মোটিভেশনাল একাডেমী / Motivational Academy

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মোটিভেশনাল একাডেমী / Motivational Academy

মোটিভেশনাল একাডেমী /  Motivational Academy আন্তঃযোগাযোগ, কাউন্সেলিং এবং ইতিবাচক ভাবনা
Communication Skill, Counseling and Positive Thinking

03/01/2024
23/12/2023

জানতে হবে শিশুদের মেধাশক্তি বাড়ানোর কৌশল।

ডিভিশনাল হেড, ডিভিশন অব ডায়াবেটিস হিসেবে তারুণ্য ডেভলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত ডায়াবেটিস বিশেষজ্ঞ...
05/12/2023

ডিভিশনাল হেড, ডিভিশন অব ডায়াবেটিস হিসেবে তারুণ্য ডেভলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অসিত মজুমদার স্যার আনন্দ ইয়োগাতে যোগ দিয়েছেন

প্রখ্যাত চিকিৎসক, রাজনীতিবিদ, লেখক, সমাজকর্মী ও সোশ্যাল মোটিভেটর, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অসিত মজুমদার স্যার আনন্দ ইয়োগাতে যোগ দিয়েছেন। যাঁর ধ্যান - জ্ঞান, গবেষণা- ঘুম, চিন্তা- মনন ও সেবা - উন্নয়ন ডায়াবেটিসকে নিয়েই। কিভাবে ডায়াবেটিস সেবা সকল মানুষের দোর গোড়ায় পৌঁছানো যায় সেরকম ভাবনা নিয়েই কাজ করে চলেছেন প্রতিনিয়ত। এরকম একজন দক্ষ চিকিৎসককে পেয়ে তারা সত্যিই গর্বিত। আশা করি আনন্দ ইয়োগা এন্ড ওয়েলনেস ইন্সটিটিউট ডায়াবেটিস সেবায় আপনাদের কাছে নতুন মাত্রা নিয়ে হাজির হবে।

তিনি ঢাকা কলেজ হতে স্টার মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জন্স হতে এফসিপিএস প্রথম পর্ব সমাপ্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এফসিপিএস কোর্স সম্পন্ন করেন। তিনি বারডেম হতে ডায়াবেটিসের উপর সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি কোর্স সম্পন্ন করেন। তিনি ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের স্টেনো ডায়াবেটিস সেন্টার এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ কোলাবোরেশানে স্টেনো এডভান্সড কোর্স ইন ডায়াবেটিস কোর্স সম্পন্ন করেন এবং পরবর্তীকালে আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশন হতে পোস্ট গ্র্যাজুয়েট এডভান্সড কোর্স ইন ডায়াবেটিস সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডায়াবেটিস হাসপাতালে (বিআইএইচএস) ২০০৮ সাল হতে ২০২০ পর্যন্ত ডায়াবেটিস, ফুট কেয়ার এবং সার্জারীতে কাজ করেন। ডায়াবেটিসের উপর দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক সকালবেলা তিনি শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশনে পরিচালক(স্বাস্থ্য)" এবং আনন্দ ইয়োগা এন্ড ওয়েলনেস ইন্সটিটিউটে "সিনিয়র কনসালট্যান্ট এবং ফ্যাকাল্টি মেম্বার" হিসেবে যোগ দিয়েছেন। তিনি প্রতিষ্ঠানের ডিভিশন অব ডায়াবেটিস এর
"ডিভিশনাল হেড" হিসেবেও দায়িত্ব পালন করবেন।ডা. অসিত মজুমদার স্যারের এই অর্জনে মোটিভেশনাল একাডেমী পরিবারও গর্বিত।

ডা. অসিত মজুমদার স্যার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনে যুক্ত আছেন। তাঁর উদ্যোগে তারুণ্য ডেভলপমেন্ট সোসাইটি এবং বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার প্রতিষ্ঠিত হয়। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিউনিটি বেজড হেলথ কেয়ার প্রজেক্টের নিবীড় পরীবিক্ষণ টীমে টীম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডায়াবেটিক রিসার্চ টীমে ক্লিনিক্যাল ট্রায়াল টীমের হেড হিসেবে কাজ করছেন।

তিনি তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ প্রজন্ম পুরস্কার '৯৫, বঙ্গবন্ধু গবেষণা সংস্থা পুরস্কার '৯৫, শেখ রাসেল স্মৃতি পদক '২২, দক্ষিণ এশিয়া শান্তি পুরস্কার '২৩ এবং সুইসডার্ম গ্লোবাল স্বাস্থ্য সচেতনতা পুরস্কার '২৩ অর্জন করেন। করোনাকালে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপনসেবলিটিজ (FDSR) কর্তৃক স্বাস্থ্যসেবায় CERTIFICATE FOR APPRECIATION অর্জন করেন। ডা. অসিত মজুমদার স্যার কর্মজীবনের শুরু হতেই করোনাকালসহ বিভিন্ন সময় লক্ষ লক্ষ রোগির ফ্রী চিকিৎসা পরামর্শ প্রদান করেছেন এবং করে চলছেন।

তিনি চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থেকে সোশ্যাল মোটিভেটর হিসেবে কাজ করছেন। ডা. অসিত মজুমদার স্যার লেখালেখি করে চলেছেন দীর্ঘ ত্রিশ বছর ধরে। তাঁর ক্ষুরধার লেখনী সমাজ বিবর্তনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর একটি উপন্যাসও প্রকাশের অপেক্ষায় রয়েছে। ডা. অসিত মজুমদার স্যার সকাল ৭:৩০ মালিবাগ মেডিনোভায় এবং বিকেল ৩ টায় গ্রীন রোড পান্থপথ সিগনাল এলাকায় রোগী দেখেন। কনটাক্ট নং ০১৭১২৮৯৪৮৩২
মোটিভেশনাল একাডেমী এর পক্ষ থেকে স্যারের জন্য অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা।

যোগাযোগের ঠিকানা
আনন্দ ইয়োগা এন্ড ওয়েলনেস ইন্সটিটিউট
২০৭/এ, সোবহানবাগ বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭, জুট কলোনীর ২নং গেট, ঢাকা
সংসদ ভবন থেকে ৩ মিনিটের পথ এবং ফার্মগেট মেট্রোরেল থেকে মাত্র ৫ মিনিটের পথ।
হটলাইনঃ ০১৭৩০৩৬২৮৮৮

03/02/2023

কার সঙ্গে কোন্ ভাষায় কথা বলতে হবে তা জানা এবং আচরণগত শিক্ষা গতানুগতিক শিক্ষার চেয়ে বেশী জরুরী।
COMMUNICATION SKILL

সুস্থ, সামর্থ্য,  শিক্ষিতকর্মঠ বিলিওনিয়ার।।যা হয়েছে ভালো হয়েছেযা কিছু হবে এটা নিশ্চয়ইআরো ভালো কিছু হবে।কোন কাজে না বলব ন...
03/02/2023

সুস্থ, সামর্থ্য, শিক্ষিত
কর্মঠ বিলিওনিয়ার।।

যা হয়েছে ভালো হয়েছে
যা কিছু হবে এটা নিশ্চয়ই
আরো ভালো কিছু হবে।

কোন কাজে না বলব না এটা পারি না ওটা পারি না বলব না।

সব কাজ পারি, সব কাজ করব। সব কাজ করতে আপ্রাণ চেষ্টা করব।।

কার সাথে কিভাবে আচরণ করতে হবে কোন ভাষায় কথা বলতে হবে তা সব সময় শিখব।

মানুষের সাথে সব সময় সঠিক আচরণ করব।।
কারো সাথে কখনও উত্তেজিত ভাষায় কথা বলব না।।

মাথা গরম করার আগে বা কোন কাজ শুরুর আগে কয়েকবার ভাবব। কাজ শুরু করলে অবশ্যই কাজে লেগে থাকব।।
ডা. অসিত মজুমদার

03/02/2023

Course on Communication Skill, Counseling and Positive Thinking

03/02/2023

Communication Skill, Counseling and Positive Thinking

Address

গ্রীণরোড, Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোটিভেশনাল একাডেমী / Motivational Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share