04/12/2025
গতকাল দিনটা আমাদের শুনতে কি পাও এর জন্য অনেক বড় সাফল্যের একদিন ছিল। আজকে সেই সাফল্যের গল্পটা শেয়ার করি সবার সাথে।
২০২০ সালের করোনার প্রথম ধাক্কার শেষের দিকে আমরা আলিকদমের এক ছেলের খবর পাই। কলেজ শেষ করে যে তার পরবর্তী জীবনের অনিশ্চয়তায় ভুগছিল। দেশের সবুজ পাহাড় নিয়ে যাদের জানাশোনা আছে তারা অনেকেই Nizam Uddin ভাইকে চিনেন। দীর্ঘ সময় ধরে উনি পাহাড়ের আনাচে কানাচে পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করছেন। তিনি জানালেন আলিকদমের কায়নুমং নামের এক ছেলের কথা, যারা বাবা দিনমজুর ও অসুস্থ। তার পড়াশোনা ও ভর্তিতে আমরা সহায়তা করতে পারব কিনা।
সাথে সাথেই ছেলের সাথে যোগাযোগ করা হয়।
'আমি কি পড়াশোনা চালিয়ে যেতে পারব?' প্রথম প্রশ্নই ছিল এটি। আমরা অভয় দিই। দুর্গম পাহাড়ে নেটওয়ার্ক ছাড়া পাড়ায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়াটাও কঠিন ছিল তার জন্য।
৩০ মিনিট হেঁটে পাহাড়ের চূড়ায় উঠলে নেট পেত সে। সেই ভাবনা থেকে আমরা সপ্তাহে দুইদিন অনলাইনে পড়ানোর জন্য একজনকে কানেক্ট করি। যে প্রায় তিন মাস প্রতি সপ্তাহে দুই-তিনদিন তাকে অনলাইনে পড়াশোনায় হেল্প করে।
এরপর প্রাথমিকভাবে ডিগ্রি কলেজে ভর্তি হয় ২০২১ এ। কিন্তু কিছুদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সে সু্যোগ পায়। বিষয় আসে পালি।
'ডিগ্রী কলেজে না পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়লে বোধয় ভাল কিছু করতে পারব।'
তার সেই কথাতে আবারও আমরা অভয় দিই। টাকা নাহয় আরেকটু লাগবে, পূর্বের ভর্তি ক্যান্সেল করে ভর্তি করা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুরুর ভর্তি ও প্রথম কিছুদিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই আমরা। বাকিটা তারপর সে আদিবাসী সংগঠন, স্থানীয় বড় ভাইদের মাধ্যমে ব্যবস্থা করে নেয়।
মাঝেমধ্যেই মেসেজ আসতো
'গত দুইদিন খাওয়ার সুযোগ হয়নি। টাকা নেই। কিছু টাকা ধার হবে?'
আমরা সাধ্যমতো চেষ্টা করেছি মাঝেমাঝে, মাঝেমাঝে পারিনি। কিন্তু সে থেমে থাকেনি। কিছুদিন আগে ফাইনাল পরীক্ষা দিল সে।
কথায় আছে কষ্ট করলে কেষ্ট মিলে। তার উদাহরণই বোধয় সেট করলো কাইনুমং।
সে গতকাল UNV হিসেবে খাগড়াছড়ি UNDP তে প্রজেক্ট সাপোর্ট এসিস্ট্যান্ট হিসেবে প্রথম কর্মদিবস শুরু করে। পাহাড়ের ছেলে, পাহাড়ের মানুষের জন্য কাজ করার এই সুবর্ণ সুযোগ পাওয়ায় আমাদের আনন্দের সীমা নেই। হয়ত খুব ছোট পরিসরের একটা এচিভমেন্ট, হয়ত খুব ছোট একটা স্টেপ বড় কিছুর জন্য।
এভাবেই দুর্গম পাহাড়ে আলোর মুখ দেখুক মেধাবীরা। সেই কামনায়...
কাইনুমং এর জন্য অনেক শুভকামনা। সবাই আমাদের এই ছোট্ট ভাইয়ের জন্য দোয়া/প্রার্থনা করবেন।
#শুনতে_কি_পাও
#মানবিকরার_তাগিদে_মানুষের_পাশে