Indigenous Peoples Development Services-IPDS

Indigenous Peoples Development Services-IPDS IPDS working to promotes indigenous social, political and economic rights; fundamental human rights;

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষ্যে  ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) নানান কর্মসূচির আয়োজন করে। জাত...
06/05/2026

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষ্যে ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) নানান কর্মসূচির আয়োজন করে।

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষ্যে গত ২৬ থেকে ৩০ এপ্রিল/ মে, ২০২৬ পর্যন্ত দিলদারপুর চা বাগান(জয়চন্দি ইউপি), গাজিপুর চা বাগান(কুলাউড়া সদর ইউপি), রাঙ্গিছড়া চা বাগান(কর্মধা ইউপি), বরমচাল চা বাগান(বরমচাল ইউপি), করিমপুর চা বাগান(মুন্সিবাজার ইউপি), রাজনগর চা বাগান(টেংরাবাজার ইউপি), ২ নং নাসিরাবাদ(ব্রাম্মবাজার ইউপি) এবং কলদিগুল (উত্তরভাগ ইউপি), কর্মধা উচ্চ বিদ্যালয়(কুলাউড়া), রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয়(রাজনগর) এবং জেলা কারাগারে , মৌলভীবাজারে উঠান বৈঠক , আলোচনা সভা, ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচি পালিত হয়। ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এসব অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও মৌলভীবাজার জেলা লিগাল এইড অফিস ও ঢাকায় আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আইপিডিএস অংশগ্রহণ করে।

জার্মান ফেডারেল মিনিস্ট্র ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (BMZ) এর পৃষ্ঠপোষকতায় এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এ আয়োজনে কারিগরি সহযোগিতা প্রদান করে জিআইজেড বাংলাদেশের “অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন” প্রকল্প।
নারী, অন্যান্য দুস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-ছাত্রী ও কমিউনিটি সদস্যদের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, সচেতনতা বৃদ্ধি এবং আইনগত সহায়তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে ঢাকার একটি হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্ত...
28/04/2026

আজ ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে ঢাকার একটি হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি। অনুষ্ঠানে আইপিডিএস আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ। উল্লেখ্য, আইপিডিএস প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গত ২৬ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ব্রাকলার্নিং সেন্টারে ৬ দিন ব্যাপি উদ্যোক্তাদের জন্য আবাসিক প্রশিক্ষণে...
03/04/2026

গত ২৬ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ব্রাকলার্নিং সেন্টারে ৬ দিন ব্যাপি উদ্যোক্তাদের জন্য আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার আদিবাসী ও চা জনগোষ্ঠীর উদ্যোক্তরা অংশগ্রহণ করে।

প্রশিক্ষণটি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও এস আই ওয়াই বি ফাউন্ডেশন এর সহযোগিতায় পরিচালিত হয়।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথ উদ্যোগে সিলেট বিভাগে আদিবাসী ও চা জনগোষ্ঠীর মাঝে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

https://www.prothomalo.com/opinion/column/
21/03/2026

https://www.prothomalo.com/opinion/column/

মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সূত্রপাত পূর্ব ধরাতি গ্রাম। অসুস্থ শরীর নিয়েও এসব ঘটনা ঘটলে আমি অনেক ফোন পাই।

আইপিডিএস কর্তৃক প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে তাত মেশিন বিতরণ। আজ আইপিডিএস কর্তৃক পরিচালিত কমলগঞ্জের পাত্রখোলা চা বা...
26/02/2026

আইপিডিএস কর্তৃক প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে তাত মেশিন বিতরণ।

আজ আইপিডিএস কর্তৃক পরিচালিত কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে অবস্থিত এসএসএফসি সেন্টারে দ্বিতীয় ব্যাচের ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ মাসের সফল প্রশিক্ষণ শেষে তাঁত মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান ও বাগান ব্যবস্থাপক ইউসুফ খান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মি পঙ্কজ কন্ড, আইপিডিএস এর প্রোগ্রাম কোর্ডিনেটর মি রিপন বানাই।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় আইপিডিএস সিলেট বিভাগে আদিবাসী ও চা জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

19/02/2026
https://www.prothomalo.com/bangladesh/capital/s3a6qfh0z1
26/01/2026

https://www.prothomalo.com/bangladesh/capital/s3a6qfh0z1

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, একটি বন কমিশন গঠন করতে হবে, যেখানে বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা প্রতিনি...

A team from ILO country office has visited Kamalganj and Sreemangal today. During their visit they have had a series of ...
20/01/2026

A team from ILO country office has visited Kamalganj and Sreemangal today. During their visit they have had a series of meetings with different stakeholders of tourism sector in Moulvibazar. The tour operator association, hotel owners association, tea workers leaders and tea garden owners have shared their insights, experiences and thoughts to promote tourism industry. They also made recommendations to ILO to promote tea tourism in Moulvibazar.

Prior to having these discussions the team visited SSFC along with another team from ILO Cox’sbazar.

IPDS has been working with ILO to promote tourism sector in Sylhet division.

Address

62, Probal Housing, Ringroad, Adabor, Mohammadpur, Dhaka-1207
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Peoples Development Services-IPDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indigenous Peoples Development Services-IPDS:

Share