিওথেরাপি পড়ে নিজেকে বিশেষজ্ঞ দাবি করছে।। আর বাংলাদেশের বিএমডিসি আইনে এমবিবিএস ও বিডিএস ছাড়া এলাইড সাইন্স কেউ নিজেকে ডাক্তার দাবি করতে পারবে না।

দ্বিতীয়ত, সে ESWT এর মত বিশেষজ্ঞ ইউরোলজি ডাক্তারের চিকিৎসা দিচ্ছে। সে এটাও জানে না, কোন ইন্ডিকেশনে ESWT দিতে হয়। সবাইকে বলে বেড়ায় , এটা খুব সেফ, সবাই দিতে পারবেন। ভাস্কুলার ED এবং Refractory Case প্রমাণ না করেই গণহারে ESWT সাজেস্ট করছে।

এসব মানুষ আপনার পুরুষ স্বাস্থ্যের ১২ বাজিয়ে ছেড়ে দিবে। 🤐🤐🤐 প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।।

Urologist Dr Sayed Sujon

এই ছবিতে যাদেরকে অর্থোপেডিক্স সার্জারি করতে দেখছেন, উনারা কেউই সার্জন নন। পেশায় এক সময় ছিলো সরকারী মেডিক্যালের দালাল কিং...
23/03/2026

এই ছবিতে যাদেরকে অর্থোপেডিক্স সার্জারি করতে দেখছেন, উনারা কেউই সার্জন নন। পেশায় এক সময় ছিলো সরকারী মেডিক্যালের দালাল কিংবা কমপাউন্ডার। আন্ডারমেট্রিক দালাল থেকে এখন নিজেরাই শ্যামলী শিশু মেলার অপজিটে হাসপাতালের মালিক হয়েছেন। হয়েছেন সার্জন। হাসপাতালের নাম: ডক্টরস কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

দূর্দান্ত এক অনুসন্ধানী রিপোর্ট করেছেন যমুনা টিভির সাংবাদিক হাসান মিসবাহ।

একজনকে রোগী হিসেবে সাজিয়ে পাঠানোর পর দেখতে পান দুটো অপারেশন থিয়েটারে দুজন রোগীর পায়ের অপারেশন হবে। দ্রুতই ঐ দুই রোগীকে সবকিছু খুলে বলে ভুল চিকিৎসার হাত থেকে বাঁচিয়ে আনেন।

এরপর তিন মাস পর আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহের পর আবারও ঐ হাসপাতালে রিপোর্ট করতে যান। গিয়ে দেখেন, এক নারীর ভাঙ্গা পায়ের জটিল অপারেশন হচ্ছে। Ilizarov Surgery, অত্যন্ত সুক্ষ্মভাবে করতে হয় এই সার্জারি। হাতেগোনা কিছু সার্জন করে থাকেন। অথচ সার্জারি করছে ফাইভ-এইট পাশ দালালেরা।

এই হাসপাতালে অর্থোপেডিক্সের সকল সার্জারি এখানে করছে - এক সময়ের দালাল লাভলু, রনি, দুলাল, ফরিদ।

অন্য রুমে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক রোগীর চিৎকার ক্যামেরায় ধরা পড়ে, 'বাবাগো। মাগো। এত কষ্ট' বলছেন। সড়ক দূর্ঘটনায় আহত এই রোগীর, এখানে অপারেশন হওয়ার পরেও কোন রকমের পরিবর্তন নেই।

সবচেয়ে কষ্টের ব্যাপার, এরকম একটি প্রতারণামূলক হাসপাতালে On Call -এ অনেক MBBS ডাক্তারও এসে থাকেন।

এত দূর্দান্ত অনুসন্ধানি একটি রিপোর্ট হওয়ার পর এই হাসপাতালের লাইসেন্স বন্ধ, সিলগালা এবং ভুয়া সার্জনদেরকে আজীবনের জন্য জেলখানায় বন্দী কিংবা মৃত্যুদণ্ডের মতো শাস্তি প্রদান করার কথা। কিন্তু এমনটা অতীতেও হয়নি।

আমরা দেখেছি এইট পাশ ব্যক্তিকে ভুয়া ডাক্তার সেজে ডেলিভারি সিজার করতে।

আমরা দেখেছি মানবিক বিভাগে ইন্টারপাশ করা এক ব্যক্তিকে হাসপাতালের বিভাগীয় প্রধান হতে।

আমরা দেখেছি প্রকৃত ডাক্তারের BM&DC রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ভুয়া ডাক্তারকে যুগের পর যুগ চিকিৎসা করাতে।

এরকম শত শত ঘটনা হওয়ার পরেও এসমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোন ধরণের উপযুক্ত শাস্তি রাষ্ট্র দিতে পারেনি। জামিনে ছাড়া পেয়ে তাঁরা পুনরায় একই পেশায় ফিরে এসছে।

স্বাধীনতার এত বছর পরেও হাসপাতালগুলোকে রাষ্ট্র দালালমুক্ত করতে পারেনি। এসব দালালই রোগীদেরকে ভুয়া, ঝুঁকিপূর্ণ হাসপাতালগুলোতে ফুসলিয়ে নিয়ে যায়। মৃত্যুর মুখে ঠেলে দেয়।

আমরা জানি, ১০০০জন রোগীর জন্য ডাক্তার রয়েছে ০.৮৩ জন। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও দেশের চিকিৎসকরা নিজেদের সর্বোচ্চ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

কোন সরকারি, বেসরকারি হাসপাতালে একটু উনিশ বিশ হয়ে রোগী মারা গেলে, মব বাহিনী ডাক্তারদের উপর দোষ চাপিয়ে, পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। এসব ভুয়া হাসপাতাল, ডাক্তারের বেলায় কাউকে দেখি না কাউকে গিয়ে ঐ হাসপাতালের একটা গ্লাসও ভাঙতে।

রাষ্ট্র কী পারে এভাবে অন্ধ হয়ে বসে থাকতে? হাসপাতাল সেক্টরে দালাল ও ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্য না থামিয়ে আঙ্গুল গুটিয়ে বসে থাকতে? আমাদের জীবনের কী কোন মূল্য নেই? ক্ষমার অযোগ্য এসব ব্যক্তিদের কঠিন সাজা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কেন এত উদাসীন? এসব অনুসন্ধান করার দায়িত্ব কী শুধু সাংবাদিকদের। রাষ্ট্রের নেই? স্বাস্থ্যমন্ত্রনালয় কিংবা প্রশাসনের নেই?

আমি তো কল্পনাও করতে পারি না -
আমাকে ফাইভ পাশ কোন ব্যক্তি, আমার কিংবা আমার পরিবারের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে পরীক্ষা করছেন। অপারেশন থিয়েটারে আমার বুক সার্জিক্যাল ছুরি চালিয়ে চিঁড়ে ফেলছে। আপনারা কল্পনা করতে পারেন?

হাসান মিসবাহ ও যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। আপনারা সচেতন হোন। হাসপাতালগুলোতে দালাল হতে সাবধান থাকুন।


- অন্তর মাশঊদ

#ভুয়া_ডাক্তার #দালাল

23/03/2026

পুরো বাংলাদেশের একই অবস্থা

© Jamuna Television

#ভুয়া_ডাক্তার

01/02/2026

মেডিকেলে না পড়েও এমবিবিএস ডাক্তার!
Courtesy: Channel 24

27/01/2026

ভুয়া ডাক্তারের খোজে,
ডাক্তারের সহকারি যখন ডাক্তার

ডি এম এফ কি কি করতে পারবেন, বিস্তারিত কমেন্ট সেকশনে।

চট্টগ্রাম শহরে বহদ্দারহাট, কদমতলী এবং দেওয়ানহাট এলাকার মত জনবহুল ও ব্যস্ততম পয়েন্টগুলোতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ৪০...
25/01/2026

চট্টগ্রাম শহরে বহদ্দারহাট, কদমতলী এবং দেওয়ানহাট এলাকার মত জনবহুল ও ব্যস্ততম পয়েন্টগুলোতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ৪০০ টাকা রোগী প্রতি ভিজিটে ডাক্তার পরিচয়ে নির্বিঘ্নে চেম্বার করতেসে MBBS (CM), FSPS (Medicine) নামক "ডিগ্রীধারী" আয়ুর্বেদিক চিকিৎসক। গতকাল গভীররাতে এই চিকিৎসকের দীর্ঘদিনের "চিকিৎসায়" অসুস্থ হয়ে রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইইউরোলোজি বিভাগে।

অথচ ৬.৫ বছর এমবিবিএস এর পড়া শেষ করে, প্রায় দেড় বছর চট্টগ্রামের সনামধন্য একটি বিশেষায়িত হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিগত ১ বছর ধরে খুঁজেও পছন্দসই একটা চেম্বার খুঁজে পাই নাই প্র‍্যাকটিস শুরু করার জন্য। একজন ক্লোজ কলিগ আগ্রাবাদ এলাকায় ২০০ টাকা ভিজিটে একটা ফার্মেসীতে চেম্বার শুরু করসিলো, কয়েক মাসের মাথায় সেটা বন্ধ করে দিতে বাধ্য হয় কারণ তার চেম্বারে আসা ম্যাক্সিমাম রোগীদেরই নাকি ২০০ টাকা দেয়ার মত সামর্থ্য নাই!! অথচ তারা কিন্তু মোটামুটি স্বচ্ছল পরিবারের মানুষ!!

এরপরেও শুনতে হবে ডাক্তারদের মাসে ইনকাম লাখ টাকা, ওষুধ কোম্পানী আর ডায়াগনস্টিক সেন্টারের কমিশনের টাকায় আমাদের সংসার চলে। নীতিনির্ধারকদের কাছে আমরা নিতান্তই একটা ভোটব্যাংক, যখন যার দরকার সে সুবিধা নিয়ে যায়।

এভাবেই....চলছে গাড়ি, সিসিমপুরের...!!!

Sajedul Haque Sabith

😂😂
24/01/2026

😂😂

প্রতারণার কত রূপ!
23/01/2026

প্রতারণার কত রূপ!

এই ডাক্তার কোন মেডিক্যাল থেকে পাশ করা?  এদের ব্যাপারে দ্রুত কোন ব্যাবস্থা নেয়া যায় কিনা? নয়তো আরও অনেক বিব্রতকর পরিস্থিত...
07/12/2025

এই ডাক্তার কোন মেডিক্যাল থেকে পাশ করা? এদের ব্যাপারে দ্রুত কোন ব্যাবস্থা নেয়া যায় কিনা? নয়তো আরও অনেক বিব্রতকর পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে।

😂😂 পুরো এরকম অনেক হচ্ছে 😂😂
13/10/2025

😂😂 পুরো এরকম অনেক হচ্ছে 😂😂

এক ছোট ভাইয়ের DMF Certificate দিয়ে HSC সমমান সার্টিফিকেটের আবেদন করে দিসিলাম। ০৫ মাস ২৯ দিন পর সার্টিফিকেট হাতে পেলো। আল...
14/09/2025

এক ছোট ভাইয়ের DMF Certificate দিয়ে HSC সমমান সার্টিফিকেটের আবেদন করে দিসিলাম। ০৫ মাস ২৯ দিন পর সার্টিফিকেট হাতে পেলো। আলহামদুলিল্লাহ ❤️

(এক বড় ভাইয়ের ওয়াল থেকে) 😂😂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ভুয়া ডাক্তার ধরিয়ে দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share