Center for Atmospheric Pollution Studies - CAPS

Call Directions Website Contact the organization

Center for Atmospheric Pollution Studies - CAPS About CAPS
Center for Atmospheric Pollution Studies (CAPS) is the pioneer atmospheric research center
(1)

CAPS is the pioneer atmospheric research center in Bangladesh established on 1st July 2017. CAPS is focusing on contemporary burning atmospheric issues and problems especially atmospheric processes, pathways of atmospheric pollutants, source, cause, health impact etc. Beside caps also doing best research on noise pollution, river and water pollution, microbial air pollution, global warmings and climate changes and many more environmental pollution.

জামালপুরে পরিবেশবান্ধব ও টেকসই বায়ু মান পর্যবেক্ষণ ব্যবস্থার পথে আরেকটি অগ্রগতি! 🌍☀️বায়ুমণ্ডলীয় দূষণ গবেষণা ও পর্যবেক্ষ...
17/09/2026

জামালপুরে পরিবেশবান্ধব ও টেকসই বায়ু মান পর্যবেক্ষণ ব্যবস্থার পথে আরেকটি অগ্রগতি! 🌍☀️

বায়ুমণ্ডলীয় দূষণ গবেষণা ও পর্যবেক্ষণের অংশ হিসেবে দেশের বায়ু মান পর্যবেক্ষণ নেটওয়ার্কের আওতায় জামালপুর মনিটরিং ডিভাইসে সফলভাবে সোলার (সৌরশক্তি) প্যানেল স্থাপন করা হয়েছে।

আমাদের চলমান আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির উদ্যোগের একটি অংশ এই সোলার সেটআপ। এর ফলে নিরবচ্ছিন্ন ও রিয়েল-টাইম বায়ু দূষণের ডেটা সংগ্রহ নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশগত অবকাঠামোতেও পরিষ্কার ও টেকসই শক্তির ব্যবহার উৎসাহিত হবে।

আসুন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি এবং একটি সুন্দর ও নির্মল ভবিষ্যতের পথে এগিয়ে যাই!

🚨 We are Hiring! 🚨The Center for Atmospheric Pollution Studies (CAPS) is seeking an experienced Electrical Engineer spec...
16/09/2026

🚨 We are Hiring! 🚨

The Center for Atmospheric Pollution Studies (CAPS) is seeking an experienced Electrical Engineer specializing in technical design and solar installation to join our dynamic team.

Job Location: 80/4 Siddeswari Circular Road, Malibagh, Dhaka

Application Deadline: 21 September

If you have a background in electrical systems, solar PV design, and fieldwork, we would love to hear from you!

How to Apply
Quickly submit your application and updated CV through our online form:
https://forms.gle/9jKvW7aPTv7vbHem6

Only shortlisted candidates will be contacted for the next stage of the recruitment process.

♻️ বর্জ্য কি শুধু সমস্যা? নাকি হতে পারে শক্তির উৎস?প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হলেও এর একটি বড় অংশ এখনো যথাযথভাবে ...
14/09/2026

♻️ বর্জ্য কি শুধু সমস্যা? নাকি হতে পারে শক্তির উৎস?

প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হলেও এর একটি বড় অংশ এখনো যথাযথভাবে ব্যবস্থাপনার বাইরে। অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ফেলা পরিবেশ দূষণের পাশাপাশি ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচনের মাধ্যমে মিথেনের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটাতে পারে।

তবে সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির মাধ্যমে বর্জ্যের একটি অংশকে সম্পদ ও শক্তির উৎসে পরিণত করা সম্ভব। বিশেষ করে জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে বিদ্যুৎ তৈরি করা যায়। একই সঙ্গে, উপযুক্ত অবশিষ্ট বর্জ্যকে নিয়ন্ত্রিত Waste-to-Energy (WtE) ব্যবস্থার মাধ্যমে শক্তিতে রূপান্তরের সুযোগ রয়েছে।

⚡ অর্থাৎ, একটি সমন্বিত ব্যবস্থাপনায় -

বর্জ্য → পৃথকীকরণ → পুনর্ব্যবহার/প্রক্রিয়াজাতকরণ → শক্তি পুনরুদ্ধার → পরিচ্ছন্নতর পরিবেশ

তবে Waste-to-Energy মানেই সব বর্জ্য পুড়িয়ে ফেলা নয়। Reduce, Reuse ও Recycle-এর পর অবশিষ্ট বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা, আধুনিক নির্গমন নিয়ন্ত্রণ এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করেই Energy Recovery-এর দিকে এগোতে হবে।

🌱 বর্জ্যকে বোঝা নয়, সঠিক ব্যবস্থাপনায় সম্পদে পরিণত করি

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচার অভিযানের শুভ উদ্বোধন! আজ, ১২ সেপ্টেম্বর ২০২৬, সিরডাপ আন্তর্জাতিক কন...
12/09/2026

‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ (Renewables Now) প্রচার অভিযানের শুভ উদ্বোধন!

আজ, ১২ সেপ্টেম্বর ২০২৬, সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (সিআইসিসি) ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-সহ আরও ৩৫টি সমমনা সংগঠনের সহ-আয়োজনে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচার অভিযানের সফল উদ্বোধন সম্পন্ন হলো।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রাকে সমর্থন জানাতে এই মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাপস ও ধরা যৌথভাবে "বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি, এখনই" শীর্ষক বিশেষ কর্মসূচিও পালন করবে।

আসুন, পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানির মাধ্যমে একটি সুন্দর ও দূষণমুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা সবাই একত্রে কাজ করি! 🌿💚

#নবায়নযোগ্যজ্বালানিএখনই

৩ মাসের নিষেধাজ্ঞার পরও সুন্দরবনে কমেনি প্লাস্টিক দূষণপর্যটন মৌসুম শুরুর আগেই সুন্দরবনের কটকা, কচিখালি, জামতলা, ডিমের চর...
12/09/2026

৩ মাসের নিষেধাজ্ঞার পরও সুন্দরবনে কমেনি প্লাস্টিক দূষণ

পর্যটন মৌসুম শুরুর আগেই সুন্দরবনের কটকা, কচিখালি, জামতলা, ডিমের চর ও আন্ধারমানিকসহ বিভিন্ন এলাকায় দেখা মিলেছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের। পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, কর্কশিটসহ নানা ধরনের বর্জ্য জমেছে সৈকত থেকে বনের অভ্যন্তর পর্যন্ত।

জোয়ার-ভাটার স্রোতে উপকূলীয় নদী-খাল থেকে ভেসে আসা বর্জ্য এবং মাছ ধরার নৌযান থেকে ফেলা প্লাস্টিক সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য তৈরি করছে দীর্ঘমেয়াদি ঝুঁকি। শুধু পর্যটকদের দায়ী না করে উপকূলীয় এলাকার দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, নদীতে প্লাস্টিক ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিস্তার - সবগুলো উৎসকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।

সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও অসংখ্য প্রাণীর আবাসস্থল। তাই সুন্দরবন রক্ষায় প্রয়োজন উৎসস্থলেই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্মিলিত দায়িত্বশীলতা।

🌱 প্লাস্টিক নদীতে নয়, নির্দিষ্ট ব্যবস্থাপনায় ফেলুন। সুন্দরবনকে বাঁচাতে আজ থেকেই সচেতন হই।

সূত্র: The Daily Star, ১১ সেপ্টেম্বর ২০২৬

10/09/2026

পরিবেশের দূষণ শেষ পর্যন্ত আমাদের কাছেই ফিরে আসে
তাই আসুন আজই সচেতন হই এবং পরিবেশ বাঁচাই

গুগল ম্যাপে এখন ঢাকাসহ ৩৪ জেলার বায়ুমান, দেখবেন কিভাবে?বাংলাদেশ থেকে এ উদ্যোগে তথ্য ও কারিগরি সহায়তা দিচ্ছে বায়ুমণ্ডলীয় ...
08/09/2026

গুগল ম্যাপে এখন ঢাকাসহ ৩৪ জেলার বায়ুমান, দেখবেন কিভাবে?
বাংলাদেশ থেকে এ উদ্যোগে তথ্য ও কারিগরি সহায়তা দিচ্ছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

বিস্তারিত জানুন লিঙ্কে - https://www.prothomalo.com/bangladesh/environment/1ntnlja6yr

পুরোনো ফ্রিজ, টিভি, কম্পিউটার, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য-ভুল ব্যবস্থাপনায় ই-বর্জ্য হয়ে উঠছে পরিবেশের জন্য বড় ...
07/09/2026

পুরোনো ফ্রিজ, টিভি, কম্পিউটার, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য-ভুল ব্যবস্থাপনায় ই-বর্জ্য হয়ে উঠছে পরিবেশের জন্য বড় হুমকি

আসুন ই-বর্জ্য যত্রতত্র না ফেলি

এর সঠিক সংগ্রহ ও রিসাইকেল করি

আপনি কি জানেন? বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা আনুমানিক ১৫ কোটি ৫০০ মিলিলিটার পানির বোতলে...
02/09/2026

আপনি কি জানেন? বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা আনুমানিক ১৫ কোটি ৫০০ মিলিলিটার পানির বোতলের সমান!

গত ১৫ বছরে দেশে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণও প্রায় তিন গুণ বেড়েছে - ২০০৫ সালে ৩ কেজি থেকে ২০২০ সালে ৯ কেজি।

প্লাস্টিক আমাদের অর্থনীতি ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও, ব্যবহারের পর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার নিশ্চিত না হলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে পরিবেশের ওপর। প্লাস্টিক ভেঙে তৈরি হওয়া মাইক্রোপ্লাস্টিক পানি, মাটি, বাতাস ও খাবারের মাধ্যমে আমাদের পরিবেশ ও জীবনের অংশ হয়ে উঠছে।

তাই আসুন -
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাই, পুনর্ব্যবহারযোগ্য বিকল্প বেছে নিই
এবং প্লাস্টিক সঠিকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার করি

আজকের দায়িত্বশীল ব্যবহারই পারে আগামী দিনের প্লাস্টিক দূষণ কমাতে।

Address

80/4 Siddheswari Circular Road, Dhaka 1217
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Center for Atmospheric Pollution Studies - CAPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Center for Atmospheric Pollution Studies - CAPS:

Shortcuts

Share