19/09/2025
#ক্রীড়া_সম্পাদক পদে প্রার্থী
কামরুল হাসান নাফিজ
বিভাগ: পরিসংখ্যান
(মাস্টার্স ২য় সেমিস্টার)
কামরুল হাসান নাফিজ শুধু একজন ফুটবল খেলোয়াড় নন, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার প্রাণ। জাতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার আছে, আর বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক। খেলাধুলার প্রতি ভালোবাসা তাকে দীর্ঘ ৫-৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের মাঠে, সংগঠনে আর খেলোয়াড়দের পাশে সক্রিয় রেখেছে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা। তার উদ্যোগেই ১৬টি দল নিয়ে “জবি শহীদ সাজিদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।
তার কাজের তালিকায় আরও আছে—
-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর
-ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর
-বিএনসিসি’র সাবেক সদস্য
-অনূর্ধ্ব-১৪ পাইওনিয়ার টিমের সহযোগী সংগঠক
-পাইওনিয়ার ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (বাফুফে’র আওতাভুক্ত)
💪কেন তিনি যোগ্য প্রার্থী?
নাফিজ শুধু খেলোয়াড় নন, তিনি একাধারে সংগঠক ও নেতা। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সমস্যাগুলো তিনি ভেতর থেকে দেখেছেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে কী লাগে তা তার হাতে-কলমের অভিজ্ঞতা আছে।
🖐️তার অঙ্গীকার
যদি তিনি নির্বাচিত হন, তাহলে—
১. খেলাধুলার অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেবেন।
২. নিয়মিত আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজন করবেন।
৩. মেয়েদের জন্য আলাদা ইনডোর গেমস রুম চালু করবেন।
৪. প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করবেন।
৫. বয়সভিত্তিক দল গড়ে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি করবেন।
৬. একটি শক্তিশালী ও কার্যকর অফিসিয়াল জবি স্পোর্টস ক্লাব গড়ে তুলবেন।
👉রাজনৈতিক ভূমিকা
নাফিজ শুধু খেলাধুলাতেই সীমাবদ্ধ নন, আন্দোলন-সংগ্রামেও তার ভূমিকা আছে।
✓ সাবেক ক্রীড়া সম্পাদক – জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল
✓ বর্তমান যুগ্ম আহবায়ক – জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল
✓ জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখ সারিতে সক্রিয় ছিলেন।