বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ -Bangladesh Film Council
- Home
- Bangladesh
- Dhaka
- বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ -Bangladesh Film Council
বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ স্বাধীন চলচ্চিত্র আন্দোলনে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় প্ল্যাটফর্ম।
Address
Dhaka
1000
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ -Bangladesh Film Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ -Bangladesh Film Council:
Category
বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের জাতীয় চলচ্চিত্র সম্মেলন
বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের জাতীয় চলচ্চিত্র সম্মেলন
বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের কখনও একত্রিত হওয়া হয় নি। কারণ চলচ্চিত্রকর্মী কে বা কারা তা আজও প্রতিষ্ঠিত নয়। চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, চলচ্চিত্রগ্রাহক, সম্পাদক, প্রযোজক, পরিবেশক, শব্দ-গ্রাহক, চলচ্চিত্র সমালোচক, লেখক, গবেষক অথবা চলচ্চিত্র শিক্ষক অথবা চলচ্চিত্র সংসদকর্মী বা চলচ্চিত্র উৎসব আয়োজক এমন অনেক শব্দে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সকল মানুষ চিরকাল আপন আপন ব্যক্তিগত বর্গের বাসিন্দা হয়ে থাকেন। তাদের একত্রিত হয়ে কখনও বলা হয় না যে, আমি চলচ্চিত্রের জন্য যা করি তা আমার বিশেষায়িত ক্ষেত্র কিন্তু আমি কার্যত একজন চলচ্চিত্রকর্মী। আমরা অনুভব করি 'চলচ্চিত্রকর্মী' শব্দটি দিয়ে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল মানুষকে একত্রিত করা সম্ভব। এই একটি শব্দ চলচ্চিত্রের সবাইকে একাই ধারণ করবার ক্ষমতা রাখে।
আমরা দেখতে পাই বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে অবহেলিত অংশটি হলো বাংলাদেশের তরুণ বা নবীন চলচ্চিত্রকর্মীগণ। যারা আগামী এবং যারাই মূলত রচনা করবে বা করছে বাংলাদেশের চলচ্চিত্রের বা চলচ্চিত্র-সংস্কৃতির বাতাবরণ, তাদের কন্ঠস্বর সরব হয় না। তরুণদের নিজেদের চিন্তা ও পরিকল্পনা কেউ শুনতে চায় না। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তরুণগণ কি ভাবছেন তা নীতি নির্ধারণী পর্যায়ে ধ্বনিত হয় না। বরং তরুণদের জন্য কি ভালো হতে পারে এই ভাবনা আরোপ করেন যারা কার্যত পুরোনো সময়ের মানুষ।
চলচ্চিত্র সদাপরিবর্তনশীল একটি মাধ্যম। এর কেবল যে প্রযুক্তি বদলাচ্ছে প্রতিদিন তা নয়। বদলাচ্ছে ভাষা, বদলাচ্ছে বক্তব্য, বদলাচ্ছে সকল প্রতিষ্ঠিত কাঠামো। কিন্তু আমরা যেন বদলাবো না বলে প্রতিজ্ঞা করেছি। আমরা তরুণদের স্বরকে মুক্ত করতে চাই না, আমরা তরুণদের নিরীক্ষাকে নিরুৎসাহিত করি। যখন কোনো তরুণ নিরীক্ষার চেষ্টা করেন তখন আমরা আমাদের প্রতিষ্ঠিত কাঠামোয় তাকে দমবন্ধ করে হত্যা করার চেষ্টা করি। কখনও নিরবতার মানসিকচাপে, কখনও সরব হয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের প্রকরণে। আমরা যা করি তা মূলত আমাদের আগামীকে হত্যা। আমরা প্রতিদিন আমাদের বিকাশকে রুদ্ধ করি, সম্ভাবনাকে হত্যা করি। এই পরিস্থিতির বদল হওয়া দরকার।