Wildlife Crime Control Unit - WCCU

Wildlife Crime Control Unit - WCCU Wildlife Crime Control Unit was established on June 2012 on the basis of Wildlife (Conservation & Security) Act-2012 to control wildlife crime in BD.

Wildlife Crime Control Unit (WCCU) is a part of Bangladesh Forest Department currently funded by the Strengthening Regional Co-operation for Wildlife Protection (SRCWP) Project established in 2012. Main purpose of the WCCU is to control wildlife crime throughout the country. A Director with a rank of Conservator of Forest is the head of this unit. He supervises and co-ordinates matter related to w

ildlife crime control of the country. He will administer, supervise and control all wildlife crime control sub-units of the country through Border Units, seaport Units, Airport Units and other law and enforcing agencies. The border sub unit is located at Benapole, Akhawra, Heli, Boromari and Tamabil; The WCCU sub-unit will be located at Dhaka, Sylhet, Khulna, Chittagong, Rajshahi, Habiganj and Sherpur. The Airport Sub-units will be at Shahjajal international Airport, Dhaka. Osmani international Airport, Sylhet and Shah Amanat International Airport, Chittagong. The Sea Port sub-units will be at The Mongla Seaport and The Chittagong Seaport. Main objective of The WCCU is to stop wildlife crime across the country. People buying, selling, harming or disturbing wild animals or plants that are protected by law, to stop illegal wildlife trade, to save our wildlife and trophy, to make awareness campaign among mass people, wildlife traders like whole seller, permanent Shop owner, street hawkers etc.

২৩/০৮/২০২৬ ইং তারিখ গোপন তথ্যের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU), ঢাকা এর অভিযানে গাজীপুর, টঙ্গী...
23/08/2026

২৩/০৮/২০২৬ ইং তারিখ গোপন তথ্যের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU), ঢাকা এর অভিযানে গাজীপুর, টঙ্গী থেকে ২১ টি বন্যপ্রাণী (ময়না ০১ টি, ঘুঘু ০৩ টি, টিয়া ০৬ টি, শালিক ১১ টি) জব্দ করা হয় এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

হালুয়াঘাটে ২টি লজ্জাবতী বানর উদ্ধারবন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU), বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার গোপন তথ্যের ভিত্তিতে...
21/08/2026

হালুয়াঘাটে ২টি লজ্জাবতী বানর উদ্ধার

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU), বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার গোপন তথ্যের ভিত্তিতে আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২টি লজ্জাবতী বানর জব্দ করা হয়। WCCU টিমের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়, আমদানি-রপ্তানি ও পরিবহনসহ সংশ্লিষ্ট কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িত পাচারকারী ও বিক্রেতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধারকৃত লজ্জাবতী বানর দুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বর্ষায় সাপের উপদ্রব: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি 🐍🌧️বর্ষা মৌসুমে বৃষ্টির পানি, জলাবদ্ধতা ও আশ্রয়স্থলের পরিবর্তনের কারণে অন...
13/08/2026

বর্ষায় সাপের উপদ্রব: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি 🐍🌧️

বর্ষা মৌসুমে বৃষ্টির পানি, জলাবদ্ধতা ও আশ্রয়স্থলের পরিবর্তনের কারণে অনেক সময় সাপ লোকালয় ও বাড়িঘরের আশপাশে চলে আসে। আজ ভুলতা, গাউছিয়ায় একটি বাড়িতে সাপের উপস্থিতির তথ্য পেয়ে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দীর্ঘ সময় অনুসন্ধান করেও কোনো সাপ পাওয়া যায়নি। বাড়িটির চারপাশে জলাবদ্ধতা, ইট, কাঠের স্তুপ ও অতিরিক্ত আগাছা ছিলো, আর এমন পরিবেশে সাপের আশ্রয় নেওয়ার সম্ভাবনা থাকে।

⚠️ বাড়িতে বা আশপাশে সাপ দেখলে—
• আতঙ্কিত হয়ে সাপকে মারবেন না বা ধরার চেষ্টা করবেন না।
• শিশু ও অন্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিন।
• সাপকে ঘিরে ভিড় করবেন না, ঢিল ছুড়বেন না বা উত্ত্যক্ত করবেন না।
• বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণ করুন।
• সাপের অবস্থান জানা থাকলে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

মনে রাখবেন, সাপও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা রয়েছে।

সাপসহ যেকোনো বন্যপ্রাণীকে অযথা হত্যা, আটক, ধরা বা ক্ষতি করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

তাই সাপ দেখলে হত্যা নয়—নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং বন্যপ্রাণীকে বাঁচতে দিন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর কর্তৃক আজ ১৩/০৮/২০২৬ ইং তারিখে নারায়ণগঞ্জ এর গোলাকান্দাইল বাজারে বন্যপ্রাণী (সংর...
13/08/2026

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর কর্তৃক আজ ১৩/০৮/২০২৬ ইং তারিখে নারায়ণগঞ্জ এর গোলাকান্দাইল বাজারে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বন্যপ্রাণীর অবৈধ ক্রয়-বিক্রয়, শিকার ও পাচার প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বন্যপ্রাণী সংক্রান্ত কোনো অপরাধের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

রাজধানীতে সাপ পাচারের সময় একজন আটক, ৬টি গোখরা সাপ উদ্ধার-আজ (০৭ আগস্ট ২০২৬) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগ...
07/08/2026

রাজধানীতে সাপ পাচারের সময় একজন আটক, ৬টি গোখরা সাপ উদ্ধার-

আজ (০৭ আগস্ট ২০২৬) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহবাগ থানাধীন বঙ্গবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BAWA)-এর স্বত্বাধিকারী আদনান আজাদ ভাই -এর সার্বিক সহযোগিতায় পাচারের উদ্দেশ্যে রাখা ০৬টি গোখরা সাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: মনির মাহমুদ মামুন (৪০)-কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখে wccu কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোতাপাড়া, গাজীপুর হতে ১টি ময়না পাখি জব্দ কর...
01/08/2026

গত ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখে wccu কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোতাপাড়া, গাজীপুর হতে ১টি ময়না পাখি জব্দ করা হয়। ময়না পাখিটি দীর্ঘদিন খাঁচাবন্দি থাকায় উপযুক্ত পরিচর্যা ও সংরক্ষণের জন্য গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

গত ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তুমুলিয়া, কাপাসিয়া মোড়, কালিগঞ্জ, গাজীপুর হতে ২টি টিয়া...
29/07/2026

গত ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তুমুলিয়া, কাপাসিয়া মোড়, কালিগঞ্জ, গাজীপুর হতে ২টি টিয়া এবং ০১ টি ভুবন চিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিগুলো পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার মানুষ এখনো বিশ্বাস করে যে, চিলের মাংস খেলে অনেক কঠিন অসুখ সেরে যায়। উক্ত কুসংস্কার এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

বন্যপ্রাণী প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষা, সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি টেকসই পরি...
28/07/2026

বন্যপ্রাণী প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষা, সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি টেকসই পরিবেশ বিনির্মাণে বন্যপ্রাণীর ভূমিকা অনস্বীকার্য।
প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় আসুন আমরা সবাই একযোগে সচেতন হই। বন্যপ্রাণী শিকার, পরিবহন, দখলে রাখা, পাচার ও অবৈধ ক্রয়-বিক্রয়ের মতো অপরাধ প্রতিরোধে আইন মেনে চলা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।
যেকোনো স্থানে বন্যপ্রাণী অবৈধভাবে আটক, ক্রয়-বিক্রয়, পরিবহন বা পাচারের তথ্য জানা থাকলে বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে বন অধিদপ্তর অথবা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট-কে অবহিত করুন।
আপনার একটি দায়িত্বশীল ও সচেতন পদক্ষেপই পারে একটি নিরীহ বন্যপ্রাণীর জীবন বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।

গতকাল ২৭/০৭/২০২৬ খ্রি. তারিখে ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত মণি কানন উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যপ্রাণী ...
28/07/2026

গতকাল ২৭/০৭/২০২৬ খ্রি. তারিখে ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত মণি কানন উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্যপ্রাণী সংরক্ষণ ও অপরাধ দমন বিষয়ক একটি সচেতনতামূলক সভা করা হয়।

উক্ত সভায় বন্যপ্রাণীর গুরুত্ব, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা এবং বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ প্রতিরোধের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Address

6th Floor, Ban Bhaban, Agargoan
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Wildlife Crime Control Unit - WCCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Wildlife Crime Control Unit - WCCU:

Shortcuts

Share