LEAD - Language, Education and Development

LEAD - Language, Education and Development Language, Education, and Development | LEAD is a non-profit organization and an initiative for social development. Registration # DHA 010086, 3510

It works on life-long learning for all with a reasonable minimum equal environment and other facilities.

আগামীকাল নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে “ভাংড়ি মামা” উদ্যোগ!পরিবেশ রক্ষায় আমাদের ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে। প্লাস...
22/08/2026

আগামীকাল নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে “ভাংড়ি মামা” উদ্যোগ!

পরিবেশ রক্ষায় আমাদের ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে। প্লাস্টিক বর্জ্য কমানো এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে আপনিও অংশ নিতে পারেন।
আপনার করণীয়: ১০টি প্লাস্টিকের বোতল দিন, ১টি প্রকৃতিবান্ধব গাছ নিন।

তারিখ: ২৩ আগস্ট ২০২৬
স্থান: জান্নাত ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা,
পাঠকাঠা বাজার, কলমাকান্দা, নেত্রকোনা।
আয়োজনে: মিশন গ্রীন বাংলাদেশ ও LEAD
বাস্তবায়নে: মানুষের জন্য মানুষ
কো-অর্ডিনেটর: মো: দেলওয়ার হোসেন

আসুন, প্লাস্টিক বর্জ্য কমাই, সবুজায়ন বাড়াই এবং আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তুলি।

#ভাংড়ি_মামা

পাবনার বেড়া উপজেলায় প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক চমৎকার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তা...
18/08/2026

পাবনার বেড়া উপজেলায় প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক চমৎকার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তারিখ: ১৮ আগষ্ট, ২০২৬
স্কুলের নাম: হাজ্বী লোকমান হোসেন একাডেমি এন্ড হাই স্কুল,
বেড়া উপজেলা, পাবনা
আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ ও Lead
বাস্তবায়নে: একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন
সমন্বয়ক: মো: রাশেদ আলী

উপস্থিত ছিলেন হাজ্বী লোকমান হোসেন একাডেমি এন্ড হাই স্কুলের পরিচালক আলহাজ্ব আবদুল্লাহ হীরা, একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: লাল মিয়া, সিনিয়র সহ- সভাপতি মো: আবদুল্লাহ আল-মামুন ও সদস্য মো: সাকিব সহ অনেকে

কর্মশালায় আলোচনা করা হয় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি, এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে।
প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতা এবং শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমরা কি আমাদের শিশুদের সঠিকভাবে প্রকৃতির প্রতিটি বিষয়ে সচেতন করতে পারছি? শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নিয়ে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে প্রাণ-প্রকৃতি রক্ষায় অগ্রগামী ও প্রকৃতি প্রেমী এবং বাংলাদেশ হবে একটি আদর্শ সবুজ দেশ।

এছাড়া নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো, গাছ চেনা, প্রকৃতি নিয়ে জানার ফুরসত তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' নামে এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ।

প্লাস্টিকের বোতল হোক সবুজের পথে এক ধাপ!পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো “ভাংড়ি মামা” কার্যক্রম।ফে...
12/08/2026

প্লাস্টিকের বোতল হোক সবুজের পথে এক ধাপ!

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো “ভাংড়ি মামা” কার্যক্রম।

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তার বিনিময়ে প্রকৃতিবান্ধব গাছ বিতরণের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

১০টি প্লাস্টিকের বোতল দিন, ১টি গাছ নিন। একদিকে কমুক প্লাস্টিক বর্জ্য, অন্যদিকে বাড়ুক সবুজের পরিমাণ।

একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু আমাদের দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।

তারিখ: ১০ আগস্ট ২০২৬

স্থান: বাজিতা মাধ্যমিক বিদ্যালয়, মাধবখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী
আয়োজনে: Mission Green Bangladesh ও LEAD - Language, Education and Development, facebook.com/lead.org.bd

বাস্তবায়নে: আল হিকমাহ ফাউন্ডেশন, বাজিতা

Reduce • Reuse • Recycle
#ভাংড়ি_মামা #বৃক্ষরোপণ

International Youth Day 2026Youth is not simply a promise for tomorrow; it is a force shaping the world today.On Interna...
12/08/2026

International Youth Day 2026

Youth is not simply a promise for tomorrow; it is a force shaping the world today.

On International Youth Day, LEAD celebrates the energy, ideas, courage and determination of young people who continue to challenge old ways, create new possibilities and bring meaningful change to their communities.

But potential alone is not enough. Young people need access to quality education, practical skills, decent opportunities and the confidence to lead. When we invest in young people, we are not only supporting individuals—we are investing in stronger communities and a more inclusive and sustainable future.

At LEAD, we believe every young person deserves the opportunity to learn, grow, lead and contribute.

Let us listen to young voices, create space for their ideas, and walk with them as they turn their aspirations into action.

This International Youth Day, let’s not only celebrate young people—let’s invest in their potential.

LEAD – Language, Education and Development

ভাংড়ি মামা আসছে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে!প্লাস্টিক বর্জ্য শুধু আমাদের পরিবেশকেই দূষিত করছে না, বরং মাটি, পানি, প্রাণবৈচ...
08/08/2026

ভাংড়ি মামা আসছে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে!

প্লাস্টিক বর্জ্য শুধু আমাদের পরিবেশকেই দূষিত করছে না, বরং মাটি, পানি, প্রাণবৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ওপরও ফেলছে নেতিবাচক প্রভাব। তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনঃব্যবহার ও পুনর্ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি।

এই সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে “ভাংড়ি মামা”।
ভাংড়ি মামাকে দিন ১০টি প্লাস্টিকের বোতল, নিন ১টি প্রকৃতিবান্ধব গাছ!

আপনার ঘরের বা আশপাশের প্লাস্টিকের বোতল সংগ্রহ করে নিয়ে আসুন। প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি গাছ নিয়ে গড়ে তুলুন একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ।

তারিখ: ১০ আগস্ট ২০২৬
স্থান: বাজিতা মাধ্যমিক বিদ্যালয়, মাধবখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী

আয়োজনে: মিশন গ্রীন বাংলাদেশ ও LEAD
বাস্তবায়নে: আল হিকমাহ ফাউন্ডেশন, বাজিতা

আসুন, প্লাস্টিক বর্জ্য কমাই, পুনর্ব্যবহার করি এবং প্রকৃতির জন্য একটি গাছ লাগাই।

#ভাংড়ি_মামা

"ভাংড়ি মামা" আপনার প্রতিষ্ঠানেও আসতে পারে!আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, ক্লাব বা কমিউনিটিতে আয়োজন করুন "ভাং...
21/07/2026

"ভাংড়ি মামা" আপনার প্রতিষ্ঠানেও আসতে পারে!
আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, ক্লাব বা কমিউনিটিতে আয়োজন করুন "ভাংড়ি মামা" ইভেন্ট এবং পরিবেশ রক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগের অংশ হয়ে উঠুন।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা ১০টি প্লাস্টিকের বোতল জমা দিয়ে একটি প্রকৃতি রক্ষাকারী গাছ সংগ্রহ করতে পারবেন। এতে একদিকে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের আওতায় আসবে, অন্যদিকে নতুন গাছ রোপণের মাধ্যমে সবুজায়নও বৃদ্ধি পাবে।
এই উদ্যোগের মাধ্যমে-
✅ প্লাস্টিক দূষণ কমবে।
✅ রিসাইক্লিংয়ের অভ্যাস গড়ে উঠবে।
✅ পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।
✅ কমিউনিটিতে স্বেচ্ছাসেবী অংশগ্রহণ বাড়বে।
একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার পথে বাস্তব অবদান রাখা যাবে।
আপনিও যদি "ভাংড়ি মামা" ইভেন্ট আয়োজন করতে চান, তাহলে কমেন্টে দেওয়া লিংকটি পূরণ করুন।

কুড়িগ্রাম সদরে প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক চমৎকার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারিখ: ২...
21/07/2026

কুড়িগ্রাম সদরে প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক চমৎকার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তারিখ: ২০ জুলাই, ২০২৬
স্কুলের নাম: খোলারপার অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ ও Lead
বাস্তবায়নে: দ্যা গ্রীন নেক্সাস ইন্টারন্যাশনাল
কো-অর্ডিনেটর: তারেক খান মজলিস তারা
কর্মশালায় আলোচনা করা হয় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি, এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে।
প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে আয়োজন করা হয় একটি কুইজ প্রতিযোগিতা এবং শেষে বিজয়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমরা কি আমাদের শিশুদের সঠিকভাবে প্রকৃতির প্রতিটি বিষয়ে সচেতন করতে পারছি? শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নিয়ে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে প্রাণ-প্রকৃতি রক্ষায় অগ্রগামী ও প্রকৃতি প্রেমী এবং বাংলাদেশ হবে একটি আদর্শ সবুজ দেশ।
এছাড়া নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো, গাছ চেনা, প্রকৃতি নিয়ে জানার ফুরসত তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' নামে এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ।
পরবর্তী এভেন্টে আমাদের সাথে যুক্ত হতে চাইলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
01576958121 (WhatsApp)
সাকিব আল হাসান
ইভেন্ট কো-অর্ডিনেটর
মিশন গ্রিন বাংলাদেশ

কুড়িগ্রাম জেলায় প্রকৃতির জন্য শিশুরা: প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা।তারিখ: ২০ জুলাই, ২০২৬স্থান: খোলারপাড় অ...
20/07/2026

কুড়িগ্রাম জেলায় প্রকৃতির জন্য শিশুরা: প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা।

তারিখ: ২০ জুলাই, ২০২৬
স্থান: খোলারপাড় অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।

আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ ও LEAD
বাস্তবায়নেঃ দ্য গ্রীন নেক্সাস ইন্টারন্যাশনাল
কো-অর্ডিনেটর: তারেক খান মজলিশ তারা

প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমরা কি আমাদের শিশুদের সঠিকভাবে প্রকৃতির প্রতিটি বিষয়ে সচেতন করতে পারছি? শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নিয়ে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে প্রাণ-প্রকৃতি রক্ষায় অগ্রগামী ও প্রকৃতি প্রেমী এবং বাংলাদেশ হবে একটি আদর্শ সবুজ দেশ।

এছাড়া নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো, গাছ চেনা, প্রকৃতি নিয়ে জানার ফুরসত তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে, প্রকৃতি নিয়ে শেখাতে, সর্বপরি শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' নামে এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ।

Address

Latif Complex, 49/1 Purana Paltan Line, Bijoynagar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when LEAD - Language, Education and Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to LEAD - Language, Education and Development:

Shortcuts

Share