মানবতার জন্য লাটারি - Lottery for Humanity

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মানবতার জন্য লাটারি - Lottery for Humanity

মানবতার জন্য লাটারি - Lottery for Humanity এটি কোন বানিজ্যিক লটারি নয়। শুধুমাত্?

স্মরণকালের ভয়াবহতম বন্যায় ডুবে আছে সিলেট-সুনামগঞ্জ। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর-পূর্ব জনপদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে উজানের বৃষ্টি অব্যাহত থাকবে অন্তত আরো এক সপ্তাহ। এদিকে বাড়ছে তিস্তা-ব্রহ্মপুত্রের পানি। অবশ্যম্ভাবী বন্যার মুখোমুখি উত্তরাঞ্চলও।
মাথা গোঁজার ঠাঁই নেই, শুকনো খাবার নেই, খাবার পানি নেই, জরুরি ঔষধ নেই। ভাটি অঞ্চলে শুধু মানুষের কান্না।
মানুষ হয়ে মানুষের এই আর্তন

াদ সহ্য করা যায়?
আমরা তাই দাঁড়াতে চাই মানুষের পাশে। আমরা মানে আমি, আমরা মানে আপনি। আমরা হাতে হাত মেলালে হয়তো প্রাণে বেঁচে যাবে দুর্গত কিছু মানুষ। এর চেয়ে বড় আর কী প্রাপ্তি হতে পারে!
আমরা যাব পানিতে ভাসা এইসব মানুষের কাছে। ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ সালের মতো এবারও আপনারাই আমাদের ভরসা। আপনাদের মমতার হাত এবারও বাড়িয়ে দিবেন জানি।
আমরা বাঙালি, আমরা এক হলে পারি না এমন কিছু নেই। আসুন একসাথে মিলি। প্রশ্ন যেখানে জীবন ও মৃত্যুর, সেখানে কি কোন বিভেদ চলে?

এই লটারির সব টাকা বানভাসি মানুষের কল্যাণে ব্যয় করা হবে

Address

Jamuna Future Park
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার জন্য লাটারি - Lottery for Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share