04/06/2026
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পরিবারে আজ এক অত্যন্ত আনন্দঘন ও গর্বের মুহূর্ত। আমাদের অত্যন্ত দক্ষ ও প্রিয় সহকর্মী জনাব আশনান খান পদোন্নতিপ্রাপ্ত হয়ে 'Assistant Director - Program Development and Operation' হিসেবে সংস্থায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। (যা ১লা জুন ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে)।
জনাব আশনান খান United Kingdom-এর বিখ্যাত Nottingham Trent University থেকে 'Science in Economics and International Finance & Banking' বিষয়ে উচ্চতর ব্যাচেলরস ডিগ্রি (Bachelor's Degree) সম্পন্ন করে রিক-এর সাথে যুক্ত হয়েছেন।
তাঁর এই গৌরবময় অর্জন ও নতুন পদে যোগদান উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় রিক পরিবারের সকল স্তরের সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত জানানো হয়। সহকর্মীবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং রিক-এর অগ্রযাত্রায় তাঁর সুদীর্ঘ কর্মজীবনের ধারাবাহিক সমৃদ্ধি প্রত্যাশা করেন।