19/10/2026
আজ থেকে দুই বছর আগে হারিয়েছি আমাদের পরিবারের সবার আদরের মণি, আমার কলিজার টুকরা ছোট ভাই মাসুদকে। 💔
ফেনী শহরের খেজুরিয়া রোডের মাথায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় আনুমানিক দুপুর ১২টার পর আমার ছোট ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়।
দুই বছর পার হয়ে গেল, কিন্তু আজও মনে হয় আমার ভাই পৃথিবীতেই আছে। দোকানে কিংবা বাজারে গেলে মনে হয়, এই বুঝি একটু পর বাড়িতে আসবে, কিংবা দোকানে এসে হাজির হবে।
বাড়িতে গিয়ে এখনো মনে পড়ে, আম্মুকে কিংবা ছোট বোনদের জিজ্ঞেস করতাম, “আমার ছোট সাব কি এখনো আসেনি?”
আজও আমার ছোট ভাইয়ের নাম ধরে ডাকতে পারি না। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সময় চলে যাচ্ছে, কিন্তু ভাইকে হারানোর কষ্টটা আজও আগের মতোই রয়ে গেছে। কিছু শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। 😭
আমার ছোট ভাই মাসুদের এই ছোট্ট জীবনে কারও সঙ্গে কোনো অন্যায় করে থাকলে, কিংবা কারও কোনো টাকা-পয়সা পাওনা থাকলে, দয়া করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ, আমি সেই পাওনা পরিশোধ করে দেব।
আমার ছোট ভাইয়ের জানা-অজানা সব ভুলত্রুটি, অন্যায় ও গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিন। তার অন্ধকার কবরকে নূরের আলোয় আলোকিত করে দিন। কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
সবাই আমার কলিজার টুকরা ছোট ভাই মাসুদের জন্য দোয়া করবেন। 🤲
আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং আমাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲💔