প্রমীলা নজরুল আর্কাইভ

Directions

প্রমীলা নজরুল আর্কাইভ প্রমীলা নজরুল আর্কাইভ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে, আর্ত মানবতার সেবায় নিবেদিত একটি সামাজিক সংগঠন

https://www.youtube.com/watch?v=Ct69U1sius4
23/09/2026

https://www.youtube.com/watch?v=Ct69U1sius4

শীঘ্রই আসছে বৈশাখী রেজা বর্ষা নিবেদিত, বর্ষা মাল্টিমিডিয়া প্রযোজিত...

23/09/2026

শীঘ্রই আসছে বৈশাখী রেজা বর্ষা নিবেদিত, বর্ষা মাল্টিমিডিয়া প্রযোজিত, রেজাউল করিম উজ্জ্বল এর পরিচালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন কাহিনী অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র "বিদ্রোহী নজরুল"। অফিসিয়াল ট্রেইলার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন কাহিনী অবলম্ব...
18/09/2026

ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন কাহিনী অবলম্বনে বাংলা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন রেজাউল করিম উজ্জ্বল। ছবিতে তুলে ধরা হবে নজরুল ও প্রমীলার জীবনের নানা দিক এবং তাদের জীবনে ঘটে যাওয়া জানা -অজানা কথা।
বর্ষা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবির নাম রাখা হয়েছে "অগ্নিবীণার প্রমীলা"। নজরুল ও প্রমীলার শৈশব থেকে শেষজীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। ছবিতে অভিনয় করবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। তবে এখনো কোন শিল্পী চুড়ান্ত হয়নি। ছবির বিভিন্ন চরিত্রে কিছু নতুন মুখও দেখা যাবে। শিল্পী বাঁচাই কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে কবি তীর্থ চুরুলিয়ায় শুরু হবে ছবির শুটিং।

শীঘ্রই আসছে বৈশাখী রেজা বর্ষা নিবেদিত, কাজী নজরুল ইসলামের শেষ জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম "শেষ যাত্রা...
17/09/2026

শীঘ্রই আসছে বৈশাখী রেজা বর্ষা নিবেদিত, কাজী নজরুল ইসলামের শেষ জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম "শেষ যাত্রায় নজরুল"। আপনাদের সার্বিক সহযোগিতা কাম্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়িতে নজরুল উৎসব, ২০২৬।                          ...
16/09/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়িতে নজরুল উৎসব, ২০২৬।
সাহিত্যকে শহরের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসা এবং সাহিত্যচর্চাকে ঘিরে মুক্ত আলোচনা ও চিন্তার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রমীলা নজরুল আর্কাইভ- এর উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা দেবীর বাস্তুভিটা তেওতা জমিদার বাড়িতে আয়োজন করা হয়েছে নজরুল উৎসব, ২০২৬।
আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সারা দিনব্যাপী খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আয়োজনে থাকছে কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, অ্যাওয়ার্ড বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশসেরা লেখকদের সঙ্গে আড্ডা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন ও কর্ম ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নজরুলের জীবন ও সাহিত্য কর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়; মানুষের জীবন, সমাজ, সংকট, স্বপ্ন ও বাস্তবতাকে দেখার একটি শক্তিশালী মাধ্যম। সেই ভাবনা থেকেই শহরকেন্দ্রিক সাহিত্যচর্চার বাইরে গ্রামের সাধারণ মানুষ, তরুণ ও সাহিত্যপ্রেমীদের কাছে সাহিত্যকে নিয়ে যাওয়ার এই উদ্যোগ।
প্রমীলা নজরুল আর্কাইভ নজরুল ও প্রমীলার জীবন এবং সৃষ্টি ও সাহিত্যচর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পথচলা শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তের লেখক, গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের সঙ্গে যুক্ত হয়ে শেখা এবং দেশে একটি সক্রিয় সাহিত্যচর্চার পরিবেশ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।
আয়োজনে লেখক, গবেষক, সাহিত্যিক, আবৃত্তিকার, সংগঠক ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত থাকবেন। সাহিত্যপ্রেমীদের জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০২৬।
আয়োজক: প্রমীলা নজরুল আর্কাইভ
তারিখ: ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার
সময়: সারা দিনব্যাপী
স্থান: কাজী নজরুল ও প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি, শিবালয়, মানিকগঞ্জ।

লেখক, প্রাবন্ধিক ও কলামিস্ট সোনিয়া তাসনিম প্রমীলা নজরুল আর্কাইভ- এর আজীবন সদস্যপদ গ্রহণ করায় প্রমীলা নজরুল আর্কাইভ পরিব...
15/09/2026

লেখক, প্রাবন্ধিক ও কলামিস্ট সোনিয়া তাসনিম প্রমীলা নজরুল আর্কাইভ- এর আজীবন সদস্যপদ গ্রহণ করায় প্রমীলা নজরুল আর্কাইভ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

লেখক, আবৃত্তিকার ও উপস্থাপিকা সোমা মুৎসুদ্দি প্রমীলা নজরুল আর্কাইভ- এর আজীবন সদস্যপদ গ্রহণ করায় প্রমীলা নজরুল আর্কাইভ প...
15/09/2026

লেখক, আবৃত্তিকার ও উপস্থাপিকা সোমা মুৎসুদ্দি প্রমীলা নজরুল আর্কাইভ- এর আজীবন সদস্যপদ গ্রহণ করায় প্রমীলা নজরুল আর্কাইভ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রমীলা নজরুল আর্কাইভের গর্বিত সদস্য হওয়ার সুযোগ।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন ও কর্মভিত্তি...
14/09/2026

প্রমীলা নজরুল আর্কাইভের গর্বিত সদস্য হওয়ার সুযোগ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা দেবীর জীবন ও কর্মভিত্তিক সামগ্রী সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত "প্রমীলা নজরুল আর্কাইভ" এর সঙ্গে নজরুল প্রেমীদের ব্যাপক সম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান। বিস্তারিত ফটোকার্ডে।

Address

18 West Matikata, Dhaka Cantonment, Dhaka-1206
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রমীলা নজরুল আর্কাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share