BCTI Film Club

BCTI Film Club BCTI Film Club is a student-led initiative of the Bangladesh Cinema and Television Institute.

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন ‘বিসিটিআই ফিল্ম ক্লাব’।

সভাপতিঃ মামুন সোবহানী
সাধারন সম্পাদকঃ আদানান বাঙ্গালী
সাংগঠনিক সম্পাদকঃ জাহিদ আহমেদ
দপ্তর সম্পাদকঃ আহসান স্মরণ
প্রচার সম্পাদকঃ ইমন বিন আনোয়ার

চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মঈনুদ্দিন খালেদ-কে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জা...
16/05/2026

চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মঈনুদ্দিন খালেদ-কে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন–২০২৬-এ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রচর্চার পাশাপাশি চলচ্চিত্র শিক্ষক হিসেবে তাঁর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান এই সম্মাননার মাধ্যমে নতুনভাবে স্বীকৃতি পেল। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ফিল্ম ক্লাবের পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।

শ্রদ্ধেয় শিক্ষক, শিল্পী এবং শিল্প নির্দেশক তরুণ ঘোষের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ...
10/04/2026

শ্রদ্ধেয় শিক্ষক, শিল্পী এবং শিল্প নির্দেশক তরুণ ঘোষের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশনার জন্য এই গুণী শিল্পী পান শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের রাষ্ট্রীয় সম্মান।

প্রেস বিজ্ঞপ্তিঅনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্চ কমিটির আহবায়ক তনয়কে বিসিটিআই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্...
06/03/2026

প্রেস বিজ্ঞপ্তি

অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্চ কমিটির আহবায়ক তনয়কে বিসিটিআই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গঠিত সার্চ কমিটির পদ ও পদবী ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, সকল নিয়ম ও নীতি উপেক্ষা করে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর গভর্নিং বডি ও একাডেমিক কাউন্সিলে নিজেকে পদায়ন, কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকে ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ, শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সম্পূর্ণরূপে অকার্যকর করে রাখা সহ বিসিটিআই ক্যাম্পাসে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে বিসিটিআই-এর শিক্ষার্থীদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গঠিত সার্চ কমিটির আহবায়ক মোঃ আল আমিন রাকিব (তনয়) -কে বিসিটিআই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

উক্ত ব্যক্তি ক্যাম্পাসে উপস্থিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে তার সম্পূর্ণ দায়ভার মোঃ আল আমিন রাকিব (তনয়) -কেই বহন করতে হবে।

শিক্ষার্থীদের পক্ষে
জাহিদ আহমদ
চলচ্চিত্র নির্মাণ বিষয়ক বিশেষায়িত ডিপ্লোমা কোর্স
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

MEET THE DIRECTOR OF "INDUS ECHOES"RAHUL AIJAZRahul Aijaz is a writer, filmmaker, producer, and journalist based in Kara...
16/01/2026

MEET THE DIRECTOR OF "INDUS ECHOES"
RAHUL AIJAZ

Rahul Aijaz is a writer, filmmaker, producer, and journalist based in Karachi, Pakistan. He has written, directed, and produced three short films, and he predominantly works in the Sindhi language in order to revive and promote Sindhi cinema in Pakistan. His directorial debut feature film ‘Indus Echoes’, which is the first ever co-production between Pakistan, Bangladesh, and South Korea, as well as Pakistan’s first Sindhi feature film in over 27 years.

List of short films directed by Rahul Aijaz.

I, Prophet
Written and Directed by Rahul Aijaz | Duration 13 Minutes | 2021
*Cannes Short Film Corner 2021.

A Train Crosses the Desert
Written and Directed by Rahul Aijaz | Duration 20 Minutes | 2020
*Kazan International Muslim Film Festival (Tatarstan, Russia, 2021)
*South Asian International Film Festival (USA, 2020)
*Jaipur International Film Festival (India, 2021)
*Asian Film Festival, LA, Hollywood 2020 (USA)

The Imperfect Human
Written and Directed by Rahul Aijaz | Duration 9 Minutes | 2020

৫৫তম (Iffr)ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এ বাংলাদেশ থেকে এই বছর তিনটি সিনেমা যাচ্ছে।রইদ - টাইগার কম্পিটিশনh...
17/12/2025

৫৫তম (Iffr)ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এ বাংলাদেশ থেকে এই বছর তিনটি সিনেমা যাচ্ছে।

রইদ - টাইগার কম্পিটিশন
https://iffr.com/en/iffr/2026/films/roid
মাস্টার - বিগ স্ক্রিন কম্পিটিশন
https://iffr.com/en/iffr/2026/films/master
দেলুপি - ব্রাইট ফিউচার
https://iffr.com/en/iffr/2026/films/delupi

চলচ্চিত্র নির্মাতা-
মেজবাউর রহমান সুমন
রেজওয়ান শাহরিয়ার সুমিত
মোঃ তৌকির ইসলাম

আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ❤️❤️

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
15/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

২০১৩ সালের ০১লা নভেম্বর বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনিস্টিউটের যাত্রা শুরু। আজ ২০২৫ এর ০১ নভেম্বর দীর্ঘ ১২ বছরের পথ চ...
01/11/2025

২০১৩ সালের ০১লা নভেম্বর বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনিস্টিউটের যাত্রা শুরু। আজ ২০২৫ এর ০১ নভেম্বর দীর্ঘ ১২ বছরের পথ চলায় যাদের অবদানে এই ইনিস্টিউটের আত্নপ্রকাশ এবং যারা বিসিটিআইয়ের শিক্ষার্থীবৃন্দ তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ❤️।

শুভ জন্মদিন বিসিটিআই...🥰🥰🥰

"ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব" এ টপ-১০ এ থাকার জন্য বিসিটিআই ফিল্ম ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন- আহসান স্মরণ ...
31/08/2025

"ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব" এ টপ-১০ এ থাকার জন্য বিসিটিআই ফিল্ম ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন- আহসান স্মরণ 🥰

আমাদের কথা- ১) চলচ্চিত্র শিক্ষার সংকট ও সমাধান। ২) বিসিটিআই এর শিক্ষার মান ও উন্নয়ন।৩) বিসিটিআইয়ের বর্তমান অবস্থান ও ফিল...
21/08/2025

আমাদের কথা-

১) চলচ্চিত্র শিক্ষার সংকট ও সমাধান।
২) বিসিটিআই এর শিক্ষার মান ও উন্নয়ন।
৩) বিসিটিআইয়ের বর্তমান অবস্থান ও ফিল্ম স্কুলের কার্যক্রম।
৪) বিসিটিআই শিক্ষা শেষে পেশার গুরুত্ব।

আলোচক- আহসান স্মরণ, পরিচালনা বিভাগ, বিসিটিআই।

অনুষ্ঠানের বিস্তারিত:
তারিখ: ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার
সময়: রাত ৯টায়

ফেসবুকে সরাসরি সম্প্রচার: http://facebook.com/cinemareformroadmap

ইউটিউবে সরাসরি সম্প্রচার: https://www.youtube.com/

চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ

জহির রায়হানের আজ ৯০ তম জন্মদিন। ৩০ জানুয়ারি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে তিনি গু"মের  শিকার হন। এই রহস্যের উত্তর এখনও অজা...
19/08/2025

জহির রায়হানের আজ ৯০ তম জন্মদিন। ৩০ জানুয়ারি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে তিনি গু"মের শিকার হন। এই রহস্যের উত্তর এখনও অজানা-

আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ- তার এ লাইন আজও ব্যবহার করা হয় যেকোন বিপ্লবে।জহির রায়হান যেন আজও অমর হয়ে আছেন প্রতিটা স্লোগানে, মিছিলে।

শুভ জন্মদিন জহির রায়হান
হাজার বছর ধরে আপনি আমাদের মাঝে নেই!

(১৯ আগষ্ট, ১৯৩৫- নিখোঁজ-৩০ জানুয়ারী, ১৯৭২)

Address

BCTI Campus
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCTI Film Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share