26/05/2026
সবুজের কোড খুব সহজ: রোপণ করো, রক্ষা করো, সুস্থ থাকো।
কোড: ৬৮,২৩১ -৬৮,২৪০
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বাধুরাপুর গ্রাম।
এই গ্রামের আরেকটি পরিবারের উঠোনে রোপিত হলো ১০টি ফলদ গাছ, যেগুলো ভবিষ্যতে দেবে তাদের নতুন সমর্থন।
এই গাছগুলো স্পনসর করেছে পরিবেশবান্ধব প্রতিষ্ঠান .
সহযোগিতা মানে শুধু গাছ লাগানো নয়, একটি পরিবারের ভবিষ্যতে নতুন আলো, নতুন আয়, আর একটি গ্রামের বুকে নতুন সবুজ।
আমরা Green Savers প্রতিটি গাছ বাছাই করি স্থানীয় মাটির গুণাগুণ, পানির ধরন, এবং আলো বাতাসের হিসেব করে যাতে গাছগুলো দীর্ঘমেয়াদি ও টেকসই হয়।
স্থানীয় স্কুল গুলোর সহায়তায় আমরা বেছে নিয়েছিলাম আমাদের - শেখ কায়সার আহমেদকে এবং তাঁর তত্ত্বাবধানে এই এলাকায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
আর প্রতিদিনের যত্ন ও পর্যবেক্ষণের দায়িত্বে আছেন রুবা আক্তার।
কয়েক বছর পর গাছগুলো যখন ফল দিতে শুরু করবে, এই পরিবারটি সেই ফল বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবে, আর পুরো এলাকাই পাবে ছায়া, অক্সিজেন ও পরিবেশগত উন্নতি।
৩০০ টাকায় বদলে দিতে পারেন একটি ভবিষ্যৎ
এক কাপ কফির দামে (৩০০ টাকা), আপনি রোপণ করতে পারেন একটি গাছ, যা হবে কোনো পরিবারের আয়, কোনো শিশুর আশা, এবং আমাদের পৃথিবীর সুরক্ষা।
আপনার প্রতিটি স্পনসরকৃত গাছের জন্য পাবেন:
✔ ইউনিক Tree Code
✔ নিয়মিত ফটো ও গ্রোথ আপডেট
✔ একটি অফিসিয়াল সার্টিফিকেট
✔ এবং অদেখা কারো নিঃশব্দ দোয়া
✔ আর সবচেয়ে বড় কথা একটি পরিবার ও একটি গ্রামের সাথে মানবিক সংযোগ
🌿 এখনই স্পনসর করুন একটি গাছ
ফর্ম পূরণ: https://forms.gle/W9UB662xETg3TLPo6
🌐 ভিজিট: www.thegreensavers.org/sponsor-a-tree
📞 হটলাইন: 01909110610