Rafah Foundation

Rafah Foundation "রাফাহ ফাউন্ডেশন" একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান, যা
শিক্ষা ও মানবকল্যাণের মাধ্যমে জাতির মান উন্নয়নে নিবেদিত।

রাফাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

রাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র জুমা দিনের শুভেচ্ছা।জুমা মোবারক
08/05/2026

রাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে পবিত্র জুমা দিনের শুভেচ্ছা।
জুমা মোবারক

রাফাহ ফাউন্ডেশন টাঙ্গাইল জোনের উদ্যোগে আয়োজিত “Volunteer Summit’26” সফলভাবে সম্পন্ন হয়েছে।“যুবশক্তি এবং ওয়াকফ : মানবকল্য...
07/05/2026

রাফাহ ফাউন্ডেশন টাঙ্গাইল জোনের উদ্যোগে আয়োজিত “Volunteer Summit’26” সফলভাবে সম্পন্ন হয়েছে।

“যুবশক্তি এবং ওয়াকফ : মানবকল্যাণের নতুন অধ্যায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই আয়োজনে মানবকল্যাণ, যুবসমাজের দায়িত্ববোধ ও ওয়াকফভিত্তিক সমাজচিন্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ এবং স্বেচ্ছাসেবক তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অর্থবহ ও অনুপ্রেরণামূলক।।

টাংগাইলের বাছাইকৃত যুব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ সেচ্ছাসেবীবৃন্দের উপস্থিতিতে সম্মানিত অতিথিবৃন্দ মানবতার সেবায় সংগঠিত যুবশক্তির ভূমিকা, টেকসই সমাজকল্যাণে ওয়াকফের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেসকল উদ্যোগ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।

পাশাপাশি তরুণ সেচ্ছাসেবীদের মাঝে “স্বপ্নে সমাজকল্যাণ ; আগামীর কথা” শীর্ষক অনুভূতি লিখন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকলের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ফাউন্ডেশনের অন্যান্য কর্মসূচির সাথে যুক্ত হতে ভলান্টিয়ার হিসেবে নিবন্ধন করুন
🔗www.rafahfoundation.org/volunteer-registration/
📞 যোগাযোগ: +8801629803253
🌐 ওয়েবসাইট: www.rafahfoundation.org

ত্যাগে গড়ে উঠুক মানবতা, কুরবানিতে ছড়িয়ে পড়ুক ঈদের প্রকৃত আনন্দ।রাফাহ ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারো প্রতিশ্রুতিবদ্ধ, আ...
04/05/2026

ত্যাগে গড়ে উঠুক মানবতা, কুরবানিতে ছড়িয়ে পড়ুক ঈদের প্রকৃত আনন্দ।

রাফাহ ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারো প্রতিশ্রুতিবদ্ধ, আপনার কুরবানির আমানত পৌঁছে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে, যেন তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে।

আপনার একটি গরুর অংশ কিংবা একটি খাসি/ছাগল হতে পারে কারো মুখে হাসির কারণ। আসুন, কুরবানির প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আনন্দ ভাগাভাগি করি সবার সাথে।

টাকা পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01898480930 (পেমেন্ট)

ব্যাংক:
Account Name: Rafah Foundation
A/C Number: 20502070100754416
Branch: Uttara Branch
Routing: 125264639
SWIFT code: IBBLBDDH207
Islami Bank Bangladesh PLC

ফাউন্ডেশনের অন্যান্য কর্মসূচির সাথে যুক্ত হতে ভলান্টিয়ার হিসেবে নিবন্ধন করুন
🔗www.rafahfoundation.org/volunteer-registration/�
📞 যোগাযোগ: +8801629803253
🌐 ওয়েবসাইট: www.rafahfoundation.org

ত্যাগে গড়ে ওঠে সহমর্মিতা, ভাগাভাগিতে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। মুসলিম সমাজের মূল ভিত্তি পারস্পরিক সহযোগিতা ও মানবিকতা। সেই ব...
16/04/2026

ত্যাগে গড়ে ওঠে সহমর্মিতা, ভাগাভাগিতে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। মুসলিম সমাজের মূল ভিত্তি পারস্পরিক সহযোগিতা ও মানবিকতা। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে পবিত্র কুরবানি এক অনন্য সুযোগ।

প্রতিবারের মতো ২০২৬ সালেও রাফাহ ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ, আপনার কুরবানির আমানত পৌঁছে দিতে সেই সব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে, যারা সত্যিকার অর্থেই এই আনন্দের অংশীদার হওয়ার অপেক্ষায় থাকে।

আসুন, আপনার কুরবানির একটি অংশ হয়ে উঠুক অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কারণ। একটি গরুর ভাগ বা একটি খাসি/ছাগলের মাধ্যমেই পৌঁছে দিন ঈদের আনন্দ বঞ্চিত মানুষের কাছে।

রাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।শুভ নববর্ষ!পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
14/04/2026

রাফাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষ!
পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এখনো অনেক মানুষ রয়েছেন যাদের কোন টিউবওয়েল নাই। অন্যের বাড়ি থেকে তাঁদের পানি নিয়ে আসতে হয়। এমন মানুষদের জন্য আমরা আম...
31/03/2026

দেশে এখনো অনেক মানুষ রয়েছেন যাদের কোন টিউবওয়েল নাই।
অন্যের বাড়ি থেকে তাঁদের পানি নিয়ে আসতে হয়। এমন মানুষদের জন্য আমরা আমাদের সামর্থ্যের আলোকে দেশের বিভিন্ন স্থানে টিউবওয়েল নির্মাণ করে যাচ্ছি।

আপনারাও আমাদের এই কাজে শরিক হতে পারেন।

Address

House/03, Road/07, Sector/11, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Rafah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share