»The Devils Squad«

»The Devils Squad« Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from »The Devils Squad«, Community Organization, Dhaka.

আসসালামু আলাইকুম 🌸আজ আমাদের গ্রুপের প্রিয় সদস্য মাহবুবুর রহমান গাজী (Tanki Bhai🐸) এর জন্মদিন 🎂🎉হ্যাপি বার্থডে গাজী ভাই 💐...
16/04/2026

আসসালামু আলাইকুম 🌸
আজ আমাদের গ্রুপের প্রিয় সদস্য মাহবুবুর রহমান গাজী (Tanki Bhai🐸) এর জন্মদিন 🎂🎉
হ্যাপি বার্থডে গাজী ভাই 💐💐💐
গাজী ভাই— গ্রুপের এমন একজন, যার সাথে খুব অল্প সময়েই সবার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় ❤️✨
তার সহজ-সরল আচরণ আর মিশুক স্বভাবের জন্যই উনি সবার কাছে আলাদা 💛💛💛
বরিশাল্লা একসেন্টে “বদ্দা” ডাকা আর হালকা দুষ্টামি—এই জিনিসগুলো গ্রুপের আড্ডাগুলোকে একটু বেশি হাসির করে তোলে 😄💚

আড্ডা হোক বা ট্যুর—
গাজী ভাই থাকলে সবকিছুর সাথে সুন্দর ভাবে মিশে যান 💙💙💙 একজন ভালো ট্যুর পার্টনার হিসেবে উনাকে আমরা সবসময়ই পাশে পাই 🌍✨
তবে শুধু ফান না—
উনি যথেষ্ট রেসপেক্টফুল আর হেল্পফুল একজন মানুষ 🤍 প্রয়োজনে পাশে থাকা, দায়িত্ব নিলে সেটা ঠিকভাবে করার চেষ্টা করা—এই জিনিসগুলোই উনাকে আরও স্পেশাল করে তোলে 💜💜💜

ব্যস্ততা থাকলেও গ্রুপের প্রতি তার একটা আলাদা টান সবসময়ই দেখা যায় 💖💖💖 এই জায়গাটাই তাকে আমাদের কাছে আরও কাছের করে রাখে 💚✨

আজকের এই বিশেষ দিনে আমরা দোয়া করি—
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, জীবনের সবকিছু সহজ করে দিন,
এবং সবসময় ভালো রাখুন 🤲💖
এভাবেই থাকুন আমাদের সাথে—
আমাদের পরিচিত সেই Tanki Bhai হয়ে 😄💞
Love From Squad Leader and his team 💕

আসসালামু আলাইকুম 🌸আজ আমাদের গ্রুপের মডারেটর, সবার প্রিয় Esha Moni এর জন্মদিন 🎂🎉হ্যাপি বার্থডে Esha Moni 💐💐💐Esha এমন একজন...
31/03/2026

আসসালামু আলাইকুম 🌸
আজ আমাদের গ্রুপের মডারেটর, সবার প্রিয় Esha Moni এর জন্মদিন 🎂🎉
হ্যাপি বার্থডে Esha Moni 💐💐💐
Esha এমন একজন, যাকে আলাদা করে পরিচয় করার দরকার পড়ে না…সময়, ব্যবহার আর উপস্থিতি এই তিনটাই তাকে আমাদের সবার কাছে নিজের মানুষ বানিয়ে দিয়েছে ❤️✨
শুরুর দিক থেকে এখন পর্যন্ত—যেভাবে উনি সবার সাথে মিশে গেছেন, যেভাবে নিজের জায়গা নিজেই তৈরি করেছেন, সেটা সত্যিই স্পেশাল 💙💙💙
অনেকেই আসে, অনেকেই হারিয়ে যায়… কিন্তু কিছু মানুষ থাকে কারণ তারা থাকতে জানে।
Esha Moni ঠিক সেইরকমই একজন 💛💛💛

গ্রুপের একজন দায়িত্বশীল মডারেটর হিসেবে—
উনি শুধু দায়িত্ব পালনই করেন না, বরং নিজের জায়গা থেকে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করেন 💚💚💚 যখনই দরকার হয়েছে, আমরা তাকে পাশে পেয়েছি— তার না বলার অভ্যাস নেই বললেই চলে 💜💜💜 নিজের ব্যক্তিগত জীবন, ব্যস্ততা সব কিছুর মাঝেও যেভাবে গ্রুপকে সময় দেন, কেয়ার করেন এটা সত্যিই রিসপেক্ট করার মতো 🤍✨

আড্ডা হোক, কি হোক বা কোনো সিরিয়াস মোমেন্ট Esha ভাই থাকলে সবকিছুতেই একটা আলাদা ভাইব চলে আসে 😄তার চঞ্চলতা, হাসি, আর সবার সাথে সহজে মিশে যাওয়ার স্বভাব—
এই জিনিসগুলোই তাকে সবার থেকে আলাদা করে তোলে 💖💖💖 মাঝে মাঝে একটু ভাই মোড অন হয়ে যায় 🐸 কিন্তু ওই ভাই-ই আবার সবার মুড ঠিক করে দেয়, কারো কষ্ট থাকলে সেটা বুঝে ফেলে—এবং নিজের মতো করে পাশে থাকার চেষ্টা করে 💙💙💙

The Devil’s Squad-এর জার্নি তে কিছু মানুষ থাকে—যারা সময়ের সাথে সাথে শুধু সদস্য না,
একটা অভ্যাস, একটা কমফোর্ট জোন হয়ে যায় 🌷
Esha Moni ঠিক তেমনই একটা নাম—যাকে ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ মনে হয় 💚

আজকের এই বিশেষ দিনে আমরা দোয়া করি—
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, সবসময় হাসিখুশি রাখুন, আপনার জীবনের প্রতিটা ধাপে শান্তি, সফলতা আর বারাকাহ দান করুন 🤲💖
আপনার মনের সব নেক ইচ্ছা পূরণ হোক,
আর এভাবেই আপনি থাকুন আমাদের মাঝে—
আমাদের সেই চিরচেনা Esha ভাই হয়ে 😄💞

Love From Squad Leader and his team 💕

আসসালামু আলাইকুম 🌸আজ আমাদের গ্রুপের সবচেয়ে পুরোনো এবং অন্যতম প্রিয় সদস্য Sanjid Ahmed Manik এর জন্মদিন 🎂🎉হ্যাপি বার্থড...
20/03/2026

আসসালামু আলাইকুম 🌸
আজ আমাদের গ্রুপের সবচেয়ে পুরোনো এবং অন্যতম প্রিয় সদস্য Sanjid Ahmed Manik এর জন্মদিন 🎂🎉
হ্যাপি বার্থডে Manik 🎈🎈🎈
মানিক— এমন একজন, যার সাথে আমাদের পথচলার শুরুটা এতটাই পুরোনো যে আলাদা করে পরিচয়ের গল্প মনে করাও কঠিন। ছোটবেলা থেকেই The Devil’s Squad-এর সাথে যুক্ত থাকা এই মানুষটা আজ সত্যিই গ্রুপের এক নির্ভরতার নাম ❤️✨
একসময় যে ছেলেটার নামে কমপ্লেইন থামতো না, সেই মানিকই আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে— যেখানে গ্রুপের যেকোনো ব্যাপারে চোখ বন্ধ করে ভরসা করা যায় 💙💙💙

সময়টা তাকে শুধু বড় করেনি, বরং বুঝিয়েছে— কোথায় সিরিয়াস হতে হয়, আর কোথায় নিজের জায়গাটা ধরে রাখতে হয় 💛
The Devil’s Squad-এর জন্য তার ডেডিকেশন সবসময়ই আলাদা ছিল। যত ব্যস্ততাই থাকুক, যত সার্কেলই থাকুক— দিন শেষে মানিকের একটা বড় অংশ এই গ্রুপের সাথেই জড়িয়ে থাকে 💚💚💚
তার সেই চিরচেনা “সালাম বিক্রি”, হালকা ফাইজলামি, আর মেয়েদের সাথে একটু বেশি ফ্রেন্ডলি আচরণ— এগুলো এখন মানিকের পরিচয়ের অংশ হয়ে গেছে 😆🐸

আর খাবারের প্রতি ভালোবাসা থাকলেও শরীরের অবস্থা দেখলে এখনো সবাই একটু চিন্তায় পড়ে যায় 🤭
মানিক শুধু একজন মেম্বার না— সে এই গ্রুপের একটা জার্নি, একটা পরিবর্তনের গল্প।
শুরু থেকে এখন পর্যন্ত— সে প্রমাণ করেছে, সময়ের সাথে মানুষ বদলায়, এবং সেই পরিবর্তনটা সুন্দরও হতে পারে 🤍✨

আজকের এই দিনে আমাদের দোয়া—
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার জীবনের প্রতিটা ধাপে সফলতা দান করুন, এবং আপনার মনের সব নেক ইচ্ছা পূরণ করুন 🤲💖
এভাবেই থাকুন আমাদের সাথে— The Devil’s Squad-এর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে 🖤
Love From Squad Leader and his team 💞

🌙 ঈদ মোবারক 🌙পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।মহান আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবু...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
মহান আল্লাহ আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন।
সবার জীবন আনন্দ, শান্তি ও সুখে ভরে উঠুক।
🌙 ঈদ মোবারক 🌙

আসসালামু আলাইকুম 🌸আজ আমাদের গ্রুপের সদস্য Adiva Jahan এর বার্থডে 🎂🎉হ্যাপি বার্থডে Adiva Jahan 💐💐💐Adiva আমাদের গ্রুপে নতু...
14/03/2026

আসসালামু আলাইকুম 🌸
আজ আমাদের গ্রুপের সদস্য Adiva Jahan এর বার্থডে 🎂🎉
হ্যাপি বার্থডে Adiva Jahan 💐💐💐
Adiva আমাদের গ্রুপে নতুন হলেও অল্প সময়ের মধ্যেই সবার সাথে সুন্দরভাবে মিশে গেছেন ❤️। নতুন হিসেবে আলাদা করে বোঝার সুযোগই দেননি— একদম স্বাভাবিকভাবেই গ্রুপের অংশ হয়ে গেছেন 💛💛💛
গ্রুপে এমন সহজ-সরল ও ভদ্র উপস্থিতি সবসময় ভালো লাগে 💚💚💚। আশা করি সামনে দিনগুলোতে আপনাকে আরও বেশি একটিভভাবে আমাদের সাথে পাবো এবং এভাবেই গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন 🤍✨
আজকের এই বিশেষ দিনে দোয়া করি— আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, হাসিখুশি রাখুন এবং জীবনের প্রতিটি ধাপে সফলতা দান করুন 🤲
আপনার জন্মদিনগুলো এভাবেই আমাদের সাথেই কাটুক ইনশাআল্লাহ 🌷
Love From Squad Leader and his team 💞

আসসালামু আলাইকুম 😊আজ আমাদের The Devil's Squad এর অন্যতম শক্ত ভরসা — Foysal Ahmed ভাইয়ের জন্মদিন 🎂🎁শুভ জন্মদিন ফয়সাল ভাই...
28/02/2026

আসসালামু আলাইকুম 😊
আজ আমাদের The Devil's Squad এর অন্যতম শক্ত ভরসা — Foysal Ahmed ভাইয়ের জন্মদিন 🎂🎁
শুভ জন্মদিন ফয়সাল ভাই! 💙✨
গ্রুপের শুরু থেকে আজ পর্যন্ত — সময় বদলেছে, মানুষ বদলেছে, পরিস্থিতি বদলেছে… কিন্তু কিছু মানুষ কখনো বদলায় না। আপনি সেই মানুষদের একজন। 💛
আপনার সাথে আমাদের সম্পর্কটা শুধু একটা অনলাইন গ্রুপের পরিচয় না, বরং এটা ধীরে ধীরে এক ধরনের পরিবারে পরিণত হয়েছে। শুরু থেকেই আপনার ভদ্র ব্যবহার, পজিটিভ মানসিকতা আর আন্তরিকতা দিয়ে আপনি সবার মন জয় করে নিয়েছেন। 🧡
The Devil's Squad অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, অনেকেই এসেছে-গেছে… কিন্তু আপনি সবসময় অবিচলভাবে পাশে থেকেছেন। কোনো অভিযোগ ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই — যখন যেমন দরকার হয়েছে, সেভাবেই সাপোর্ট দিয়েছেন। 🤎
আপনি আমাদের সবচেয়ে লয়াল এবং ডেডিকেটেড মানুষদের একজন। নিজের ব্যস্ততা, নিজের সমস্যা আড়ালে রেখে সবসময় গ্রুপের জন্য সময় দিয়েছেন। আপনার একটিভিটি শুধু উপস্থিতি না — এটা দায়িত্ববোধের প্রমাণ। 💚
আপনার মতো একজন মানুষ থাকলে একটা গ্রুপ শুধু গ্রুপ থাকে না, সেটা হয়ে যায় বন্ধুত্বের জায়গা, ভরসার জায়গা। 💖
আজকের এই বিশেষ দিনে আমরা আন্তরিকভাবে দোয়া করি —
আল্লাহ আপনাকে সুস্থতা, শান্তি, সফলতা এবং দীর্ঘ হায়াত দান করুন। আপনার সকল নেক ইচ্ছা পূরণ হোক। আপনার হাসিমুখ যেন সবসময় এভাবেই আমাদের মাঝে থাকে। 🤲✨
আমরা চাই আগামী বছরগুলোতেও ঠিক এভাবেই আপনাকে পাশে পেতে।
The Devil's Squad এর এই যাত্রা আপনার মতো মানুষদের কারণেই বিশেষ। 💝
শুভ জন্মদিন আবারও, ফয়সাল ভাই 🎂💙
Love From The Squad Leader and his team💞

আসসালামু আলাইকুমআজ The Devil’s Squad-এর একজন খুব পরিচিত, খুব আপন এবং দীর্ঘদিনের সদস্য Md Nayn Hasan-এর জন্মদিন! 🎉🎂🎊 শুভ ...
04/02/2026

আসসালামু আলাইকুম
আজ The Devil’s Squad-এর একজন খুব পরিচিত, খুব আপন এবং দীর্ঘদিনের সদস্য Md Nayn Hasan-এর জন্মদিন! 🎉🎂
🎊 শুভ জন্মদিন নয়ন ভাই! 💐💐

নয়ন ভাই আমাদের গ্রুপে শুধু আছেন এমন না—তিনি সময়ের সাথে সাথে নিজের আচরণ, দায়িত্ববোধ আর আন্তরিকতা দিয়ে এই পরিবারে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। ❤️
শুরু থেকে মিশতে একটু স্লো হলেও তাঁর অমায়িক ব্যবহার আর বন্ধুসুলভ মনোভাব সবাইকে সহজেই কাছে টেনেছে।
গ্রুপের অনেক ট্যুর, অনেক আড্ডা আর অনেক স্মরণীয় মুহূর্তে নয়ন ভাই ছিলেন আমাদের সাথেই। 🧳✨
আর একটা বিষয় না বললেই নয়—নয়ন ভাই নিজের ছবি তুলতে ভীষণ ভালোবাসেন 😄📸
নিজের ছবি বেশি তোলা নিয়ে আমরা প্রায়ই তাকে নিয়ে মজা করি, আর এই ছোটখাটো হাসি-ঠাট্টাগুলোই তো গ্রুপকে আরও প্রাণবন্ত করে তোলে। 💙

নিউলি ম্যারিড হওয়ার পরও নয়ন ভাই আগের মতোই গ্রুপের সাথে যুক্ত আছেন—ব্যস্ততার মাঝেও যোগাযোগ রাখেন, ইভেন্টে উপস্থিত থাকেন, আর প্রয়োজনে দায়িত্ব নিতে পিছপা হন না। 💍🤍

এই জায়গাটাতেই তার মানুষ হিসেবে বড়ত্বটা বোঝা যায়। তিনি এমন একজন মানুষ, যিনি কথা কম হলেও কাজের সময় সবসময় সামনে থাকেন।
গ্রুপের বিষয়ে ভাবা, প্রয়োজনে পাশে থাকা, আর কোনো ঝামেলা ছাড়াই নিজের জায়গাটা ধরে রাখা—এই গুণগুলো নয়ন ভাইকে The Devil’s Squad-এর নির্ভরযোগ্য সদস্যদের একজন করে তুলেছে। 💚
আজকের এই বিশেষ দিনে আমাদের দোয়া—
আল্লাহ যেন নয়ন ভাইকে সবসময় সুস্থ রাখেন, সুখে রাখেন 🤲
দাম্পত্য জীবনে বরকত দান করেন
এবং আগামীর দিনগুলোতেও তিনি যেন আমাদের এই পরিবারটির সাথেই থাকেন। 💫
💐 Love From The Squad Leader and His Team 💐

আসসালামু আলাইকুম 🌸আজ The Devil’s Squad-এর একজন পুরোনো মুখ, Kabir ওরফে Nahidul-এর জন্মদিন 🎉Happy Birthday, Nahidul 🎂নাহিদ...
24/01/2026

আসসালামু আলাইকুম 🌸
আজ The Devil’s Squad-এর একজন পুরোনো মুখ, Kabir ওরফে Nahidul-এর জন্মদিন 🎉
Happy Birthday, Nahidul 🎂
নাহিদুল আমাদের গ্রুপের সেই মানুষদের একজন, যাদের উপস্থিতি খুব বেশি শব্দ করে না, কিন্তু অভাবটা ঠিকই টের পাওয়া যায়। শুরু থেকেই তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন আচরণ, ব্যবহার আর দায়িত্ববোধ দিয়ে 🤍।

আমাদের এই সম্পর্কের সূচনা হয়েছিল আফনান আহমেদ মাসুমের হাত ধরেই—ধন্যবাদ মাসুম, এমন একজন সহজ মানুষকে আমাদের দলে যুক্ত করার জন্য 💙। সময়ের সাথে নাহিদুল শুধু একজন সদস্যই নন, বরং গ্রুপের স্বাভাবিক rhythm-এর অংশ হয়ে উঠেছেন।

পেশাগতভাবে একজন photographer হলেও, গ্রুপের ভেতরে তিনি সবসময় একজন সাধারণ ভাই হিসেবেই থেকেছেন 📸। নিজের কাজ নিয়ে ব্যস্ততার মাঝেও গ্রুপের খোঁজ রাখা, প্রয়োজনে পাশে দাঁড়ানো—এই জিনিসগুলো তিনি নীরবে করে গেছেন 💚।
নাহিদুল এমন একজন মানুষ, যিনি অকারণ কথা, অপ্রয়োজনীয় বিতর্ক বা নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলেন। এই মানসিকতাই তাকে একজন ভরসাযোগ্য এবং সম্মানযোগ্য সদস্য হিসেবে আলাদা করে তুলে ধরে 🤝।

আজকের এই দিনে আমরা দোয়া করি—
আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন,
আপনার কাজ ও জীবনে বরকত দেন,
আর সামনের দিনগুলোতে আপনি যেন নিজের পেশা ও ব্যক্তিগত জীবনে আরও এগিয়ে যান 🌿

Happy Birthday once again, Nahidul
Love from the Squad Leader and the entire team 💖

আসসালামু আলাইকুম ☺️আজ আমাদের গ্রুপের Sajjad Sam-এর জন্মদিন 🎉🎉Happy Birthday Sajjad Sam 🎂🎂🎂Sajjad Sam আমাদের গ্রুপের সাথে...
04/01/2026

আসসালামু আলাইকুম ☺️
আজ আমাদের গ্রুপের Sajjad Sam-এর জন্মদিন 🎉🎉
Happy Birthday Sajjad Sam 🎂🎂🎂
Sajjad Sam আমাদের গ্রুপের সাথে যুক্ত হওয়ার পর থেকেই একধরনের স্থিরতা আর ভরসার জায়গা তৈরি করেছেন। কথাবার্তা ও আচরণে তিনি এমন একজন মানুষ, যাকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না—সময়ই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে 🤍🤍🤍।
Afnan Masum-এর মাধ্যমে আমাদের এই পরিচয় তৈরি হয়েছিল, আর সেই পরিচয় আজ বিশ্বাস আর দায়িত্ববোধে রূপ নিয়েছে 💚💚💚। Sam সবসময় আলোচনায় থাকেন না, কিন্তু প্রয়োজনের সময় তাকে সবসময়ই পাওয়া যায়—এটাই তার সবচেয়ে বড় গুণ।
প্রবাসে থেকেও গ্রুপের খোঁজ রাখা, সময় দেওয়া, সিদ্ধান্তের মুহূর্তে পাশে থাকা—এসব তিনি নীরবে করে যান 💙💙💙। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তিনি কখনো পিছপা হননি, আবার অপ্রয়োজনীয় কথা বা অভিযোগের পথেও হাঁটেননি। এই স্থিরতা ও পরিমিত আচরণই তাকে আলাদা করে তুলে ধরে।
The Devil’s Squad-এর জন্য Sam মানে হলো—একজন dependable মানুষ, যাকে নির্ভর করে দায়িত্ব দেওয়া যায় 🧡🧡🧡। গ্রুপের পরিবেশ ঠিক রাখতে এবং সবাইকে একসাথে রাখতে তার অবদান নীরব হলেও গুরুত্বপূর্ণ।
আজকের এই বিশেষ দিনে আমরা দোয়া করি—
আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন,
কাজে ও জীবনে বরকত দেন,
আর সামনের প্রতিটা বছরেও আপনি যেন আমাদের সাথেই থাকেন 💛💛💛
Happy Birthday once again!
Love from The Squad Leader and his team 💝💝💝

আসসালামু আলাইকুম 😊আজ আমাদের গ্রুপের Jannatul Ferrous এর জন্মদিন 🎈🎈🎈Happy Birthday Jannatul 🎂🎂🎂Jannatul আমাদের গ্রুপে আসা...
03/01/2026

আসসালামু আলাইকুম 😊
আজ আমাদের গ্রুপের Jannatul Ferrous এর জন্মদিন 🎈🎈🎈
Happy Birthday Jannatul 🎂🎂🎂
Jannatul আমাদের গ্রুপে আসার পর অল্প সময়ের মধ্যেই তার সহজ, বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সবার সাথে সুন্দরভাবে মিশে গেছেন ❤️❤️❤️। কথাবার্তায় ও ব্যবহারে উনি একজন ভদ্র ও ইতিবাচক মানুষ—যার জন্য খুব দ্রুত সবার কাছে আপন হয়ে উঠেছেন।
গ্রুপের এক্টিভিটিসের দিক থেকে সবসময় সামনে না থাকলেও, কোনো কাজে ডাকলে কখনোই না বলেন না 💛💛💛। নিজের ব্যস্ততার মাঝেও গ্রুপের সাথে সংযোগটা ধরে রাখার চেষ্টা করেন, যা সত্যিই প্রশংসনীয়। The Devil’s Squad এর প্রতি রয়েছে তার আন্তরিকতা ও সম্মান।
নিজের জীবন ও দায়িত্ব সামলে উনি যেভাবে গ্রুপের পাশে থাকার চেষ্টা করেন, সেটাই প্রমাণ করে উনি একজন ভালো মানসিকতার মানুষ 🧡🧡🧡। ঝামেলা বা অভিযোগের বাইরে থেকে নীরবে নিজের জায়গাটা ধরে রাখাটাও একটা বড় গুণ।
আজকের এই বিশেষ দিনে আমরা দোয়া করি—
আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন,
হাসি–খুশিতে রাখেন,
আর জীবনের প্রতিটি পদক্ষেপে নেকি ও বরকত দান করেন 💚💚💚
সবসময় এভাবেই The Devil’s Squad এর সাথে থাকবেন—এই প্রত্যাশাই রইলো।
Love from The Squad Leader and his team 💝💝💝

A new year begins with a reminder —time moves on, but purpose should remain clear.Every ending carries lessons,every beg...
31/12/2025

A new year begins with a reminder —
time moves on, but purpose should remain clear.
Every ending carries lessons,
every beginning carries responsibility.
What we couldn’t achieve taught us patience,
what stayed with us became a blessing.
Allah reminds us:
“Do not lose hope in the mercy of Allah.” (Surah Az-Zumar 39:53)

Happy New Year 2026 ❤️

আসসালামু আলাইকুম 🌸আজ আমাদের গ্রুপের Farhana Khatun Gungun এর বার্থডে 🎂🎉হ্যাপি বার্থডে Farhana Khatun Gungun 💐💐💐গুনগুন— এ...
17/11/2025

আসসালামু আলাইকুম 🌸
আজ আমাদের গ্রুপের Farhana Khatun Gungun এর বার্থডে 🎂🎉
হ্যাপি বার্থডে Farhana Khatun Gungun 💐💐💐

গুনগুন— এমন একজন মানুষ, যাকে শব্দে বর্ণনা করা সবসময় কঠিন। গ্রুপে যোগ দেওয়ার পর থেকে উনি শুধু উপস্থিত থাকেননি, বরং নিজের স্বভাব, আন্তরিকতা ও প্রাণচঞ্চল ব্যক্তিত্ব দিয়ে সবার হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন ❤️✨।

চঞ্চলতা, হাসি, আর মিশুকে আচরণ— এই তিনটিই গুনগুনকে গুনগুন বানায়। তার সাথে কথা বললে মনে হয়, আমরা তাকে বহু বছর ধরেই চিনি। অসাধারণ অমায়িক— এবং ঠিক সেই কারণেই পুরো গ্রুপ তাকে নিজের মানুষ মনে করে 💛💛💛।

আমাদের মডারেটর ঈশা রহমানকে ধন্যবাদ, এত সুন্দর মন-মানসিকতার একজন মানুষকে The Devil's Squad-এ যুক্ত করার জন্য 🤍🌿

গুনগুনের গ্রুপের প্রতি যে আন্তরিকতা— তা সত্যিই বিরল। প্রয়োজন হলে সবার আগে পাশে দাঁড়ান, আর হাসি-ঠাট্টার মুহূর্তগুলোতে তার উপস্থিতি না থাকলে গ্রুপ যেন অপূর্ণ লাগে❤️💚

গুনগুন অতিরিক্ত লম্বা হওয়ার কারণে আমরা পুরা গ্রুপ আবহাওয়া পূর্বাভাস সবার আগে পাই🐸🐸🐸 টাওয়ারের মতো লম্বা হলেও বাতাসে উড়ে যাওয়ার সম্ভবনা থাকায় অনেক সময় গ্রুপের ইভেন্টে আমরা তাকে বেঁধে রাখি 😆কিছু ক্ষেত্রে টিউবলাইট এর মত আচরণ করলেও বাস্তবে উনি হেলজিন এর মতই উজ্জ্বল।

এবারের জন্মদিনটা আরও স্পেশাল…
কারণ গুনগুনের সামনে রয়েছে বিয়ের অনুষ্ঠান, একটি নতুন যাত্রার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তিনি।
এই নতুন অধ্যায় তার জীবনে শান্তি, সুখ, এবং অনন্ত আনন্দ বয়ে আনুক— এটাই আমাদের আন্তরিক দোয়া 🤲💚

দোয়া করি— আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, হাসি বজায় রাখুন, এবং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে বারাকাহ দান করুন।
আপনার জন্মদিনগুলো সবসময় আমাদের সাথে, আমাদের পরিবারের মাঝেই কাটুক 🤍✨

Love From Squad Leader and his team 💞

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when »The Devils Squad« posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share