সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট

সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট রক্ত দিন, জীবন বাঁচান

৬ মে ২০০৬ দেশের ১৪তম সরকারী মেডিকেল কলেজ হিসেবে জন্মলাভ করে তৎকালীন বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ বর্তমান শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ। মানবসেবার মহান ব্রত নিয়ে এখানে ভর্তি হয় শতজন উদ্যমী প্রাণ। তাদেরই মধ্যে কেউ কেউ আবার হরিণীর মতো সচকিত হয়ে ওঠে ব্যথিতের আর্তনাদে, অসহায়ের হাহাকারে। শয্যাশায়ী পুত্রের জন্য এক ব্যাগ রক্তের আকুতি নিয়ে পিতা যখন থমকে দাঁড়ায় ওদের সামনে, ওরা পারেনি তাকে ফিরি

য়ে দিতে। হাসিমুখে দান করেছে শিরার ভেতর প্রবাহমান তাজা রক্ত। এই ত্যাগ এবং উপলবদ্ধিকে ধারণ করেই তারা ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটে। সেখানে হাস্যোজ্জ্বল প্রাণশক্তির অধিকারী তাপস ভাই, সজীব ভাই, চয়ন ভাই, অভি ভাই, সানোয়ার ভাই শুনালেন আশার কথা।

আমরা সন্ধানী কেন্দ্রীয় পরিষদে আবেদন করলাম। সর্বপ্রথম আমাদের মেডিকেলের সাব্বির ভাই ঢাকা মেডিকেল কলেজের কাউসার ভাই এর সহায়তায় আমাদের মেডিকেলে সন্ধানী প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

২৩ জুন, ২০০৭ (মধ্যরাত): সন্ধানী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট আয়োজিত ২৭তম কেন্দ্রীয় ষান্মাসিক সভায় মধ্যরাতের নতুন মেডিকেল কলেজে ইউনিট খোলা সংক্রান্ত এজেন্ডা। দীর্ঘ প্রতিক্ষার পর ভোর ৫টায় আবেগাপ্লুত হয়ে পড়েন হাবিব ভাই ও মেহেদী ভাই।অনুমোদন পেল সন্ধানীর ১৮তম ইউনিট হিসেবে তৎকালীন বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজে সন্ধানীর কার্যক্রম পরিচালনার। তৈরী হলো আমাদের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। শুরু হলো আমাদের পথচলা।

২৭ মার্চ, ২০০৮ এ সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সরাসরি তত্ত্বাবধানে তানভীর ভাইকে সভাপতি, সাব্বির ভাইকে সহ-সভাপতি এবং ইশতিয়াক ভাইকে সাধারণ সম্পাদক করে গঠিত হলো আমাদের পূর্ণাঙ্গ কমিটি।

সেই থেকে এক ঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ-তরুণীর স্বপ্নের সিঁড়ি বেয়ে অবিরাম পথ চলে আজ ৬ষ্ঠ বছরে পা দিলো সন্ধানী শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট। (২০০৯ সালে আমাদের মেডিকেল কলেজের নাম পরিবর্তন হওয়ায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০০৯-১০ কার্যকরী পরিষদের ৩য় মাসিক সভায় ইউনিটের নাম বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ইউনিট এর পরিবর্তে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বীকৃতি লাভ করে।)

সন্ধানীর এই এগিয়ে চলা পৃথিবী থেকে কান্নার শব্দ মুছে দেবার জন্য, মানুষের এক গাল নিস্পাপ হাসির জন্য।

🚭 বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ 🚭তামাক শুধু একটি অভ্যাস নয়, এটি ধীরে ধীরে জীবন, পরিবার ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। ফুসফুস...
31/05/2026

🚭 বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ 🚭
তামাক শুধু একটি অভ্যাস নয়, এটি ধীরে ধীরে জীবন, পরিবার ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, মুখগহ্বরের ক্যান্সারসহ অসংখ্য প্রাণঘাতী রোগের অন্যতম কারণ তামাক সেবন।
আজ বিশ্ব তামাকমুক্ত দিবস-এ আসুন, আমরা প্রতিজ্ঞা করি— ✅ নিজে তামাকমুক্ত থাকব
✅ পরিবার ও বন্ধুদের তামাকের ক্ষতি সম্পর্কে সচেতন করব
✅ একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখব
তামাক নয়, বেছে নিন সুস্বাস্থ্য।
ধোঁয়া নয়, বেছে নিন স্বপ্ন ও সম্ভাবনার জীবন।
"Choose Health, Choose Life."
— সন্ধানী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ❤️🩸
***coDay ***co

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।পবিত্র ঈদ-উল-আযহা বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। এই আনন্দ...
27/05/2026

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।পবিত্র ঈদ-উল-আযহা বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

এই আনন্দঘন দিনে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।পরিবার ও প্রিয়জনদের সাথে কাটুক সুন্দর ও নিরাপদ সময়।

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে  পারে একটি প্রাণ।এবারের রক্তযোদ্ধা Sh-20 ব্যাচের, Tasfiq Shanto ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য।...
20/05/2026

তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ।

এবারের রক্তযোদ্ধা Sh-20 ব্যাচের, Tasfiq Shanto ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য।
এভাবেই সন্ধানী প্রতিনিয়ত দাঁড়িয়েছে হাজারও রোগীর পাশে।

জয় হোক মানবতার।
জয় হোক সন্ধানীর।

তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ...
20/05/2026

তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেয় সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।

“তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করতে তামাকপণ্যের কার্যকর দাম বৃদ্ধি: সন্ধানীর বাজেট প্রস্তাবনা ২০২৬–২৭” শীর্ষক এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. সাদিকুর রহমান ইফাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. হুমাইরা জামিল হিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুকাররাবিন-হক নিবিড়।

সভাপতির বক্তব্যে ডা. সাদিকুর রহমান ইফাত বলেন,
“কার্যকরভাবে তামাকপণ্যের দাম বৃদ্ধি করা হলে লাখো তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে এবং ভবিষ্যতে অসংক্রামক রোগ ও অকাল মৃত্যু কমানো সম্ভব হবে।”

একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে সন্ধানী সবসময়ই সোচ্চার।

***coFreeGeneration ***co

20/05/2026
সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত “Talent Hunt 2.0 2026” এর সকল সেগমেন্টে বিজয়ীদের হাতে পুরস...
15/05/2026

সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত “Talent Hunt 2.0 2026” এর সকল সেগমেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

এছাড়াও এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট এর সভাপতি শাহ সাঈদ মোর্শেদ, সহ-সভাপতি মুহাম্মদ মুহসিন ও সাধারণ সম্পাদক মো.জিহাদ হোসেন।

সৃজনশীলতা, হাস্যরস আর অসাধারণ ট্যালেন্ট দিয়ে প্রতিযোগীরা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল। সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসসালামু আলাইকুম, "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬" উপলক্ষ্যে  আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে সন্ধানী ...
13/05/2026

আসসালামু আলাইকুম,

"শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬" উপলক্ষ্যে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে ইতোপূর্বে।

এর পাশাপাশি আপনারা অবগত আছেন সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত হয় " Talent Hunt 2.0" প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর সকল ব্যাচের শিক্ষার্থীরা এবং প্রতিযোগিতাপূর্ণ অংশগ্রহণে এবারের আয়োজন বেশ চমকপ্রদ ছিলো।
প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

আগামীকাল উল্লেখিত প্রতিযোগিতাগুলোতে বিজয়ীদের পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হবে।

📌তারিখ : 14.05.2026
📌স্থান : সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট রুম ( হাসপাতালের ২০৮ নং কক্ষ)
📌 সময় : দুপুর - ২ ঘটিকা

তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে  পারে একটি প্রাণ।এবারের রক্তযোদ্ধা Sh-18 ব্যাচের, Nabin Islam  ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য।এ...
13/05/2026

তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ।

এবারের রক্তযোদ্ধা Sh-18 ব্যাচের, Nabin Islam ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য।
এভাবেই সন্ধানী প্রতিনিয়ত দাঁড়িয়েছে হাজারও রোগীর পাশে।

জয় হোক মানবতার।
জয় হোক সন্ধানীর।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তামাক কর বৃদ্ধি বিষয়ক মানববন্ধনে অংশ নেয়...
12/05/2026

জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তামাক কর বৃদ্ধি বিষয়ক মানববন্ধনে অংশ নেয় সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।

বাংলাদেশে তরুণদের মধ্যে তামাক সেবনের উদ্বেগজনক বিস্তার রোধে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য ১০০ টাকা নির্ধারণ, উচ্চ স্তরের মূল্য ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা করার প্রস্তাব তুলে ধরা হয়। একইসাথে প্রতিটি স্তরে সুনির্দিষ্ট কর আরোপের দাবিও জানানো হয়।
তরুণদের সুরক্ষায়, তামাকমুক্ত ভবিষ্যতের প্রত্যাশায়—
সন্ধানী সবসময় সচেতনতার পক্ষে।

৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ক্যাম্পাসজুড়ে পোস্টারিং।
09/05/2026

৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ক্যাম্পাসজুড়ে পোস্টারিং।



Address

২০৮নং রুম, নিউরোসার্জারী ওয়ার্ডের বিপরীত পাশে, ২য় তলা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট:

Share