Bangladesh Anti-tobacco Movement

Bangladesh Anti-tobacco Movement Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Anti-tobacco Movement, Dhaka city, Dhaka.

03/01/2026

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ

01/01/2026

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ কার্যকর

ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬: বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে। ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়।

এ আইনের মূল উদ্দেশ্যে হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন, ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ ইমাজিং তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন:

১. ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞা সম্প্রসারণ :
তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই-সিগারেট, Electronic Necotin Delivery System (ENDS), Heated To***co Product(HTP), নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার এরূপ যেকোন পণ্যকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তামাকজাত দ্রব্য হিসেবে ঘোষণা করতে পারবে। এছাড়াও, 'নিকোটিন’ ও ‘নিকোটিন দ্রব্য’-এর পৃথক সংজ্ঞা সংযোজনসহ ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে।

২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা :
সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে।

৩. বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ:
প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ, বিক্রয়স্থলে (Point of Sales) প্যাকেট প্রদর্শন ও প্রচারণা নিষিদ্ধ, CSR কার্যক্রমে তামাক কোম্পানির নাম/লোগো ব্যবহার এবং কোনো অনুষ্ঠান/কর্মসূচির নামে তামাক কোম্পানির আর্থিক সহায়তা প্রদান নিষিদ্ধ করা হয়েছে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রয় নিষিদ্ধ:
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য (ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস) সম্পূর্ণ নিষিদ্ধ:

খালিস্থান পূরন করুন।
11/09/2025

খালিস্থান পূরন করুন।

31/05/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

31/05/2025

আমরা অনেকেই হারিয়েছি প্রিয় মানুষকে একটি বিষাক্ত অভ্যাসের কারণে। ধূমপান শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার, সন্তান, চারপাশের মানুষ—সবার জীবনকে বিষিয়ে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী: প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ ধূমপানের কারণে মারা যায়। এর মধ্যে প্রায় ১৩ লক্ষ মানুষ মারা যায় পরোক্ষ ধূমপান বা "passive smoking"-এর শিকার হয়ে—যারা নিজেরা ধূমপান করেন না, কিন্তু অন্যের ধোঁয়ায় আক্রান্ত হন।

*আজ ৩১ মে – বিশ্ব তামাকমুক্ত দিবস।*

*আজকের এই দিনে, আসুন একটা প্রতিজ্ঞা করি—*
👉 আমি ধূমপান করবো না।
👉 ধূমপায়ী হলে আজই ছেড়ে দেবো।
👉 এবং আমার প্রিয়জনদের এই নেশা থেকে মুক্ত করতে সাহায্য করবো।

কথাটা কিন্তু যৌক্তিক
31/05/2025

কথাটা কিন্তু যৌক্তিক

শুভ বাংলা নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ বাংলা নববর্ষ ১৪৩২

26/01/2025
নিঃশেষ করতে একটি কাঠিই যথেষ্ট
29/11/2024

নিঃশেষ করতে একটি কাঠিই যথেষ্ট

Address

Dhaka City
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Anti-tobacco Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share