25/10/2024
কেউ চলে যেতে চাইলে আটকানো উপায় রাখে না,তুমি কি রেখেছিলে?তোমাকে দূরে সরিয়ে দিয়েও তোমাকে সঙ্গে নিয়ে ঘুরি,যেভাবে সঙ্গে নিয়ে ঘুরি নিজের সাথে ছায়াশরীর। তুমি শুধু তোমাকেই নিয়ে গেছো কিন্তু তোমার অদৃশ্য ছায়াশরীর আমার ভেতর পঙ্গুত্বের যানবাহন হয়ে গেছে।
আচ্ছা তুমি কি ফিরবে? সত্যিই ফিরবে?নাকি ফিরবে না?
যদি নাই ফিরো তবে কেন এতো আমার উৎকন্ঠা?এতো সুন্দর প্রতারণা নিজের সাথে নিজের বলতে পারো?
জানো ভালবাসার কাছে আমি অনেক অনেক উকিল নোটিশ পাঠিয়েছি,জামিন হয়নি।এই জগতে যারা ভালবাসার অপরাধে অপরাধী তাদের আজীবন কারাবাস।অদৃশ্য এই জেলখানা থেকে মুক্তির পথ একটাই সেটা মৃ.ত্যু।
নিজের সাথে নিজে অভিনয় করতে করতে আমি আজ বড্ড ক্লান্ত। তোমাকে ভুলে যাবো বলে যে সহজ স্বীকারোক্তি দিয়েছিলাম এখনো আটকে আছে বুকের ভাজে। বকুল ফুলের জীবনের মতো শুকিয়ে গেছো কিন্তু দেখো গন্ধ এখনও টের পাই।
এই যে তুমি ফিরবে না জেনেও অপেক্ষা করি,তোমার আসার পথে চেয়ে থাকি! অধিকার ছেড়ে দিয়েও দেখো সেই তোমাকে জড়িয়ে ধরি,অজান্তে বুক পকেটে গুজে দেই তোমার ভালবাসা। তুমি শুধু ছেড়েই গেছো,ছাড়িয়ে নিয়ে যেতে পারোনি।
তোমাকে আটকায়নি কিন্তু এই যে দেখো তুমি আটকে আছো বুকের ভেতর দিব্বি ভুলে যাওয়া নিয়েও। যেভাবে আটকে যায় অক্সিজেন সাপ্লাই ছাড়া নিশ্বাস প্রশ্বাস। যেভাবে আটকে যায় গর্ত দেখে দেড়শ-দুশো কিলোমিটার স্পিডের সাই-সাই করে চলা বাস।
তুমি চলে যাওয়ার পর তেমন ক্ষতি হয়নি,শুধু এই যে আমি বেঁচে আছি এটা ভেতর ভেতর অনুভব হয় না।