নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ

নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নিয়ে গড়ে উঠা প্লাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
(1)

মেট্রোরেলসহ সব ধরনের রেল-সেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবে শিক্ষার্থীরা।নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ  আরো একটা দাবি আংশিক পূরণ ...
03/03/2026

মেট্রোরেলসহ সব ধরনের রেল-সেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবে শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ আরো একটা দাবি আংশিক পূরণ হলো।

১৭ বছরে সবচেয়ে বেশি মেগা প্রজেক্টের আড়ালে দুর্নীতিগ্রস্থ মন্ত্রনালয়ের দায়িত্বে তিনি যখন এসব বলে তখন আশাবাদী না হয়ে আতংকি...
19/02/2026

১৭ বছরে সবচেয়ে বেশি মেগা প্রজেক্টের আড়ালে দুর্নীতিগ্রস্থ মন্ত্রনালয়ের দায়িত্বে তিনি যখন এসব বলে তখন আশাবাদী না হয়ে আতংকিত হই আমরা!

আজ ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর উদ্যোগে, "জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ইশতেহারে সড়ক নিরাপত্ত...
11/12/2025

আজ ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর উদ্যোগে, "জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ইশতেহারে সড়ক নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা" -শীর্ষক বহুদলীয় বৈঠক আয়োজিত হচ্ছে।

২০১৮ তে পথচলা নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ  এর।  আজ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী 🇧🇩
29/07/2025

২০১৮ তে পথচলা নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর। আজ ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী 🇧🇩

নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম চলমান।
29/07/2025

নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম চলমান।

নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ  এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।  ২৯ জুলাই ২০২৫ জাতির প্রত্যাশা, তারুণ্যের  শক্তিনিরাপদ সড়কের স্বপ্নে ...
27/07/2025

নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।

২৯ জুলাই ২০২৫

জাতির প্রত্যাশা, তারুণ্যের শক্তি
নিরাপদ সড়কের স্বপ্নে ৭ বছরের সংগ্রাম আমাদের।
সেই ২০১৮ সালে যাত্রা শুরু করেছিলাম নিরাপদ সড়কের প্রত্যাশায় আজো থামিনি।

আসছে আমাদের শোক কে শক্তিতে রুপান্তর করার দিন – নিসআ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই শুভক্ষণে আমাদের মাঝে উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
তাদের স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনাই আমাদের পথচলার প্রেরণা।

🤝 আসুন, একত্র হই নিরাপদ সড়কের স্বপ্ন বাস্তবায়নে ও নিরাপদ রাষ্ট্রগঠনে।

অতিথিদের একাংশ।

27/07/2025

৭ বছরের সাহসী পদযাত্রা, নিরাপদ সড়কের দৃপ্ত শপথ।

নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার আরও দৃঢ়, আরও স্পষ্ট।

আশরাফুল ইসলাম ইমন
আহবায়ক, নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ গাজীপুর মহানগর।

27/07/2025

২০১৮ সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের লগ্ন থেকেই স্বৈরাচার শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর নির্মম দমন-পীড়নের শিকার হয়েছিলেন আমাদের সাহসী যোদ্ধা তারেক আজিজ, এক সপ্তাহ গুম করে রাখা হয় তাকে। এরপর ১০ মাসেরও বেশি সময় রাজবন্দি হিসেবে কারাবরণ করেন তিনি অপরাধ ছিল কেবল একটাই: “নিরাপদ সড়ক চাই” এই দাবি নিয়ে রাস্তায় নামা।

কিন্তু এত অত্যাচার তাঁকে দমাতে পারেনি। আজও তিনি প্রবাসে থেকেও নিসআ’র সকল লড়াই-সংগ্রামের পাশে আছেন, আছেন নিঃস্বার্থভাবে। নিরাপদ সড়কের লড়াইয়ে এই সাহসী যোদ্ধাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।

নিসআ’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক আজিজ পক্ষ থেকে আমাদের সকল সহযোদ্ধাকে রইল আন্তরিক শুভেচ্ছা ও সংহতি। এই পথচলা থামবে না, থামবে না এই স্বপ্ন দেখা!

#নিরাপদ_সড়ক_আন্দোলন
#নিসআ৭বর্ষ
#তারিকআজিজ
#রাজপথের_যোদ্ধা
#গণতন্ত্রের_সৈনিক
#নতুন #বাংলাদেশ

কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার সংগ্রাম ও ঐক্যের সাত বছর। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ): ৭ বছরের পথচলা২০১৮ সালে ঐতিহাসিক ...
25/07/2025

কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার সংগ্রাম ও ঐক্যের সাত বছর।

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ): ৭ বছরের পথচলা

২০১৮ সালে ঐতিহাসিক কিশোর বিদ্রোহ থেকে যে আন্দোলনের জন্ম, আজ তা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত। নিসআ শুধু একটি নাম নয় এটি এক সচেতন প্রজন্ম গড়ার প্রতিশ্রুতি।

৭ বছরে আমাদের লক্ষ্য ছিল একটাই সড়কে নিরাপত্তা নিশ্চিত করা। ট্রাফিক সচেতনতা, পথচারী-যাত্রী ও পরিবহন শ্রমিকদের অধিকার, ও সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করে নিসআ আজ একটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।

এবার আমরা উদযাপন করছি-
"কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার সংগ্রাম ও ঐক্যের সাত বছর"।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
জনাব, মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান: ২৯ জুলাই ২০২৫
সকাল: ১০ ঘটিকা হতে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত

স্থান: মুক্তিযুদ্ধ-সংস্কৃতি মিলনায়তন, আইডিইবি
(ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ)
১৬০/এ ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০

এক পায়ে ভর দিয়ে, এক হাতে স্ক্রেচ আর হৃদয়ে একটি স্বপ্ন। সড়ক নিরাপত্তার লড়াইয়ে একজন যোদ্ধা তিনি আমাদের নিরাপদ সড়ক আন্দোলন ...
25/07/2025

এক পায়ে ভর দিয়ে, এক হাতে স্ক্রেচ আর হৃদয়ে একটি স্বপ্ন। সড়ক নিরাপত্তার লড়াইয়ে একজন যোদ্ধা তিনি আমাদের নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমু ফুটওভার ব্রিজের প্রতিটি ধাপে জয়ের পদচিহ্ন রেখে যাচ্ছেন।

প্রত্যেকটা ধাক্কা তাকে আরও দৃঢ় করে।
কারণ সে জানে গন্তব্যে পৌঁছাতে হলে ঝড় ঠেলে, ব্যথা সয়ে,
অবিচল থাকতে হয়।

সে স্বপ্ন দেখে শুধু নিজের জন্য নয়,
সবার জন্য একটি নিরাপদ সড়কের,
একটি ন্যায়ের সমাজের,
একটি সুন্দর ভবিষ্যতের।

এইজন্যই সে থামে না, এইজন্যই সে হার মানে না।

#নিরাপদ_সড়ক_আমার_অধিকার

২০১৮ সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে যখন হাজারো কিশোর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,...
25/07/2025

২০১৮ সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে যখন হাজারো কিশোর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,” তখনই একজন প্রবীণ মানুষ সত্যের পাশে দাঁড়িয়ে সাহসিকতার অনন্য উদাহরণ স্থাপন করেন।

তিনি ছিলেন জনাব, শহিদুল আলম স্যার একজন, আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী

তিনি শুধু ক্যামেরার লেন্সে বাস্তবতা বন্দী করেননি, বরং নিজের কণ্ঠেও তুলে ধরেছেন তরুণদের ন্যায্য আন্দোলনের কথা। আর সেই অপরাধেই তাঁকে কারাবরণ করতে হয়েছিল। তাকে গ্রেফতার করে ভয় দেখানো হয়েছিল, কিন্তু তিনি ভয় পাননি। তিনি ছিলেন আমাদের কণ্ঠস্বর, যখন আমাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছিল।

কিশোর বিদ্রোহ থেকে রাষ্ট্র সংস্কার সংগ্রাম ও ঐক্যের সাত বছর। নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’'র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সেমিনারে

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
জনাব, শহিদুল আলম
আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান: ২৯ জুলাই ২০২৫
সকাল: ১০ ঘটিকা হতে বিকাল ৬ ঘটিকা পর্যন্ত

স্থান: মুক্তিযুদ্ধ-সংস্কৃতি মিলনায়তন, আইডিইবি
(ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ)
১৬০/এ ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নিরাপদ সড়ক আন্দোলন - নিসআ:

Share