মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি - Megh 15 Jonokollayan Society

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি - Megh 15 Jonokollayan Society

মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি  -  Megh 15 Jonokollayan Society Through Megh School, helping a child achieve their dreams by providing Education, Nutrition, Clothing

"Megh 15 Janakalyan Society" was established in 2014 to work intensively with the marginalized poor people of the society, which is registered under the "Society Registration Act". To ensure the basic rights of underprivileged children "Education and Nutrition", we are conducting our education project "Megh School" in Dhaka! Basic Education and Lifeskills development from pre-primary to class Fith

are regularly organized in 3 branches of "Megh School". To address nutritional deficiencies, students are fed protein-rich food, such as Eggs, Milk, Fruits, etc., daily. In addition, regular Health Checks, new Clothes for Festivals, Sports events, Book reading activities, etc., are conducted. It regularly conducts various activities, including awareness meetings for parents, food and medical services for the elderly and children with special needs, and the distribution of winter clothes. During the Corona period, we have provided food assistance, maternity, and medical services to about 10 thousand families. Sponsor a child monthly just 2000 BDT, to change their life. This will ensure his Education, Nutritious Food, and Cloth. A child can touch his Dream.
সমাজের প্রান্তিক দরিদ্র মানুষের সাথে নিবিড় ভাবে কাজ করার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় “মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি” যা “সোসাইটি রেজিস্ট্রেশন এ্যাক্ট” এর অধীনে নিবন্ধিত।
সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার “শিক্ষা ও পুষ্টি" নিশ্চিত করতে ঢাকায় আমরা পরিচালনা করছি আমাদের শিক্ষা প্রকল্প "মেঘস্কুল"!
মেঘস্কুলের ৩টি শাখায় নিয়মিত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং জীবনদক্ষতার উন্নয়ন করা হয়।
শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি মেটাতে প্রতিদিন প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন- ডিম, দুধ, ফল ইত্যাদি খাওয়ানো হয়। সেই সাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন উৎসব উপলক্ষ্যে নতুন জামা, খেলাধুলার আয়োজন, বই পড়া কার্যক্রম, ইত্যাদি পরিচালনা করা হয়।
নিয়মিত অভিভাবকদের জন্য সচেতনতামূলক সভা, বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য খাদ্য ও চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে। করোনাকালীন সময়ে আমরা প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তাসহ, জনসতেনতা, চিকিৎসা সেবা প্রদান করেছি।
মাসিক মাত্র ২০০০ টাকা স্পন্সরের মাধ্যমে আপনি একজন শিশুর দায়িত্ব নিতে পারেন। এতে তাদের শিক্ষা, পুষ্টিকর খাদ্য এবং বস্ত্র নিশ্চিত হবে। একজন মেঘশিশু তার স্বপ্নকে ছুঁতে পারবে।

Contact us:
112/Cho, First Colony, Gabtali, Mirpur, Dhaka 1216
Call: +880 1683125699
Email: [email protected]
Web: www.megh15.org

How to sponsor us:
Bank Name: IFIC Bank
Account Name: Megh 15 Jonokollayan Society
Account Number: 0200007517001
Routing Number: 120260120
Branch Name: Gabtoli Bagbari

bKash: 01683125699

16/08/2026

বাহিরে খেলার মাঠ না থাকলেই ক্লাস রুম তো আছে! ক্লাসেই খেলা হোক মনের আনন্দে🤩🤩

শিশুদের বিকাশে খেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে!



গতানুগতিক এর বাইরেও কিন্তু ছবি আকা যায়! যে ছবির অর্থ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আসলে ছবিবতো একটা ভাষা! সব ভাষা তো ...
13/08/2026

গতানুগতিক এর বাইরেও কিন্তু ছবি আকা যায়! যে ছবির অর্থ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আসলে ছবিবতো একটা ভাষা! সব ভাষা তো সবাই বুঝেও না কিন্তু যার ভাষা সে ঠিক ই বুঝে। তাই মনের আনন্দে আকা হচ্ছে। সেই বা কম কি!!



10/08/2026

কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়! ❤️
মেঘস্কুলের মেঘশিশুরা বড় হচ্ছে। এবার আমাদের দুই মেঘশিশু—সোলায়মান ও ইয়ামিন—এসএসসি পরীক্ষা দিয়েছে। দুই শাখার দুই শিক্ষার্থী, আর দুজনই সফলভাবে এসএসসি পাস করেছে! ❤️❤️

এটা আমাদের জন্য ভীষণ গর্বের, ভীষণ আনন্দের একটি মুহূর্ত। নিজের সন্তানের সুখবর যেমন বুক ভরে আনন্দ দেয়, সোলায়মান আর ইয়ামিনের এই অর্জনও আমাদের ঠিক তেমনই আনন্দ দিয়েছে।
ওদের এই সাফল্য শুধু দুজন শিশুর সাফল্য নয়; এটা মেঘস্কুলের প্রতিটি মানুষ, প্রতিটি মেঘশিশু এবং তাদের স্বপ্নেরও সাফল্য।

আমাদের একটাই আশা—মেঘস্কুলের প্রতিটি শিশু যেন জীবনের অন্ধকার আর বাধাগুলো পেরিয়ে এভাবেই আলোর পথে এগিয়ে যেতে পারে। নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
কারণ আজ যারা মেঘশিশু, একদিন মেঘস্কুলের দায়িত্বও তো তাদেরই হাতে যাবে!

সোলায়মান ও ইয়ামিন—তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা। তোমাদের পথচলা আরও সুন্দর হোক।



"পড়াশোনা শুধু ভালো ফলাফলের জন্য নয়, সুন্দর ভবিষ্যতের জন্যও।"বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর জ্ঞান বাড়ায়, চিন্তাশক্তিকে বিকশিত...
08/08/2026

"পড়াশোনা শুধু ভালো ফলাফলের জন্য নয়, সুন্দর ভবিষ্যতের জন্যও।"

বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর জ্ঞান বাড়ায়, চিন্তাশক্তিকে বিকশিত করে এবং আত্মবিশ্বাসী হতে শেখায়। আজকের ছোট্ট পড়ার অভ্যাসই একদিন তাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেবে।

আমাদের মেঘশিশুরা মন দিয়ে পড়ছে!



ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিও আকাশ পানে.....ওদের ইচ্ছে গুলোও ঘুড়ির মতো উড়তে শিখুক, পূরন হতে শিখুক!
06/08/2026

ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিও আকাশ পানে.....

ওদের ইচ্ছে গুলোও ঘুড়ির মতো উড়তে শিখুক, পূরন হতে শিখুক!




03/08/2026





01/08/2026

সপ্তাহে একদিন নখ কাটতে হয়। প্রতিদিন ব্রাশ করতে হয়, চুল পরিষ্কার করতে হয়। এসব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবাইকে শিখতে হয়, জানতে হয়। আমরা নিয়মিত মেঘশিশুদের এই বিষয়ে জানাতে চেষ্টা করি। সুস্থ থাকার জন্য পরিচ্ছন্নতা অত্যান্ত জরুরি।




রঙিন এক বৃহস্পতিবার... 🎨🌈আজ ছোট্ট শিল্পীদের হাতে রঙ আর তুলি যেন নতুন নতুন গল্প বলেছে। কেউ এঁকেছে ফল, কেউ পতাকা,আবার কেউ ...
30/07/2026

রঙিন এক বৃহস্পতিবার... 🎨🌈

আজ ছোট্ট শিল্পীদের হাতে রঙ আর তুলি যেন নতুন নতুন গল্প বলেছে। কেউ এঁকেছে ফল, কেউ পতাকা,আবার কেউ কল্পনার এক অন্যরকম পৃথিবী।
একটি শিশুর আঁকা ছবি শুধু কয়েকটি রঙের সমাহার নয়; সেখানে লুকিয়ে থাকে তার অনুভূতি, কল্পনাশক্তি আর ভবিষ্যতের সম্ভাবনা। তাই প্রতিটি আঁকাকেই আমরা ভালোবাসা আর উৎসাহ দিয়ে আগলে রাখি।
আজকের ক্লাসে ওদের হাসিমুখ, মনোযোগ আর সৃষ্টিশীলতা দেখে মনে হয়েছে—সঠিক যত্ন আর সুযোগ পেলে প্রতিটি শিশুই একদিন নিজের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে।

আমাদের ছোট্ট শিল্পীদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া।

28/07/2026

পড়াশুনা আমাদের জীবনে প্রয়োজন! পরিশ্রম করে হলেও পড়তে হবে, চেষ্টা করতে হবে পড়াশুনা চালিয়ে যাবার। আর আমরা যারা স্বচ্ছল আছি, তাদেরকে অবশ্যই ওদের পাশে দাড়াতে হবে!



26/07/2026

খেলাধুলা শিশুর মেধা বিকাশে সাহায্য করে। আপনার শিশুকে খেলার পর্যাপ্ত সুযোগ দিন। এতে মেধা বিকাশ ভালো হয়।




Address

112/Cho, First Colony, Gabtoli, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি - Megh 15 Jonokollayan Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মেঘ ১৫ জনকল্যাণ সোসাইটি - Megh 15 Jonokollayan Society:

Shortcuts

Share