20/05/2026
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি-আইএলও) প্রকল্প থেকে “প্যারালিগ্যাল প্রশিক্ষণ ফলো-আপ/রিফ্রেশার্স সেশন (ফিডব্যাক/ স্কিল বিল্ডিং/ মেন্টরিং)” গত ১৮-১৯ মে ২০২৬ তারিখ ওয়ার্কারস রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি) এর আয়োজনে মেরিনো হোটেল, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সেশনটিতে ডব্লিউআরসি থেকে ২৮ জন প্যারালিগ্যাল অংশগ্রহণ করেন যারা ইতিপূর্বে প্যারালিগ্যাল প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই সেশনের মূল লক্ষ্য হলো- প্যারালিগ্যাল প্রশিক্ষণ থেকে অর্জিত শিখন মূল্যায়ন এবং চাহিদাভিত্তিক বিভিন্ন বিষয়ে মেন্টরিং সহায়তা প্রদানের মাধ্যমে প্যারালিগ্যাল কার্যক্রমকে আরো গতিশীল করা।