বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব দেশের অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ কর?

22/08/2023

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গরু চুরির সংবাদ করায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ।

ভোলা জেলার বোরহানউদ্দিনে গরু চুরির সংবাদ করায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইবুনালে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ডের আহাম্মদিয়া মাদ্রাসার বাসিন্দা মো: নেছারউদ্দিন পিতাঃ মাওলানা কাসেম, বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আসামি গন হলেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ইউছুফ আহসান, মোঃ জিহাদ হোসেন,
মোঃ তুহিন খন্দকার, মোঃ হুমায়ুন কবির।

গত ১৮ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ৩ টায় বোরহানউদ্দিন উপজেলা পক্ষিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আব্দুস সোবহানের তিনটি আব্দুল বারের তিনটি মিলে ৬ টি গরু চুরি হয়। গরুর পায়ের চিহ্ন ধরে বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডে আহম্মদিয়া মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ ১০ জনকে আটক করেন।

মাদ্রাসা থেকে ৬ টি গরু ১ টি মোটরসাইকেল, ১ টি পাম্প মেশিন উদ্ধার করেন পুলিশ। সেখান থেকে মাদ্রাসার ৪ শিক্ষার্থী এবং চোর চক্রের গডফাদার নেছার উদ্দিনের স্ত্রীসহ আটক করে থানায় নিয়ে যায়।

ওই ঘটনায় আসামিদেরকে ভোলার বিজ্ঞ জজ আদালতে সোপর্দ করা হয়। মাদ্রাসা শিক্ষার আড়ালে গরু চুরির ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। সংবাদকর্মীরা ঘটনা স্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন।

গরু চুরির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে চোর চক্রের মূল হোতা নেসার উদ্দিন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার সহ আরো ৫ জনের নাম উল্লেখ করে সাইবার ট্রাইবুনালে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় তোলে। সকলে গরু চুরের ক্ষমতার উৎস সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনাকে কেন্দ্র করে ভোলা জেলার সকল সাংবাদিক সংগঠন ও সংবাদকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়; বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী ও বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক।

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/05/2023

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

08/03/2023

তোমার পেজে ঘুরে আসলাম....
অসম্ভব সুন্দর কনটেন্ট
মাশা-আল্লাহ, আলহামদুলিল্লাহ❤️❤️❤️❤️

27/12/2022

অনলাইন নিউজ পোর্টাল 'দ্য রিপোর্ট'-এর অ্যাসাইনমেন্ট এডিটর শারমিন শবনমের হাতিরঝিলে বাসা থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

23/03/2022

প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

দেশের সকল মানুষ যখন করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সারাদেশে সাধারণ ছুটি তথা এক ধরনের অঘোষিত লকডাউন চলছে তখন গ্রাম বাংলার খেটে খাওয়া দিন মজুর সবচেয়ে ক্ষতিগ্রস্থ ও দুর্বিষহ দিন কাটাচ্ছিল।

সেই খেটে খাওয়া দিনমজুরদের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য বরাদ্দ চলছিল। ঠিক সেই মুহুর্তে আমি ছুটিতে আমার দেশের বাড়ি ভোলা,বোরহানউদ্দিন অবস্থান করছিলাম।

এখানে দেখলাম প্রভাবশালীদের প্রভাবে সেই খেটে খাওয়া দিনমজুর তাদের সরকারি বরাদ্দকৃত খাদ্য সঠিক ভাবে পাচ্ছিলনা।

আমি পেশাগত ও মানবিক দিক থেকে সেই অনিয়মের প্রতিবাদ করেছিলাম। আর অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর নেমে আসে দুর্নীতিবাজ প্রভাব শালীদের নিষ্ঠুর নির্যাতন। এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে বর্বর হামলা চালানো হয়।

যা সারা দেশের মানুষ সোশ্যাল মাধ্যমেও সংবাদমাধ্যমে লক্ষ্য করেছেন। আমার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়। যে কারণে আমি মারাত্মক জখম হয় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি।

আমার এই দুঃসময়ে দেশের যে সকল গণমাধ্যমকর্মী বন্ধু ও সংবাদমাধ্যম পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের সাহস যুগিয়েছেন, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

আমি প্রত্যয় ব্যক্ত করছি যতক্ষণ জীবন আছে ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে এবং দেশের কোনো গণমাধ্যম কর্মীর উপর যখনই নির্যাতন আসবে বা নিপীরন আসবে আমি ও আমার সংগঠন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব তাদের পাশে দাঁড়াবো।

আমার পাশে দাঁড়ানোর সকল গণমাধ্যম কর্মীদের আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাগর চৌধুরী
সভাপতি বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব

সম্পাদক ও প্রকাশক
wnews360.com

02/02/2022

বরিশালে সাংবাদিকদের ওপর হামলায় আহতরা হাসপাতালে শুয়ে আছে। বিশেষ প্রতিবেদকঃ আজ বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদাল....

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব:

Share