Chhatrashibir Govt. Madrasah-e-Alia, Dhaka

Chhatrashibir Govt. Madrasah-e-Alia, Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhatrashibir Govt. Madrasah-e-Alia, Dhaka, Youth Organization, Dhaka.

ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ—
17/05/2026

ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ—

হে ঈমানদারগণ! ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও, তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের অথবা তোমাদের বাপ-মা ও ...
26/04/2026

হে ঈমানদারগণ! ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও, তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের অথবা তোমাদের বাপ-মা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও।

(সূরা নিসা - ১৩৫)


এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।
20/04/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।

দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আলিয়া মাদ্রাসার ক্লাস রুটিন সংক্রান্ত জরুরি নোটিশ :-​আসসালামু আলাইকুম। সরকারি মাদ্রাসা-ই-আ...
20/04/2026

দাখিল পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে আলিয়া মাদ্রাসার ক্লাস রুটিন সংক্রান্ত জরুরি নোটিশ :-

​আসসালামু আলাইকুম। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর সকল শিক্ষার্থী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/০৪/২০২৬ তারিখ থেকে 'দাখিল পরীক্ষা-২০২৬' শুরু হতে যাচ্ছে।
​পরীক্ষা উপলক্ষ্যে মাদ্রাসার ক্লাস কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে:
​২০ ও ২১ এপ্রিল: সকল শ্রেণির ক্লাস স্থগিত থাকবে।
​পরীক্ষার দিনগুলোতে: দাখিল, আলিম, ফাজিল, কামিল ও মাস্টার্স শ্রেণির প্রথম ৪ পিরিয়ড সকাল ০৭:০০টা থেকে ০৯:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
​পরীক্ষা ব্যতীত অন্যান্য দিন: রুটিন অনুযায়ী সকাল ০৯:০০টা থেকে যথারীতি ক্লাস চলবে।
​পরীক্ষার্থী বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।
​শুভেচ্ছান্তে,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখা।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-তে ফাজিল (অনার্স) শ্রেণিতে নবীন শিক্ষার্থীদের স্বাগতম ও জরুরি নির্দেশনা!​বিসমিল্লাহির রহমা...
13/04/2026

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-তে ফাজিল (অনার্স) শ্রেণিতে নবীন শিক্ষার্থীদের স্বাগতম ও জরুরি নির্দেশনা!

​বিসমিল্লাহির রহমানির রাহিম।
ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফাজিল (অনার্স) শ্রেণিতে মেধাতালিকায় স্থান পাওয়া সকল প্রিয় ভাইকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলিয়া মাদ্রাসা শাখা-এর পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।
​আপনার শিক্ষাজীবনের এই নতুন যাত্রা হোক জ্ঞান ও তাকওয়ার সমন্বয়ে সমৃদ্ধ। ভর্তি প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখুন:
​📌 ভর্তির শেষ তারিখ: আগামী ১৯/০৪/২০২৬ তারিখের মধ্যে অবশ্যই অনলাইন প্রক্রিয়া ও বিভাগে কাগজপত্র জমা সম্পন্ন করতে হবে।
​💻 অনলাইন রেজিস্ট্রেশন গাইড:
​মাদ্রাসার নির্ধারিত লিঙ্কে (www.dhkgovmalia.eshiksaems.com) প্রবেশ করুন।
​লগইন করতে ব্যবহার করুন— ID: maliastudent এবং Password: maliastudent।
​আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
​💸 ফি পরিশোধ: * নির্ধারিত ফি ৬০৩৫/- (ছয় হাজার পঁয়ত্রিশ টাকা)। এর সাথে বিকাশের সার্ভিস চার্জ যুক্ত হবে। পেমেন্ট শেষে জমার রশিদটি অবশ্যই প্রিন্ট করে সংগ্রহে রাখুন।
​📂 বিভাগে জমার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (১ সেট):
১. অনলাইনে পূরণকৃত ফরমের প্রিন্ট কপি ও পেমেন্ট স্লিপ।
২. আলিমের মূল মার্কশিট (একটি বড় খামে ভরে জমা দিতে হবে)।
৩. দাখিল ও আলিম পরীক্ষার মূল মার্কশিটের ফটোকপি।
৪. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ল্যাব প্রিন্ট ছবি।
​⚠️ বিশেষ সতর্কতা: নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে স্ব-স্ব বিভাগে কাগজপত্র জমা না দিলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই শেষ সময়ের ভিড় এড়াতে দ্রুত ভর্তি সম্পন্ন করার পরামর্শ রইলো।
​নবীন ভাইদের যেকোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদের দায়িত্বরত ভাইদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়—
​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখা।

জ্বালানি সংকট বা যানজট নিরসনের দোহাই দিয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার অধিকার খর্ব করার সুযোগ নেই।
07/04/2026

জ্বালানি সংকট বা যানজট নিরসনের দোহাই দিয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার অধিকার খর্ব করার সুযোগ নেই।





জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ: Bangladesh Islami Chhatrashibir
31/03/2026

জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ: Bangladesh Islami Chhatrashibir

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরের উদ্যোগে “বর্ণাঢ্য র‍্যালি ২০২৬” অনুষ্ঠিত ...
25/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরের উদ্যোগে “বর্ণাঢ্য র‍্যালি ২০২৬” অনুষ্ঠিত হবে।

তারিখ : ২৬ মার্চ ২০২৬
সময় : সকাল ১০টা
স্থান : বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শাহবাগ

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম...
21/03/2026

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।

প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, "ঈদ মোবারক"


ঐতিহাসিক বদর দিবস স্মরণে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক আসররমজানের ১৭ তারিখ—ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই সংঘট...
07/03/2026

ঐতিহাসিক বদর দিবস স্মরণে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক আসর

রমজানের ১৭ তারিখ—ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। সেই মহান স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আয়োজন করা হয়েছে এক ইফতার মাহফিল ও সাংস্কৃতিক আসর।

অনুষ্ঠানের বিস্তারিত তথ্য-
তারিখ: ১৭ই রমজান
স্থান: মাদ্রাসা প্রাঙ্গন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
সময়: বিকেল ০৩:০০ ঘটিকা

অনুষ্ঠানে যা থাকছে-
​ ● তেলাওয়াত জলসা
​ ● সাংস্কৃতিক আসর
● কুইজ প্রতিযোগিতা

আশা করি, আমাদের এই আয়োজন মাহে রমাদানকে আরো প্রানবন্ত করে তুলবে এবং আমরা সকলে মিলে একটি স্মৃতিময় সময় উপভোগ করতে পারবো।

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chhatrashibir Govt. Madrasah-e-Alia, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share