04/10/2025
স্বপ্ন দেখুন, পাশে থাকুন, বদলে দিন জীবন!
"NEVER GIVE UP YOUR DREAMS"
আপনিও হতে পারেন সমাজ বদলের এক সাহসী যোদ্ধা!
স্বপ্নছায়া ফাউন্ডেশন দিচ্ছে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার এক দারুণ সুযোগ!
চাইলে আপনিও আমাদের পরিবারের একজন হতে পারেন।
🔷 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো।
🔶 আমাদের মূল কার্যক্রম:
✅ শিক্ষা সহায়তা – সমাজের দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা।
✅ চিকিৎসা সেবা – সকলের সহযোগিতার মাধ্যমে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের সু-চিকিৎসার তাদের পাশে দাড়ানো।
✅ রক্তদান কর্মসূচি – "স্বপ্ন ছায়া ফাউন্ডেশন" এর পক্ষ থেকে অসুস্থ ও মুমূর্ষু রোগীকে রক্তদানের ব্যবস্থা করা।
✅ সহায়তা – সমাজের দরিদ্র শ্রেণির মানুষের বিভিন্ন প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করা।
✅ সুস্থ বিনোদন – সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শুদ্ধ সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা।
✅ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি – স্বাস্থ্যকর ও নির্মল পরিবেশ নিশ্চিত করনের লক্ষে রাস্তাঘাট ইত্যাদির আবর্জনা অপসারণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
✅ বৃক্ষ রোপন কর্মসূচি – পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বৃক্ষ রোপন করা।
✅ উৎসব উদযাপন – ধর্মীয় ও সামাজিক উৎসব সমূহে দারিদ্র ও অসহায়দেরকে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা করা।
✅ নিজেদের দক্ষতা বৃদ্ধি – নিজেদেরকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে "স্বপ্ন ছায়া ফাউন্ডেশন" এর সদস্যদের নিয়ে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা।
🌱 এটি শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্নের যাত্রা!
যারা যুক্ত হবেন, তারা ভবিষ্যতে ক্যারিয়ারে থাকবেন এগিয়ে – মানবিক কাজের পাশাপাশি গড়ে উঠবে নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা।
🕘 রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫
📌 ভলেন্টিয়ার হতে আগ্রহী?
👉 নিচের Google ফর্মটি পূরণ করুন:
🔗 https://forms.gle/xu7Bu98cDFvH5yB49
অথবা
কমেন্ট করুন – আমাদের টিম আপনাকে যুক্ত করবে।
🤝 আসুন, আমরা একসাথে বদলে দিই সমাজকে।
মানবতার পথে একসাথে হাঁটুন স্বপ্নছায়া ফাউন্ডেশনের সাথে।
ধন্যবাদ সবাইকে।
#স্বপ্নছায়া_ফাউন্ডেশন
#স্বেচ্ছাসেবক_হোন
#মানবতার_ডাকে_সাড়া_দিন