Chintar Chash (চিন্তার চাষ)

Call Directions Website Contact the organization

Chintar Chash (চিন্তার চাষ) Chintar Chash is a voluntary research organization Chintar Chash is a name of collective effort of experienced veteran and ever swaying youth.

দেশকে স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়ার সংকল্পে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’। দ্রুত ধাবমান এই প্রতিযোগিতামূলক বৈশ্বিক প্রেক্ষাপটে মর্যাদাশীল জাতি গঠনের জন্য সৃজনশীল প্রজন্ম বিনির্মাণে অভিজ্ঞ প্রবীণ ও সদা আন্দোলিত তারুণ্যের এক মিলিত প্রয়াসের নাম ‘চিন্তার চাষ’। এ সংগঠন নতুন কিছু সৃষ্টিকেই শুধু উদ্বুদ্ধ করে না, তা সভ্যতার কল্যাণে কাজে লাগানোর জন্য মানুষের দ্বারে পৌঁছে দেয়াকেও সমান গুরুত্ব দেয়। এ দেশের শাশ্বত ঐতিহ্যের সাথে সৃজনশীলতার সংমিশ্রণে যে দর্শনের উদ্ভব হবে তার আলোতে আলোকিত হবে সারা বিশ্ব। এই প্রত্যাশায়ই পথ চলছে সংগঠনটি।

Chintar Chash is a voluntary research organization. In this fast moving competitive global context this organization has started its journey with a vow of making a creative generation to build a respectful self dependent nation. This organization not only encourages the invention of new things but also equally emphasizes on making those reach to the people to capitalize for the welfare of the civilization. The world will be enlightened in the light of the philosophy that would be evolved in the combination of the creativity and the eternal tradition of Bangladesh. With this expectation this organization is stepping forward.

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬সকালের কিছু স্থির চিত্র
05/10/2026

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬

সকালের কিছু স্থির চিত্র

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬কুইজ এবং পুরস্কার বিজয়ী ক্ষুদে গবেষকদের ছবি। লিংক থেকে নিজের ছবিটি নিয়ে নিন—ছব...
05/10/2026

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬

কুইজ এবং পুরস্কার বিজয়ী ক্ষুদে গবেষকদের ছবি। লিংক থেকে নিজের ছবিটি নিয়ে নিন—

ছবির লিংকঃ

04/10/2026

একটি বিশেষ ঘোষণা:
গতকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে একটি সম্মেলনের ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগের মধ্যে নিজের জন্য ক্রয় করা সামগ্রী ছিল। ব্যাগটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে সংগ্রহ করে নেয়ার জন্য বলা হচ্ছে।

29/09/2026
১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬ভেন্যুঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়তারিখঃ ০৩ অক্টোবর ২০২...
28/09/2026

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬
ভেন্যুঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখঃ ০৩ অক্টোবর ২০২৬, শনিবার
রিপোর্টিং সময়ঃ সকাল ০৮:০০টা

রিপোর্টিং বুথ ভিত্তিক গ্রুপ বিন্যাসঃ

বুথ - ১ঃ
BAR_14
DHK_25, 54, 90, 110, 217, 256
KHU_28
RAN_28
SYL_01, 04, 05, 06, 08, 10, 16, 25

বুথ - ২ঃ
CTG_25, 35
DHK_27, 33
KHU_06, 27, 36
RAN_01, 60, 61, 205, 217

বুথ - ৩ঃ
CTG_24, 23, 27, 206
DHK_91, 108, 252
KHU_09
MYM_203
RAN_53, 210
SYL_02, 18, 20, 31, 32

বুথ - ৪ঃ
BAR_201, 206 (BAR_206 বুথ - ৫ এ রিপোর্ট করলেই চলবে)
CTG_220
DHK_263, 283, 306
RAN_213, 221, 225
SYL_210, 224, 228, 243, 269

বুথ - ৫ঃ
BAR_10
CTG_17, 32, 37
DHK_34, 94, 95, 106, 218
RAJ_12, 203
RAN_08, 23, 52
SYL_19, 29

বুথ - ৬ঃ
CTG_06, 07, 22, 28, 29, 30, 38
DHK_13, 92
KHU_26
RAJ_11
RAN_20

বুথ - ৭ঃ
CTG_10, 13, 15
DHK_24, 89, 101, 105
RAN_38
SYL_07

বুথ - ৮ঃ
CTG_20, 33, 204, 213, 223, 224, 233, 234, 237
DHK_93, 96, 209
KHU_03, 07, 10
RAJ_18, 204
RAN_02, 04, 39, 50, 215
SYL_11, 15, 17, 21, 22, 30, 246, 251, 253, 258

যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ বুথে রিপোর্ট করতে বলা হচ্ছে।

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬উপলক্ষে অংশগ্রহণকারী ক্ষুদে গবেষকদের অবগতির জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী ও সাধার...
28/09/2026

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬
উপলক্ষে অংশগ্রহণকারী ক্ষুদে গবেষকদের অবগতির জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী ও সাধারণ জিজ্ঞাসাসমূহ নিচে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হলোঃ

১. উপস্থিতি ও রিপোর্টিংয়ের সময়সীমাঃ

- তারিখঃ ০৩ অক্টোবর, ২০২৬ (শনিবার)

- সময়ঃ সকাল ০৮:০০ টা

- স্থানঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।

২. রিপোর্টিংয়ের নির্দিষ্ট স্থানঃ

- অংশগ্রহণকারীদের স্ব-স্ব নির্ধারিত বুথ নম্বরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

৩. বুথ নম্বর প্রাপ্তির প্রক্রিয়াঃ

- নিবন্ধিত ফোন নম্বরে কল করে বুথ নম্বর জানিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে সুবিধার্থে ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমেও বুথ নম্বর নিশ্চিত করা হবে।

৪. পোশাক ও পরিচয়পত্র সংক্রান্ত বাধ্যবাধকতাঃ

- সকল শিক্ষার্থীকে অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম এবং আইডি কার্ড পরিধান করে আসতে হবে। ইউনিফর্ম ও আইডি কার্ড ছাড়া উপস্থাপনার সুযোগ দেওয়া হবে না।

- প্রতিষ্ঠানে আইডি কার্ড না থাকলে, প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরযুক্ত অফিসিয়াল প্যাডে শিক্ষার্থীর নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখপূর্বক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

- একই প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করলে এক প্রত্যয়ন পত্রে সকলের তথ্য অন্তর্ভুক্ত করে আনলেই গ্রহণযোগ্য হবে।

৫. উপস্থাপনার জন্য নির্ধারিত সময়ঃ

- গবেষণাপত্র (মৌখিক ও পোস্টার) এবং ধারণাপত্র—সকল ক্যাটাগরির জন্য উপস্থাপনার সময় সর্বোচ্চ ১০ মিনিট। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় দেওয়া হবে না।

৬. পোস্টার উপস্থাপনার নিয়মাবলীঃ

- পোস্টার উপস্থাপনা বিভাগে নির্বাচিত অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে ৩ × ২ ফুট পরিমাপের পিভিসি (PVC) ফেস্টুন আকারের পোস্টার প্রস্তুত করে সাথে নিয়ে আসতে হবে।

৭. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনঃ

- ভেন্যুতে নতুন করে কোনো পাওয়ার পয়েন্ট (PPT) ফাইল জমা নেওয়া হবে না।

Chintar Chash (চিন্তার চাষ)

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬ভেন্যুঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়তারিখঃ ০৩ অক্টোবর ২০২...
28/09/2026

১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬
ভেন্যুঃ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখঃ ০৩ অক্টোবর ২০২৬, শনিবার
রিপোর্টিং সময়ঃ সকাল ০৮:০০টা

সকল ক্ষুদে গবেষকদের অবগতির জন্য অংশগ্রহণের শর্তাবলীঃ
১. নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং আইডি কার্ড পরিধান করে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। ইউনিফর্ম ও আইডি কার্ড ব্যতীত কোনো অবস্থায়ই মিলনায়তনে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. যেসকল প্রতিষ্ঠানে আইডি কার্ডের ব্যবস্থা নেই, সেসকল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলমোহরযুক্ত অফিশিয়াল প্যাডে প্রত্যয়ন পত্র সাথে নিয়ে আসতে হবে।

৩. প্রবেশাধিকার সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে কোনো ধরণের সুপারিশ গ্রহণ বা বিবেচনা করা হবে না।

সম্মেলনের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Chintar Chash (চিন্তার চাষ)

Address

355/1 (3rd Floor), Dilu Road, Moghbazar, Ramna, Dhaka/1000
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Chintar Chash (চিন্তার চাষ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chintar Chash (চিন্তার চাষ):

Shortcuts

Share