25/04/2026
আসসালামু আলাইকুম।
আজ ঢাকা কলেজ ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেমিনার কক্ষের জন্য ২ টনের একটি এয়ার কন্ডিশনার (AC) সফলভাবে হস্তান্তর করা হয়েছে।
এই হস্তান্তর কর্মসূচি অত্যন্ত সুন্দর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়, যেখানে এলামনাই সদস্যবৃন্দ ও ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
ঢাকা কলেজ ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন সবসময়ই ডিপার্টমেন্টের উন্নয়নে এমন গঠনমূলক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য।
ধন্যবাদান্তে,
ঢাকা কলেজ ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন